এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৪ সেপ্টেম্বর : প্রেমের ফাঁদে পড়ে ভিন ধর্মের প্রেমিককে বিয়ে করার জন্য ধর্মান্তরিত হয়েছিলেন বাংলাদেশের গোপালগঞ্জের এক হিন্দু তরুনী । কিন্তু বেশি দিন সংসার করা হল না তার । বিয়ের মাত্র ৪ বছরের মাথায় খুন হতে হল তাকে । গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ভাবরাসুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে রবিবার সকালে মিম আক্তার(২২) নামে ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ । ঘটনার পর থেকে পলাতক তার স্বামী তারিক শিকদার।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চার বছর আগে ভালবেসে তারিকুল ইসলামের বিয়ে হয় তার । বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। রবিবার সকালে মীমকে মারধর করা হয় । মহিলা অচৈতন্য অবস্থায় উলটে পড়ে যান । মরে গিয়েছে বুঝতে পেরে তারিকুল প্রতিবেশী এক মহিলাকে তার স্ত্রীকে একবার দেখে আসার জন্য অনুরোধ করেন । এরপর ওই মহিলা গেলে ঘরের মধ্যে মিম আক্তারকে মৃত অবস্থায় চিত হয়ে পড়ে থাকতে দেখেন ।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিমের মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে স্বামী তারিকুল পলাতক রয়েছেন।
জানা গেছে,মৃত মিম আক্তার ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার শাকপাইলদিয়া গ্রামের সিদাম মাঝির মেয়ে। বছর চারেক আগে তিনি যখন থেকে মুসলিম প্রেমিকের হাত ধরে পালিয়ে যান তখন থেকেই তার সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে দেয় বাপের বাড়ির লোকজন। রবিবার মহিলার মৃতদেহ উদ্ধার হওয়ার পর পুলিশের পক্ষ থেকে তার বাপের বাড়িতে খবর দেওয়া হয়। কিন্তু দেহ নিতে অস্বীকার করে পরিবার ।।

