• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী  

Eidin by Eidin
September 20, 2026
in কলকাতা, রাজ্যের খবর
মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী  
5
SHARES
65
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ সেপ্টেম্বর : মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে এক অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে কলকাতার পঞ্চসায়র থানার পুলিশ। ধৃত মহিলাকে সন্তোষপুরের বাসিন্দা ৩১ বছরের রাগেশ্রী গোপ নামে চিহ্নিত করেছে পুলিশ । সন্তোষপুরের এক চিকিৎসকের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে । পুলিশের তদন্তে অন্তত ১৪ জনের বিরুদ্ধে ১১টি মিথ্যা মামলা করার অভিযোগ সামনে এসেছে বলে জানা গেছে । 

ধৃত মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি বিভিন্ন পুরুষের সাথে প্রথমে বন্ধুত্ব বা ঘনিষ্ঠতা তৈরি করতেন এবং পরবর্তীতে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বা তথ্য ব্যবহার করে ব্লাকমেইল করতেন। মোটা টাকা না দিলে তিনি ধর্ষণ বা শ্লীলতাহানির মিথ্যা মামলা করার হুমকি দিতেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সার্ভে পার্ক, রবীন্দ্র সরোবর, কসবা, রিজেন্ট পার্ক, যাদবপুর ও গল্‌ফগ্রিন এলাকা মিলে অন্তত ১৪ জনকে ওই মহিলা তার ব্লাকমেলিং এর ফাঁদে ফেলেছিলেন। তার ফাঁদে পড়া ব্যক্তিদের তালিকায় অটোচালক থেকে চিকিৎসক এবং জিম মালিক—বিভিন্ন পেশার মানুষ ছিলেন । অন্তত ১১টি এই ধরনের মামলা বা অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা ।

জানা গেছে,মহিলার ব্লাকমেলিং-এর শিকার হয়েছিলেন সন্তোষপুরের এক চিকিৎসক। অভিযোগ, সন্তোষপুরের চেম্বারে যাওয়ার পর ওই চিকিৎসককে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা চাওয়া হয়েছিল। পরে তাঁর বিরুদ্ধে মামলা হলে গ্রেফতারও করা হয় তাঁকে । 

চিকিৎসক জামিনে মুক্তি পাওয়ার পর তাঁর স্ত্রী আলিপুর আদালতের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ যে, তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ঘটনার তদন্তের জন্য আদালত পঞ্চসায়র থানাকে নির্দেশ দেয়। এরপর তদন্তে নামে পুলিশ । তদন্তে পুলিশ ওই অভিযোগ খতিয়ে দেখে তরুণীর বিরুদ্ধে একাধিক অসঙ্গতির তথ্য পায় বলে জানা গিয়েছে। চিকিৎসকের কাছ থেকে ধারাবাহিক ভাবে টাকা চাওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগও তদন্তে উঠে আসে। এমনকি আগাম আশঙ্কা করে চিকিৎসক পূর্ব যাদবপুর থানায় বিষয়টি জানিয়েছিলেন বলেও পুলিশ সূত্রে খবর। তদন্তে আরও জানা গিয়েছে, এর আগেও একাধিক ব্যক্তির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছিলেন ওই তরুণী। ২০২১ সালে নিজের বাবার বিরুদ্ধেও অভিযোগ করার পর তাঁকে গ্রেফতার করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

জানা গেছে,তিনি কয়েকটি বাংলা ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয়ও করেছেন ধৃত রাগেশ্রী গোপ। গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে সন্তোষপুর ইস্ট রোডে তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় । এরপর ১৯ সেপ্টেম্বর তাকে আদালতে পেশ করা হলে বিচারক তাকে পয়লা অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।।

Previous Post

এশিয়ান গেমসে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে ভারতের রৌপ্য জয় 

Next Post

ভাতারের বামশোর গ্রামে পারিবারিক বিবাদের জেরে সংঘর্ষের আহত ৫, সিপিএমের নেতার বিরুদ্ধে হামলায় মদত দেওয়ার অভিযোগ 

Next Post
ভাতারের বামশোর গ্রামে পারিবারিক বিবাদের জেরে সংঘর্ষের আহত ৫, সিপিএমের নেতার বিরুদ্ধে হামলায় মদত দেওয়ার অভিযোগ 

ভাতারের বামশোর গ্রামে পারিবারিক বিবাদের জেরে সংঘর্ষের আহত ৫, সিপিএমের নেতার বিরুদ্ধে হামলায় মদত দেওয়ার অভিযোগ 

No Result
View All Result

Recent Posts

  • “তোদের মা মরে গেছে, নতুন মা নিয়ে আসব” : ২৮ বছরের স্ত্রীকে গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে বলেছিল ৫৫ বছরের ঘাতক স্বামী ; সরকারি চাকরি দেখে অল্পবয়সে মেয়ের বিয়ে দেওয়ায় মৃতার বাবা-মাকে কাঠগড়ায় তুলছেন অনেকে 
  • পরকীয়া প্রেমিকার সঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ল জামাত ইসলামি নেতা, বেদম পিটিয়ে দিল ক্ষিপ্ত জনতা
  • নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা :  একটি অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক স্তোত্রে উল্লেখ  করেছেন  আদি শঙ্করাচার্য
  • ভারতের মাথা হেঁট করে দিল মুম্বাইয়ের বিলাল কাজী, ব্রিটেনে  পড়াশোনা করতে গিয়ে ১৮০ জন  কিশোরীকে সোশ্যাল মিডিয়ায় যৌন নিপীড়নের অভিযোগ, ৩০ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
  • হোয়াটসঅ্যাপে পাকিস্তানি সুন্দরী গুপ্তচরের নগ্ন ছবির পরিবর্তে নিজের দেশের যুদ্ধ পরিকল্পনা ফাঁস করলেন বিমান বাহিনীর এক কর্মকর্তা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.