• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মৃত্যু শয্যায় থাকা মা’কে শেষ দেখার ইচ্ছা অপূর্ণ রয়ে গেল বিনা দোষে কারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাসের ; আজ ভোরে প্রয়াত হয়েছেন তাঁর মা, হিন্দুদের প্রতি  তারেক রহমান সরকারের চুড়ান্ত নিপিড়ন নিয়ে নিন্দার ঝড় 

Eidin by Eidin
September 10, 2026
in আন্তর্জাতিক
মৃত্যু শয্যায় থাকা মা’কে শেষ দেখার ইচ্ছা অপূর্ণ রয়ে গেল বিনা দোষে কারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাসের ; আজ ভোরে প্রয়াত হয়েছেন তাঁর মা, হিন্দুদের প্রতি  তারেক রহমান সরকারের চুড়ান্ত নিপিড়ন নিয়ে নিন্দার ঝড় 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদি ওয়েবডেস্ক,বাংলাদেশ,১০ সেপ্টেম্বর : বিনা অপরাধে কয়েক বছর ধরে জেলে বন্দি করে রাখা হয়েছে বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী । তার মা সন্ধ্যা রাণী ধর ওরফে সখী রস মঞ্জুরী মাতাজি কয়েকদিন ধরেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । অবশেষে বৃহস্পতিবার সকাল ৯টা ৩৪ মিনিটে চট্টগ্রামের হাটহাজারীস্থ শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি । মৃত্যু সজ্জায় থাকা মা’কে একটি বার দেখার সুযোগ দেওয়ার জন্য কাতর আবেদন জানান চিন্ময় কৃষ্ণ দাস । কিন্তু মন গলেনি তারেক রহমান সরকারের । ফলে মৃত্যু সজ্জায় থাকা মায়ের অন্তিম দর্শন অপূর্ণই রয়ে গেল তার। 

ছেলের গ্রেফতারের পর থেকেই গভীর উদ্বেগে দিন কাটাচ্ছিলেন সন্ধ্যা রাণী ধর। এর আগেও প্রিয় সন্তানের অসুস্থতার সংবাদ শুনে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে তাঁকে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার ক্যানসার শনাক্ত করেন। চিকিৎসাধীন অবস্থায় মানসিক চাপ ও শোকের ভারে তিনি হৃদরোগে আক্রান্ত হন । চিকিৎসাধীন থাকার চেয়ে ছেলের স্মৃতিবিজড়িত আশ্রমে শেষ সময়টুকু কাটানোর আকুল ইচ্ছা ছিল তার। অন্যদিকে, মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো মায়ের শেষ ইচ্ছা পূরণ এবং তাকে একনজর দেখার জন্য পরিবারের পক্ষ থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর প্যারোলে মুক্তির আবেদন জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নাকচ করে দেয়। 

প্রশাসনের এমন নির্মম সিদ্ধান্তে একজন কারাবন্দি সন্তান ও তার মুমূর্ষু মায়ের শেষ সাক্ষাতের অধিকারটুকুও কেড় নেওয়া হলো, যা বাংলাদেশের সনাতনী সমাজ তথা মানবাধিকারের প্রতি এক চরম অবহেলার চিত্র ফুটিয়ে তোলে। বারবার জামিন নামঞ্জুর হওয়া এবং রাষ্ট্রীয় ব্যবস্থার প্রশাসনিক কঠোরতা শেষ পর্যন্ত এক প্রবীণ মায়ের হৃদয়বিদারক বিদায়ের কারণ হয়ে দাঁড়াল। হিন্দুদের প্রতি  তারেক রহমান সরকারের চুড়ান্ত নিপিড়ন নিয়ে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় ।।

Tags: BangladeshChinmoy Krishna Das Mother Died
Previous Post

স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাজাপ্রাপ্ত ইসলামিক স্টেট সন্ত্রাসীর মা, বিতর্ক আমেরিকায় 

No Result
View All Result

Recent Posts

  • মৃত্যু শয্যায় থাকা মা’কে শেষ দেখার ইচ্ছা অপূর্ণ রয়ে গেল বিনা দোষে কারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাসের ; আজ ভোরে প্রয়াত হয়েছেন তাঁর মা, হিন্দুদের প্রতি  তারেক রহমান সরকারের চুড়ান্ত নিপিড়ন নিয়ে নিন্দার ঝড় 
  • স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাজাপ্রাপ্ত ইসলামিক স্টেট সন্ত্রাসীর মা, বিতর্ক আমেরিকায় 
  • ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে ‘৩০ বছরের অর্ধশিক্ষিত এবং মিথ্যাবাদী ভন্ড বাবা’ বলে অবিহিত করে “গেরুয়া সম্মান যাত্রায়” নাঙ্গা সন্ন্যাসীদের  অংশ নেওয়া ও বেদ ও হনুমান চালিশা পাঠে মুখ্যমন্ত্রীর ঘোষণার বিরোধিতা করলেন ‘কালীঘাট তৃণমূলের’ হুমায়ুন কবির 
  • মাদ্রাসা নিয়ে মন্তব্য করার অপরাধে বাংলাদেশের হিন্দু স্কুলশিক্ষক গ্রেপ্তার 
  • ‘ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ স্টেজ ৩’ চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের আর্চারি তারকা শীতল দেবী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.