• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“কাকু কাঁদছে…আগে মমতা দি কাঁদিয়েছে,এখন শুভেন্দু দা কাঁদাচ্ছে” : কুণাল ঘোষকে নিয়ে মস্করা করলেন ঋজু দত্ত 

Eidin by Eidin
September 27, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“কাকু কাঁদছে…আগে মমতা দি কাঁদিয়েছে,এখন শুভেন্দু দা কাঁদাচ্ছে” : কুণাল ঘোষকে নিয়ে মস্করা করলেন ঋজু দত্ত 
5
SHARES
69
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ সেপ্টেম্বর : দুপুরে হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভায় যোগ দিতে যাওয়ার সময় কুণাল ঘোষের গাড়িতে হামলা হয় বলে অভিযোগ । তার ২৪ ঘন্টার মধ্যেই আজ রবিবার নিজের নির্বাচনী এলাকা বেলেঘাটায় আক্রান্ত হন কুণাল । কোনো রকমে নারকেলডাঙা থানায় পালিয়ে এসে কান্নায় ভেঙে পড়েন ‘কালীঘাট তৃণমূল’ বিধায়ক । যা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন টিপ্পনি করছে । 

এক সময়ে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান ঋজু দত্ত পর্যন্ত কুণাল ঘোষের কান্না নিয়ে মস্করা করতে ছাড়েননি । মমতা ব্যানার্জির শাসনকালে কুণালের কান্নার ভিডিও-এর সাথে নারকেলডাঙা থানায় তার কান্নার ভিডিও সংযুক্ত করে ঋজু লিখেছেন,’কাকু কাঁদছে…আগে মমতা দি কাঁদিয়েছে,এখন শুভেন্দু দা কাঁদাচ্ছে৷ কাকুর চোখের জলের কি বিচার হবে না? হবে না কি বিচার? কাকু কি শুধু কেঁদেই যাবে ?? আহাঃ রে…” পাশাপাশি তিনি কান্নার ইমোজিও সংযুক্ত করেছেন । 

কাকু কাঁদছে…
আগে মমতা দি কাঁদিয়েছে
এখন শুভেন্দু দা কাঁদাচ্ছে
কাকুর চোখের জলের কি বিচার হবে না? হবে না কি বিচার?
কাকু কি শুধু কেঁদেই যাবে ??
আহাঃ রে 😭 pic.twitter.com/twXkIwaE7F

— 𝐑𝐢𝐣𝐮 𝐃𝐮𝐭𝐭𝐚 (@RijuDutta_84) September 27, 2026

আজকের ‘হামলার’ বিষয়ে কুণাল ঘোষের কথায়, ‘আজ আবার আমার উপর ভয়ঙ্কর হামলা হল । খুনের চেষ্টা। বাইকবাহিনী দিয়ে তাড়া করে ঘিরে গাড়ির কাঁচ হাতুড়ি দিয়ে মেরে ভেঙে আমাকে টেনে বার করে গুলির চেষ্টা করল। আমার নিরাপত্তারক্ষী রিভলবার বার করে অবস্থা সামলায়। দুষ্কৃতী তান্ডব বা সুপারি কিলারদের হাত থেকে বাঁচতে কোনো রকমে নারকেলডাঙা থানায় গাড়ি ঢোকাই আমরা। 

আমি বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ডে যাচ্ছিলাম বিধায়ক হিসেবে উন্নয়নের কাজের ফলো আপ করতে । বাড়ির সামনে থেকে অনুসরণ। ফুলবাগান থেকে বাইকবাহিনীর তান্ডব। তারপর রাস্তা ঘুরে নারকেলডাঙা মেন রোডের বিস্তীর্ণ অংশে হামলা।

এটা কলকাতা শহর? জঙ্গলের রাজত্ব চলছে বাংলায় । এভাবে আমাকে থামানো যাবে না। প্রেসারটা খুব বেড়ে আছে।  তবু, এর পরেও বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ডে যেখানে আমার যাওয়ার কথা ছিল, আমি গিয়েছি। দলের সহযোদ্ধাদের কাছে কৃতজ্ঞ, সঙ্গে থাকছেন। দিদি, অভিষেক খবর নিয়েছেন। অন্য দল থেকেও ফোন পেয়েছি। জয় বাংলা ।’

পরে তিনি সোশ্যাল মিডিয়ায় আরও লিখেছেন, ‘পুরসভার সঙ্গে সমন্বয়ে বেলেঘাটায় রাস্তা সারানোর কাজের উদ্যোগে সক্রিয় বিধায়ক। যতই হামলা চলুক, কাজ থেকে থামাতে পারবে না। অবস্থানও একই থাকবে।’।

Previous Post

কলকাতায় আরএসএস ও বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ 

Next Post

ট্রেনে মহিলাদের সামনে এক ব্যক্তি প্রস্রাব করায় যাত্রীরা তাকে বেদম পিটিয়ে প্রস্রাবের উপর শুইয়ে দিল;  ভাইরাল ভিডিও 

Next Post
ট্রেনে মহিলাদের সামনে এক ব্যক্তি প্রস্রাব করায় যাত্রীরা তাকে বেদম পিটিয়ে প্রস্রাবের উপর শুইয়ে দিল;  ভাইরাল ভিডিও 

ট্রেনে মহিলাদের সামনে এক ব্যক্তি প্রস্রাব করায় যাত্রীরা তাকে বেদম পিটিয়ে প্রস্রাবের উপর শুইয়ে দিল;  ভাইরাল ভিডিও 

No Result
View All Result

Recent Posts

  • ‘জিন’ তাড়ানোর নামে ১০ বছরের মেয়ের সঙ্গে কুকর্ম, গ্রেপ্তার মসজিদের খতিব ৪৭ বছরের রেজাউল বারী
  • নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে অনেক খারাপ রেকর্ড গড়ল ভারত 
  • বোলপুরে আসামি ধরতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত পুলিশ কর্মী ; পলাতক অভিযুক্ত
  • ভারত বিদ্বেষী বাংলাদেশি নেতাকে কলকাতার রাস্তায় দেখে জনৈক পথচারীর প্রশ্ন : “তুই ‘দিল্লি না ঢাকা’ শ্লোগান দিয়েছিলিস না, তা দিল্লিতে কেন ?’
  • ফলতার স্বঘোষিত “পুষ্পা”  জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.