• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

চিকিৎসায় গাফেলতিতে শিশু মৃত্যুর অভিযোগ গ্রেপ্তার বর্ধমান শহরের বেসরকারি নার্সিংহোমের ২ মালিক ;  বিহার থেকে রেজিস্ট্রেশন সংগ্রহ করা চিকিৎসক শেখ সাইদুল হকের নথিপত্র পাঠানো হল মেডিকেল কাউন্সিলে 

Eidin by Eidin
September 27, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
চিকিৎসায় গাফেলতিতে শিশু মৃত্যুর অভিযোগ গ্রেপ্তার বর্ধমান শহরের বেসরকারি নার্সিংহোমের ২ মালিক ;  বিহার থেকে রেজিস্ট্রেশন সংগ্রহ করা চিকিৎসক শেখ সাইদুল হকের নথিপত্র পাঠানো হল মেডিকেল কাউন্সিলে 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৭ সেপ্টেম্বর : চিকিৎসা গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগের ভিত্তিতে বর্ধমান শহরের বেসরকারী  নার্সিংহোমের ২ মালিক গ্রেপ্তার করল পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, ধৃতরা হল শেখ সুরজ আহম্মেদ ও আনিসুর মণ্ডল। সুরজের বাড়ি বর্ধমান থানার মেঘনাদপল্লিতে।আর আনিসুর শহর বর্ধমানের রেঁনেসার বাসিন্দা। বর্ধমান থানার পুলিশ শনিবার রাতে উত্তর ২৪ পরগনার চিনারপার্ক এলাকার একটি আবাসন থেকে এই দু’জনকে গ্রেপ্তার করে ।  

পুলিশ দুই ধৃতকে আজ রবিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করে। তদন্তের প্রয়োজনে ধৃতদের ১০ দিন পুলিশ হেপাজত চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। কিন্তু জামিনের আবেদনের শুনানির জন্য মামলার আসল নথিপত্র জেলা জজের আদালতে থাকায় ধৃতদের পুলিশ হেপাজতের আবেদনের শুনানি স্থগিত রাখার নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। তিনি ধৃতদের বিচারবিভাগীয় হেপাজতে পাঠিয়ে সোমবার ফের আদালতে পেশ করার জন্য নির্দেশ দিয়েছেন। একই সাথে তিনি মামলার আসল সমস্ত নথিপত্র ওইদিন সিজেএম আদালতে পেশ করার নির্দেশ দিয়ে জানিয়েছেন,ওই দিনই হবে ধৃতদের পুলিশ হেপাজতের আবেদনের শুনানি। অন্যদিকে বিহার থেকে রেজিস্ট্রেশন সংগ্রহ করা ওই নার্সিংহোমের চিকিৎসক শেখ সাইদুল হকের নথিপত্র পরীক্ষার জন্য মেডিকেল কাউন্সিলে পাঠিয়েছে পুলিশ । 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফাইমোসিস অপারেশণের গত ২ সেপ্টেম্বর নবাবহাট মোড় এলাকার নার্সিংহোমটিতে চার বছরের শিশুকে ভর্তি করে তাঁর পরিবার।সেখানে অস্ত্রোপচারের পর শিশুটির মৃত্যু হয়। শিশু মৃত্যুর জন্য চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেন পরিবারের লোকজন। পরে পরিবারের তরফে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়।  জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছেও অভিযোগ জমা পড়ে। তার ভিত্তিতে তদন্তের নির্দেশ দেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। 

তদন্তে নেমে পুলিশ  ঘটনায় জড়িত থাকার অভিযোগে  কৌশিক দত্ত নামে একজনকে গত ১১ সেপ্টেম্বর গ্রেপ্তার করে। তাকে হেপাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে । জেরার সে  শিশু মৃত্যুতে গাফিলতির কথা কবুল করে। এরই মধ্যে অস্ত্রোপচার করা শেখ সাইদুল হকের সম্পের্ক তথ্য সংগ্রহ করে পুলিশ। তার চিকিৎসক সংক্রান্ত নথিপত্র পরীক্ষার নির্দেশ দেওয়া হয়। তাতে জানা যায়, শেখ সাইদুল হক বিহার থেকে রেজিস্ট্রেশন সংগ্রহ করে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তার এমবিবিএস ডিগ্রি ও বিশেষজ্ঞ চিকিৎসকের নথিপত্র পরীক্ষা করার জন্য মেডিকেল কাউন্সিলে পাঠিয়েছেন। পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপারও তার সম্পের্ক তথ্য চেয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারকে চিঠি দিয়েছেন।

 পুলিশ ও জেলা স্বাস্থ্যদপ্তরের তদন্তে শিশু মৃত্যুতে নার্সিংহোম ও চিকিৎসকদের গাফিলতির বিষয়ে তথ্য উঠে এসেছে।এমনকি শিশু মৃত্যুতে নার্সিংহোম কর্তৃপক্ষের ভূমিকা যে ঠিক ছিল না এবং  দীর্ঘদিন ধরে নার্সিংহোমটিতে যে নানা অন্যায় কাজ হচ্ছিল তাও পুলিশ ধৃতকে জেরা করে জানতে পারে।।

Previous Post

ট্রেনে মহিলাদের সামনে এক ব্যক্তি প্রস্রাব করায় যাত্রীরা তাকে বেদম পিটিয়ে প্রস্রাবের উপর শুইয়ে দিল;  ভাইরাল ভিডিও 

Next Post

বোলপুরে ভরসন্ধ্যায় শুটআউট, বিজেপি নেতাকে গুলি করে খুন 

Next Post
বোলপুরে ভরসন্ধ্যায় শুটআউট, বিজেপি নেতাকে গুলি করে খুন 

বোলপুরে ভরসন্ধ্যায় শুটআউট, বিজেপি নেতাকে গুলি করে খুন 

No Result
View All Result

Recent Posts

  • ‘জিন’ তাড়ানোর নামে ১০ বছরের মেয়ের সঙ্গে কুকর্ম, গ্রেপ্তার মসজিদের খতিব ৪৭ বছরের রেজাউল বারী
  • নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে অনেক খারাপ রেকর্ড গড়ল ভারত 
  • বোলপুরে আসামি ধরতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত পুলিশ কর্মী ; পলাতক অভিযুক্ত
  • ভারত বিদ্বেষী বাংলাদেশি নেতাকে কলকাতার রাস্তায় দেখে জনৈক পথচারীর প্রশ্ন : “তুই ‘দিল্লি না ঢাকা’ শ্লোগান দিয়েছিলিস না, তা দিল্লিতে কেন ?’
  • ফলতার স্বঘোষিত “পুষ্পা”  জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.