এইদিন ওয়েবডেস্ক,জয়পুর,২৮ সেপ্টেম্বর : রাজস্থানের জয়পুর থেকে একটা চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে । যেখানে মন্দিরের মাইকে সকালের ভজন বাজানোর অপরাধে মন্দিরে ঢুকে বৃদ্ধ পুরোহিতকে নির্মমভাবে মারধর করে এক যুবক । সেই মুহুর্তের ভিডিও মন্দিরের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় । পুলিশ এই ঘটনায় হরিশ ও দেবাংশ নামে দুজনকে গ্রেপ্তার করেছে। এদিকে স্থানীয়রা কারধানি থানার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছে । দুই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে তারা ।
জানা গেছে,ঘটনাটি ঘটেছে রবিবার সকালে রাজস্থানের জয়পুরের নিওয়ারু রোডের শিব মন্দিরে । সেই সময় মন্দিরে ভজন আরতি চলছিল। প্রার্থনার সময় শব্দের মাত্রা নিয়ে স্থানীয় বাসিন্দা হরিশ ও দেবাংশ-এর সঙ্গে প্রধান বৃদ্ধ পুরোহিত রামকৃষ্ণের বিবাদ হয়।এই বিবাদের জেরে পুরোহিতের উপর হামলার ঘটনা ঘটে, যা মন্দিরের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।।

