• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

স্বঘোষিত “নাস্তিক”দের পূজার আয়োজন !  দ্বান্দ্বিক বস্তুবাদ থেকে কি সরে আসছে সিপিএম ? 

Eidin by Eidin
September 16, 2026
in রকমারি খবর
স্বঘোষিত “নাস্তিক”দের পূজার আয়োজন !  দ্বান্দ্বিক বস্তুবাদ থেকে কি সরে আসছে সিপিএম ? 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিন কয়েক আগেও মিডিয়ার ক্যামেরার সামনে সিপিএমের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী গর্ব ভরে বলেছিলেন : “হ্যাঁ,আমি নাস্তিক । আমি নিজেকে নাস্তিক বলে গর্ববোধ করি” । তার আগে সিপিএমের আর এক বর্ষীয়ান নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, নিজেকে ‘ধর্মনিরপেক্ষ’ প্রমান করার জন্য কলকাতার রাস্তায় ‘গোমাং ফিস্ট’ করেন । সঙ্গে ছিলেন অবিভক্ত তৃণমূলের নেতা ও কবি সুবোধ সরকার । কিন্তু হিন্দুত্ববাদের জোয়ার তুলে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর সিপিএম মনে হচ্ছে তাদের কথিত ধর্মনিরপেক্ষতার নীতি থেকে সরে আসার জন্য উন্মুখ হয়ে আছে । কারন,যে সিপিএম দশকের পর দশক ধরে হিন্দুদের পূজাপার্বণে শত যোজন দূরত্ব রেখে চলত,আর তারাই উদ্যোগী হয়ে পূজার আয়োজন করতে চলেছে ।  শ্রমিক 

হ্যাঁ… হলদিয়া বন্দরের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (আইওসি) গেটে বিশ্বকর্মা পুজোর আয়োজন করতে চলেছে সিপিএমের সিপিএমের শ্রমিক সংগঠন সিটু (সিআইটিইউ) । বন্দর কর্তৃপক্ষের থেকে বিশ্বকর্মা পুজোর প্রাথমিক অনুমোদন দিলেও নিরাপত্তার কারনে পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ । যেকারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিপিএমের ওই সংগঠনটি । অবশেষে মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিলেন, মঙ্গলবারের মধ্যেই পুলিশকে পুজোর জন্য প্রয়োজনীয় অনুমোদন দিতে হবে। আনন্দবাজার লিখেছে :  সিটুর পক্ষে আইনজীবী তথা তরুণ সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এক দিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন গণেশ পূজায় বামেরা এসে অঞ্জলি দিক। অন্য দিকে, তাঁর পুলিশই বিশ্বকর্মাপুজোয় অনুমতি দিচ্ছে না। এটা দ্বিচারিতা।’ সায়ন আরও বলেন,’যে যাঁর মতো ধর্মাচরণ করবেন, এই অধিকার ভারতের প্রতিটি মানুষকে দেশের সংবিধান দিয়েছে। সংবিধান প্রদত্ত ধর্মাচরণের অধিকার রক্ষা করতেও এখন হাই কোর্টে ছুটতে হচ্ছে।’

পত্রিকাটি বলেছে,সিটু অনুমোদিত ‘হলদিয়া রিফাইনারি শ্রমিক ও কর্মচারী বিশ্বকর্মা উৎসব কমিটি’ পুজোর আয়োজক। ২০১১ সালের আগে প্রতি বছর পুজো হত। তৃণমূল জমানায় তা বন্ধ ছিল। এ বার ফের পুজোয় ফিরছে হলদিয়ার সিটু। আরও বলা হয়েছে,বাম জমানায় বিভিন্ন কারখানা, রিক্সা-অটো স্ট্যান্ডে সিটুর উদ্যোগে বিশ্বকর্মাপুজো হত ধুমধাম করেই। হলদিয়ায় তো বিশ্বকর্মাপুজোয় লক্ষ্মণ শেঠের দৌলতে রাজকীয় আয়োজন করত সিপিএমের শ্রমিক সংগঠন। গত দেড় দশকে পূর্ব মেদিনীপুরের বন্দরশহরে ক্রমেই ভঙ্গুর হয়েছে একদা প্রতাপশালী সংগঠন। এ বার ফের তারা পুজোয় ফিরতে চাইছে। 

কিন্তু মাত্র কয়েকদিন আগেই সিপিএমের এই সুজন চক্রবর্তীই কলকাতার অ্যালেন পার্কে দুর্গাপূজার বিরোধিতা করেন । কারন এলাকাটি খ্রিস্টান অধ্যুষিত । তাই সেখানে দুর্গাপূজার আয়োজন করলে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে । যেকারণে তিনি মুসলিম অধ্যুষিত এলাকাতেও হিন্দুদের কোনো পূজার আয়োজনের বিরোধীতা করেন তিনি । সুজনের সুরে সুর মেলান ‘কালীঘাট তৃণমূল’ এর বৈশ্বানর চট্টোপাধ্যায়ও । তিনি বলছেন যে অ্যালেন পার্কের বড়দিন উদযাপন “আমাদের সংস্কৃতি,” কিন্তু দুর্গাপূজা নয় । এছাড়া,ইতিহাসের প্রেক্ষাপটের দিকে তাকালে সিপিএমের উদ্যোগে কোনো পূজার আয়োজন করতে চলাটা অনেকের কাছে অস্বাভাবিক ঠেকবে ।

মা তারাকে পূজো দেওয়ায় বামফ্রন্ট সরকারের ক্রীড়া ও পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তীকে শোকজ  

ঘটনাটি মাত্র দু’দশক আগে ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে। তারাপীঠ মন্দিরে মা তারার পুজো দিতে গিয়েছিলেন তৎকালীন বামফ্রন্ট সরকারের ক্রীড়া ও পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তী বীরভূমের তারাপীঠ মন্দিরে গিয়ে মা তারার পুজো দেন এবং আরতি করেন। শুধু তাই নয়, তিনি জনসমক্ষে সোজা ভাষায় সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আমি প্রথমে হিন্দু, তার পর ব্রাহ্মণ, তারও পরে কমিউনিস্ট’। 

আর এতেই তেলেবেগুনে জ্বলে যান তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও সিপিএম । সুভাষ চক্রবর্তীকে শোকজ বা জনসমক্ষে সেন্সর (censure) করা হয়েছিল। ‘নাস্তিক ও দ্বান্দ্বিক বস্তুুবাদে‘ বিশ্বাসী কমিউনিস্ট পার্টির নীতি লঙ্ঘন করার অপরাধে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও তাঁর এই আচরণের তীব্র সমালোচনা করেছিলেন। জ্যোতি বসু বলেছিলেন,’সুভাষের মধ্যে মৃত্যুভয় কাজ করছে।’ তার অব্যবহিত আগেই সুভাষের শরীরে ক্যান্সার রোগ ধরা পড়েছিল। ২০০৯ সালে তিনি প্রয়াত হন। জ্যোতি বসু প্রয়াত হন পরের বছর ২০১০ সালের জানুয়ারিতে।

এই ঘটনার পর আলিমুদ্দিন স্ট্রিটে তীব্র আলোড়ন তৈরি হয়। পার্টির পলিটব্যুরো এবং রাজ্য কমিটি থেকে সুভাষ চক্রবর্তীকে তীব্র ভাষায় তিরস্কার করা হয় এবং শোকজ নোটিশ পাঠানো হয়। পার্টির পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছিল, একজন মার্ক্সবাদী কখনো ঈশ্বরে বিশ্বাস করতে পারেন না এবং মন্দিরে গিয়ে পুজো দেওয়া কমিউনিস্ট শৃঙ্খলা ও দ্বান্দ্বিক বস্তুবাদের পরিপন্থী। সুভাষ চক্রবর্তীকে বাধ্য করা হয়েছিল পার্টি লাইনের সামনে মাথা ঝুঁকিয়ে দুঃখপ্রকাশ করতে।

সিপিএমের দ্বিচারিতা 

সুভাষ চক্রবর্তীকে যখন এই তীব্র অপমানের মুখোমুখি হতে হচ্ছিল, ঠিক সেই একই আমল থেকে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত দলের আরেক দাপুটে মন্ত্রী তথা ভাঙড়ের নেতা আব্দুর রেজ্জাক মোল্লা প্রকাশ্যে নিজের ধর্মীয় পরিচয় বজায় রেখেছিলেন। তিনি একাধিকবার হজে গিয়েছিলেন, মাথায় ইসলামি টুপি পরতেন, ইফতার মজলিস করতেন এবং আলিমুদ্দিনের অন্দরে বসেই নামাজ পড়তেন। 

সবচেয়ে বড় বৈপরীত্য হলো, রেজ্জাক মোল্লা যখন হজে যান বা ধর্মীয় আচার পালন করেন, তখন তাকে ‘মার্ক্সবাদের পরিপন্থী’ বা ‘কমিউনিস্ট শৃঙ্খলভঙ্গকারী’ বলে কোনো শোকজ নোটিশ পাঠানোই হয়নি। কোনো পলিটব্যুরোর বৈঠকে তাঁকে তিরস্কার করা হয়নি। দলের শীর্ষ নেতৃত্ব খুব ভালো করেই জানত, দক্ষিণ ২৪ পরগনা ও ভাঙড় অঞ্চলের বিশাল মুসলিম ভোট ব্যাংক রেজ্জাক মোল্লার পকেটে ছিল। তাঁকে ঘাঁটালে বা তাঁর ধর্মীয় আচারে কোপ মারলে এক ধাক্কায় সংখ্যালঘু ভোট হাতছাড়া হবে—এই চরম নির্বাচনী ও রাজনৈতিক ভয়ের কারণেই আলিমুদ্দিন রেজ্জাক মোল্লার বেলাতে সম্পূর্ণ অন্ধ ও নীরব ভূমিকা পালন করেছিল । যদিও পড়ন্ত বেলায় টনক নড়েছিল সিপিএমের । 

সিপিএমের বর্তমান রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ তৎকালীন বহু মুসলিম কমরেড সরকারি খরচে বা ব্যক্তিগত স্তরে বিভিন্ন মুসলিম ধর্মীয় কর্মসূচিতে নিয়মিত অংশ নিয়েছেন এবং ইফতার পার্টির নেতৃত্ব দিয়েছেন। এমনকি হজ হাউসের সুযোগ-সুবিধা এবং সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের নামে যে সমস্ত ধর্মীয় সুযোগ-সুবিধা বিলি করা হতো, তার উদ্বোধনে বাম নেতারা সানন্দে লাল পতাকা নিয়ে হাজির হতেন। সেখানে কিন্তু মার্ক্সীয় দর্শনের “ধর্ম হলো আফিম” এই তত্ত্বকে আলিমুদ্দিনের কুলুঙ্গিতে তুলে রাখা হতো।

ভোটব্যাংকের রাজনীতি 

এই ঐতিহাসিক ঘটনাগুলো প্রমাণ করে যে, সিপিএমের ‘কমিউনিস্ট কোড অব কন্ডাক্ট’ বা আচরণবিধি কেবল হিন্দু নেতাদের ধর্মীয় ভাবাবেগকে দমন করার জন্যই ব্যবহৃত হতো। ভোট ব্যাংকের সমীকরণ ঠিক রাখতে মুসলিম নেতাদের ধর্মীয় রক্ষণশীলতা ও মৌলবাদকে প্রশ্রয় দেওয়া হতো, যাতে সেই নির্দিষ্ট সম্প্রদায়ের একচেটিয়া ভোট বামেদের ঝুলিতে পড়ে।

কিন্তু সময় বদলেছে । বিজেপির কট্টর হিন্দুত্ববাদী নীতি সিপিএমকে বিপাকে ফেলে দিয়েছে । রাজ্যের হিন্দুদের মাথায় ঢুকে গেছে বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশ-জনবিন্যাসের পরিবর্তন আর বাংলাদেশের হিন্দু নরসংহারের বাস্তব অভিজ্ঞতা । পশ্চিমবঙ্গে ধর্মের ভিত্তিতে ভোটব্যাংক আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গেছে । অন্যদিকে মুসলিম ভোটব্যাংকের অনেক দাবিদার । তাই শুধুমাত্র মুসলিম তোষামোদি রাজনীতি করলে ক্ষমতায় ফেরা অসম্ভব । 

কমিউনিস্ট শৃঙ্খলা ও দ্বান্দ্বিক বস্তুবাদ কি সরে আসছে সিপিএম ? 

এখন প্রশ্ন উঠছে যে,কমিউনিস্ট শৃঙ্খলা ও দ্বান্দ্বিক বস্তুবাদ নীতি থেকে কি একটু একটু করে সরে আসছে সিপিএম ? এই ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে সাম্প্রতিক সময়ে সিপিএমের কিছু নেতাদের কর্মকাণ্ড দেখার পর থেকে । দক্ষিণ ২৪ পরগনার সিপিএমের তরুণ নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় ১৫ এপ্রিল  বুধবার বাংলা নববর্ষের প্রথম দিনেই কালী মন্দিরে গিয়ে খুব ‘ঠাকুর-ভক্তি’ দেখিয়ে আসেন । তিনি বাটানগরের কালী মন্দিরে সস্ত্রীক পুজো দিয়ে আসেন।

আনন্দবাজার বলেছে : কালীপুজো নিয়ে সুভাষ- বিতর্ক প্রসঙ্গে সায়নকে প্রশ্ন করা হলে তিনি জবাব এড়িয়ে গিয়েছেন। তাঁর কথায়, ‘‘জ্যোতিবাবু এবং সুভাষ চক্রবর্তী দু’জনেই প্রয়াত হয়েছেন। দু’জনেই আমাদের শ্রদ্ধেয় নেতা। তাই ওই বিষয় নিয়ে আমি কোনও মন্তব্য করব না।’’ সায়ন জানিয়েছেন, তিনি দুর্গাপুজোর অষ্টমীতে অঞ্জলি দেন, পাড়ার পুজোয় চাঁদা তোলেন, চড়কের মেলায় থাকেন। পুজো দেওয়া তাঁর কাছে নতুন নয়। তিনি আরও বলেন, ‘‘আমাদের দলের অবস্থান হল, ধর্মীয় অনুষ্ঠান যত ক্ষণ না কুসংস্কারের পর্যায়ে যাচ্ছে, তত ক্ষণ আমরা তাতে যুক্ত থাকতে পারি।’’

এর আগে সিপিএমের আর এক নেতা শতরূপ ঘোষ  প্রথমবার নিজের ইউটিউব চ্যানেলে মুর্শিদাবাদের বিখ্যাত কিরীটেশ্বরী মন্দিরের ওপর কনটেন্ট তৈরি করেন । ইতিহাস ও দেবীর মাহাত্ম্য নিজের ইউটিউব চ্যানেলে তুলে ধরলেন। তবে আর একটা মজার বিষয় হল এখন গেরুয়া বসন দেখলে সিপিএম সেভাবে ক্ষুব্ধ হচ্ছে না,বরঞ্চ ভাব জমাতে ছুটে যাচ্ছে । বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী আর শতরূপ ঘোষের একটা ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে৷ যেখানে এই তিন সিপিএমের নেতাকে গেরুয়া পোশাক পরা এক স্বঘোষিত ধর্মগুরুর সঙ্গে হাসিমুখে ছবি তুলতে দেখা যাচ্ছে ।। 

Previous Post

শ্রী গণেশ পুরাণে  বর্ণিত এই মন্ত্র পাঠে ভক্তের চারপাশে একটি রক্ষাকবচ তৈরি করে বলে বিশ্বাস

Next Post

বিশ্বের সবচেয়ে নামি মার্কিন হাসপাতাল থেকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিষেক ব্যানার্জি 

Next Post
বিশ্বের সবচেয়ে নামি মার্কিন হাসপাতাল থেকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিষেক ব্যানার্জি 

বিশ্বের সবচেয়ে নামি মার্কিন হাসপাতাল থেকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিষেক ব্যানার্জি 

No Result
View All Result

Recent Posts

  • ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট থেকে ওস্তাদ আমজাদ আলী খানের বাদ্যযন্ত্র উধাও ; আমেরিকায় অনুষ্ঠানে যাওয়ার সময় এই ঘটনা ঘটে 
  • বামপন্থী নেত্রী নেহা বোরা মহিলা বা পুরুষ নন, তিনি “নন-বাইনারি” 
  • খুড়তুতো বোনের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে ঝামেলা, তরুনীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ 
  • গুজরাটিদের ভাবাবেগে আঘাত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট,  ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জি 
  • রাস্তা চলতে চলতে দোকানের সামনে ঝোলানো শাড়িতে আগুন ধরিয়ে দিল মুসলিম কিশোর, ইউপির মিরাটের এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.