• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতারের বামশোর গ্রামে পারিবারিক বিবাদের জেরে সংঘর্ষের আহত ৫, সিপিএমের নেতার বিরুদ্ধে হামলায় মদত দেওয়ার অভিযোগ 

Eidin by Eidin
September 20, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ভাতারের বামশোর গ্রামে পারিবারিক বিবাদের জেরে সংঘর্ষের আহত ৫, সিপিএমের নেতার বিরুদ্ধে হামলায় মদত দেওয়ার অভিযোগ 
4
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২০ সেপ্টেম্বর : জায়গা নিয়ে পারিবারিক বিবাদের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বামশোর গ্রামে । সংঘর্ষে উভয়পক্ষ মিলে ৫ জন আহত হয়েছে । এদিকে একপক্ষকে হামলার মদত দেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের বাসিন্দা সিপিএমের ভাতার এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক এবং গ্রাম পঞ্চায়েত সদস্য নজরুল হকের বিরুদ্ধে ।  আক্রান্ত পরিবারের অভিযোগ যে, বিজেপি করার অপরাধেই ওই সিপিএম নেতার মদতে তাদের উপর হামলা হয় । যদিও অভিযোগ অস্বীকার করেছেন নজরুল হক । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । 

জানা গিয়েছে, বামশোর গ্রামের বাসিন্দা মুন্সি নবাব ও তাদের আত্মীয়  আইনুল হক, মসিবুল হকদের মধ্যে জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল । বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এনিয়ে আজ রবিবার ফের দুই পরিবারের মধ্যে ঝামেলা বাধে । তুমুল বাকবিতণ্ডার মাঝে দু’পক্ষই লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়লে কার্যত রনক্ষেত্রের চেহেরা নেয় । সেই সময় আইনুল হকদের পক্ষ নিয়ে নজরুল হকের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ তুলেছেন মুন্সি নবাব । 

মুন্সি নবাবের অভিযোগ,’আমরা সপরিবারে বিজেপি করি । আর সেই কারনেই নজরুল হকের মদতে আইনুল ও মসিবুলরা লোকজন জড়ো করে আমাদের উপর চড়াও হয়ে হামলা চালায় ।’রাজনৈতিক আক্রোশেই এইভাবে হামলা করা হয়েছে বলে অভিযোগ তার । যদিও অভিযোগ অস্বীকার করে নজরুল হকের দাবি,’ওটা সম্পূর্ণ পারিবারিক বিবাদ। একজন জনপ্রতিনিধি হিসাবে আমি মিটমাট করতে গিয়েছিলাম । উলটে আমাকেই মারধর করা হয়।’ 

উল্লেখ্য,রাজ্যে পালাবদলের পর ভাতার বাজারের একটি লজের সামনে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পোড়ানোর অভিযোগ উঠেছিল সিপিএম নেতা নজরুল হকের বিরুদ্ধে । অভিযোগ যে, সেই সময় কুলচন্ডা গ্রামের কয়েকজন বিজেপি কর্মী প্রতিবাদ করলে তাদের মারধর করা হয় । এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে নজরুল হককে গ্রেপ্তার করে পুলিশ । যদিও কয়েকদিন কারাবাস করে পরে তিনি জামিনে মুক্ত হন ।। 

Previous Post

মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী  

Next Post

রেজিনগর আসনে ভোটের প্রচার  থেকে সরে দাঁড়ালেন হুমায়ুন কবীর

Next Post
রেজিনগর আসনে ভোটের প্রচার  থেকে সরে দাঁড়ালেন হুমায়ুন কবীর

রেজিনগর আসনে ভোটের প্রচার  থেকে সরে দাঁড়ালেন হুমায়ুন কবীর

No Result
View All Result

Recent Posts

  • “তোদের মা মরে গেছে, নতুন মা নিয়ে আসব” : ২৮ বছরের স্ত্রীকে গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে বলেছিল ৫৫ বছরের ঘাতক স্বামী ; সরকারি চাকরি দেখে অল্পবয়সে মেয়ের বিয়ে দেওয়ায় মৃতার বাবা-মাকে কাঠগড়ায় তুলছেন অনেকে 
  • পরকীয়া প্রেমিকার সঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ল জামাত ইসলামি নেতা, বেদম পিটিয়ে দিল ক্ষিপ্ত জনতা
  • নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা :  একটি অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক স্তোত্রে উল্লেখ  করেছেন  আদি শঙ্করাচার্য
  • ভারতের মাথা হেঁট করে দিল মুম্বাইয়ের বিলাল কাজী, ব্রিটেনে  পড়াশোনা করতে গিয়ে ১৮০ জন  কিশোরীকে সোশ্যাল মিডিয়ায় যৌন নিপীড়নের অভিযোগ, ৩০ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
  • হোয়াটসঅ্যাপে পাকিস্তানি সুন্দরী গুপ্তচরের নগ্ন ছবির পরিবর্তে নিজের দেশের যুদ্ধ পরিকল্পনা ফাঁস করলেন বিমান বাহিনীর এক কর্মকর্তা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.