এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৬ সেপ্টেম্বর : বাংলাদেশের কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর মহাশ্মশানে জিহাদিদের দল দ্বারা গোমাংস রান্না করে পিকনিক এবং চিতা ও সমাধির ওপর জুতা পায়ে দাঁড়িয়ে ছবি তোলার প্রতিবাদ করে বিপদে পড়েছে হিন্দুরা । বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে নেওয়ার জন্য চাপ দেয় মুসলিমরা । হিন্দুদের জোর করে মীমাংসাপত্রে স্বাক্ষর করানোর চেষ্টা করা হয় । কিন্তু স্বাক্ষর করতে অস্বীকার করায় মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক বিপুল কুমার সাহাকে ব্যাপক মারধর করেছে মুসলিম সম্প্রদায়ের লোকজন । মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) একদল মুসলিম জিহাদি যুবক মহাশ্মশান এলাকায় গরুর মাংস রান্না করে পিকনিক করে । সেই সময় কয়েকজন চিতা ও একটি সমাধির ওপর জুতা পায়ে উঠে ছবি তোলে । পরে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় হিন্দুদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি ধামাচাপা দিতে ওই রাতেই মৌলবীরা মিটমাট করে নেওয়ার ষড়যন্ত্র করে । পরদিন বুধবার লিখিত মীমাংসাপত্র তৈরির সময় আগের দিনের আলোচনায় দায়িত্ব নেওয়া কয়েকজনের স্বাক্ষর না থাকায় মহাশ্মশান কমিটির পক্ষ থেকে আপত্তি জানানো হয়।
এরপর সন্ধ্যায় মীমাংসাপত্রে স্বাক্ষর করা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বিপুল কুমার সাহাকে ব্যাপক মারধর করা হয়েছে । ঘটনাটি হরিনারায়ণপুরের লক্ষণ জুট মিলসংলগ্ন এলাকায় ঘটেছে বলে জানা গেছে।
তবে মারধরের অভিযোগে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা বা লিখিত অভিযোগ হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।এদিকে মহাশ্মশানের পবিত্রতা রক্ষা, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং নিরাপত্তার দাবিতে স্থানীয় ধর্মীয় সংগঠনগুলোর পক্ষ থেকে শান্তিপূর্ণ কর্মসূচির প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে এখনো কোনো কর্মসূচির আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি।।

