• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মমতার সমর্থন ঘোষণার কিছু পরেই পুরনো খুনের মামলায় গ্রেপ্তার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

Eidin by Eidin
September 18, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মমতার সমর্থন ঘোষণার কিছু পরেই পুরনো খুনের মামলায় গ্রেপ্তার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী
4
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,১৮ সেপ্টেম্বর : পুরনো খুনের মামলায় গ্রেপ্তার হলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী  মিলন প্রধান। ‘কালীঘাট তৃণমূল’ প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পর কংগ্রেস প্রার্থীকে সমর্থন ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জি । আর তার কয়েক ঘন্টার মধ্যেই কংগ্রেস প্রার্থীর গ্রেপ্তারির খবর সামনে এল ।খবর অনুযায়ী আগামীকাল সমস্ত থানার বাইরে বিক্ষোভ করবে কংগ্রেস, নন্দীগ্রাম যাবেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার।

 ‘কালীঘাট তৃণমূল’-এর পক্ষ থেকে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এই গ্রেপ্তারির নিন্দা জানিয়ে বলেছেন,’মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করার কথা ঘোষণার পরেই বিজেপি সরকার সেই কংগ্রেস প্রার্থীকে গ্রেপ্তার করল। আমাদের নেত্রী ও দল এই গ্রেপ্তারের কড়া নিন্দা করছেন। এটা ফ্যাসিবাদী, স্বৈরাচারী আচরণ। বিজেপির আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট। প্রকৃত জনরায়কে বিজেপি ভয় পাচ্ছে। পুলিশের পুরোদস্তুর অপব্যবহার চলছে। নেত্রীর সমর্থন ঘোষণার পর কংগ্রেস প্রার্থী আরও শক্তিশালী হয়ে আসনটি বিজেপির হাতছাড়া হতে পারে, সেই আতঙ্ক থেকে এই গ্রেপ্তারি। আমরা অবিলম্বে প্রার্থীর মুক্তির দাবি করছি। বিজেপি সরকারের মুখোশ খুলে গেছে। মানুষের উপর এদের আস্থা ছিল না। এখনও নেই। তাই পুলিশরাজে দমনপীড়ন সীমা ছাড়াচ্ছে।’ 

গতকাল নির্বাচন কমিশন ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম ও জোড়া ঘাসফুল প্রতীক ফ্রিজ করার পরেই রাজ্য রাজনীতিতে বিরাট উলোটফের আরম্ভ হয়েছে । বিশেষ করে মমতা তৃণমূল শিবিরের কিছুই ভালো যাচ্ছে না । মমতা শিবিরের নন্দীগ্রামের প্রার্থী সঞ্চিতা প্রধান দে আচমকাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন।শুক্রবার দুপুরে শুভেন্দুর ঘরে গিয়ে দীর্ঘক্ষণ কথা হয় দু’জনের। এর পরেই নন্দীগ্রাম উপনির্বাচন থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন সঞ্চিতা । 

শনিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। কয়েক দিন আগেই অখিল গিরিকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। তাঁর এই আচমকা সাক্ষাৎ ও প্রার্থীপদ প্রত্যাহার ঘিরে রাজনৈতিক মহলে যখন তোলপাড় চলছিল,তারই মাঝে কংগ্রেস প্রার্থীর গ্রেপ্তারিতে বিরোধী শিবিরে কার্যত ভূকম্পন শুরু হয়ে গেছে । এদিকে উপনির্বাচনেরও আর বেশি দেরি নেই । তার আগে বিরোধীরা এই ধাক্কা কতটা সামলাতে পারে সেটাই এখন দেখার বিষয় । 

এদিকে জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ’ হওয়ার পর মমতা শিবিরের নতুন নাম ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’, প্রতীক ‘ফুটবল পায়ে ফুটবলার’। ঋতব্রত শিবিরের নাম ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’, প্রতীক ‘খাম’।।

Previous Post

পাকিস্তানে পুলিশ লাইনসের মসজিদে ইত্তেহাদুল মুজাহিদিনের ভয়াবহ হামলায় মৃত নিহত ১৬, আহত অন্তত ৫০

Next Post

ভারতে তেল সরবরাহ কমিয়ে দিয়েছে সৌদি আরব, দাবি করেছে আরও বেশি অর্থ : রিপোর্ট 

Next Post
ভারতে তেল সরবরাহ কমিয়ে দিয়েছে সৌদি আরব, দাবি করেছে আরও বেশি অর্থ : রিপোর্ট 

ভারতে তেল সরবরাহ কমিয়ে দিয়েছে সৌদি আরব, দাবি করেছে আরও বেশি অর্থ : রিপোর্ট 

No Result
View All Result

Recent Posts

  • গুজরাটিদের ভাবাবেগে আঘাত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট,  ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জি 
  • রাস্তা চলতে চলতে দোকানের সামনে ঝোলানো শাড়িতে আগুন ধরিয়ে দিল মুসলিম কিশোর, ইউপির মিরাটের এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল 
  • মাঠে ফুটবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯ বছর বয়সী তরুণ খেলোয়াড়ের মৃত্যু 
  • “তোদের মা মরে গেছে, নতুন মা নিয়ে আসব” : ২৮ বছরের স্ত্রীকে গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে বলেছিল ৫৫ বছরের ঘাতক স্বামী ; সরকারি চাকরি দেখে অল্পবয়সে মেয়ের বিয়ে দেওয়ায় মৃতার বাবা-মাকে কাঠগড়ায় তুলছেন অনেকে 
  • পরকীয়া প্রেমিকার সঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ল জামাত ইসলামি নেতা, বেদম পিটিয়ে দিল ক্ষিপ্ত জনতা
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.