• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

জিহাদি অভ্যুত্থানকে সমর্থন করায় ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হককে পচা ডিম ও জল “থেরাপি”

Eidin by Eidin
September 8, 2026
in বিনোদন
জিহাদি অভ্যুত্থানকে সমর্থন করায় ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হককে পচা ডিম ও জল “থেরাপি”
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন বিনোদন ডেস্ক,০৮ সেপ্টেম্বর : শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে ২০২৪ সালে বাংলাদেশে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর নামে ‘জিহাদি অভ্যুত্থান’ ঘটে । আর তাতে সমর্থন জানান বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন । যেকারণে অভিনেত্রীর বিরুদ্ধে গনতন্ত্রপন্থী বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় । আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে। সেখানে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে জল আর পচা ডিম “থেরাপি” দিল ক্ষিপ্ত জনতা৷ অবশ্য প্রতিকার চেয়ে ইতিমধ্যে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। 

স্থানীয় সময় সোমবার রাতে ভেনিসে একদল প্রবাসী বাংলাদেশি তাকে লক্ষ্য করে ‘জল ও পচা ডিম’ ছুড়েছে বলে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে লাইভে এসে জানান তিনি।অভিনেত্রী আজমেরী হকের অভিযোগ, “২০২৪ সালের জুলাই-অগাস্টের আন্দোলন সমর্থনের কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন নেতা-কর্মী এই ঘটনা ঘটিয়েছেন।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশকিছু ভিডিওতে দেখা গেছে, একদল ব্যক্তি নিজেদের ছাত্রলীগ কর্মী দাবি করে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন।প্রত্যক্ষদর্শীদের মতে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাকে লক্ষ্য করে পচা ডিম আর জল ছুড়ে মারা হয়।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের নামে জিহাদি অভ্যুত্থানে রাজপথে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোচ্চার ছিলেন  অভিনেত্রী আজমেরী হক । সেই প্রেক্ষাপটেই এই হামলার ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে প্রতিকার চেয়ে অভিনেত্রী স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। এই অভিযোগের বিষয়ে ভেনিস আওয়ামী লীগ বা ছাত্রলীগের সংশ্লিষ্ট কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া বাঁধন বর্তমানে ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা  সমালোচনা চলছে।।

Tags: Azmeri HaqueBangladeshi actressEntertainment Newsrotten eggs therapy
Previous Post

বসতি স্থাপনকারী ছুরিকাঘাতের পর পিএ-র বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ যুদ্ধের’ হুমকি দিলেন ইসরায়েলের কাটজ 

No Result
View All Result

Recent Posts

  • জিহাদি অভ্যুত্থানকে সমর্থন করায় ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হককে পচা ডিম ও জল “থেরাপি”
  • বসতি স্থাপনকারী ছুরিকাঘাতের পর পিএ-র বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ যুদ্ধের’ হুমকি দিলেন ইসরায়েলের কাটজ 
  • আড়াই বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্তের মৃত্যুদণ্ড মওকুফ করল মধ্যপ্রদেশ হাইকোর্ট 
  • নাবালিকার মা হওয়ার ঘটনার  শীর্ষে মুর্শিদাবাদ, দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা, তৃতীয় পূর্ব বর্ধমান : ‘রাজ্যের ভয়ঙ্কর চিত্র’ তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন  : “বাড়ি বাড়ি গিয়ে তুলে আনব…সব সরকারি সুযোগ সুবিধা বন্ধ’ 
  • ধুলিয়ানে সুজিত মণ্ডলের নৃশংস হত্যাকাণ্ডে কঠোর পদক্ষেপ নিলেন  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এসআই শরিফুল আলম ও  এএসআই সুমন্ত দাস সাসপেন্ড, এসডিপিও শেখ সামসুদ্দিন-কে পানিশমেন্ট ট্রান্সফার, এসপির বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.