• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

হিন্দু স্বামী ও ছেলের সাথে এক চিতায় শেষকৃত্য করতে দেওয়া হল না কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে মৃত বাংলাদেশি মুসলিম মহিলার ; মৌলবাদীদের চাপে দিতে হল কবর 

Eidin by Eidin
August 22, 2026
in আন্তর্জাতিক
হিন্দু স্বামী ও ছেলের সাথে এক চিতায় শেষকৃত্য করতে দেওয়া হল না কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে মৃত বাংলাদেশি মুসলিম মহিলার ; মৌলবাদীদের চাপে দিতে হল কবর 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কুষ্টিয়া,২২ আগস্ট : ধর্ম ব্যবসায়ীদের রক্তচক্ষু উপেক্ষা করে সংসার বেঁধেছিলেন ভিন ধর্মাবলম্বী এক জুটি । এক সন্তানও আসে তাদের ৷ কিন্তু তাদের সেই সুখের সংসার বেশি দিন স্থায়ী হয়নি৷ কলকাতার বেসরকারি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনেরই মৃত্যু হয় । কিন্তু মৃতদেহ তিনটি দেশে নিয়ে যাওয়ার পর মহিলার  শেষকৃত্য হিন্দু না মুসলিম রীতিতে হবে তা নিয়ে সৃষ্টি হয় জটিলতার । শেষ পর্যন্ত মৌলবাদীদের চাপে কুষ্টিয়া জেলার আডুয়াপাড়া রাজারহাটের মৃত মহিলা আফসানা সিম্মিনের দেহের সৎকার করা হল ইসলামী রীতিতে৷  যখন একই গ্রামের শ্মশানে তার স্বামী স্বর্ণশীষ দত্ত ও পুত্র সন্তানের দাহ করা হল । যে আফসানা সিম্মিনের জীবিত অবস্থায় তাকে তার প্রেমের পরিনতি থেকে বঞ্চিত করতে ব্যর্থ হয়েছিল ধর্ম ব্যবসায়ীরা, মৃত্যুর পর স্বামী-সন্তানের সাথে বিচ্ছেদ ঘটিয়ে যেন তার সুদে-আসলে উসুল করে নিল তারা ! 

মৃতদেহগুলি বাংলাদেশে নিয়ে আসার পর ধর্মীয় কারণে এক অদ্ভুত বিভাজন দৃশ্যমান হয়েছে। বাবা দেবাশীষ দত্ত এবং পুত্র স্বর্ণশীষ দত্তের মৃতদেহ সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী শ্মশানে দাহ করা হয়েছে। কিন্তু, আফসানা সিম্মিন মুসলিম ধর্মাবলম্বী হওয়ায় তার মৃতদেহকে তার নিজ ধর্মীয় রীতি মেনে মাটি দেওয়া হয়েছে। এই ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, সমাজের নানা স্তরের মানুষ যখন ভিন্ন ধর্মের মধ্যে বৈবাহিক সম্পর্ক গড়েন, তখন মৃত্যুর পরেও তা ধর্মীয় বিভাজনের দেয়াল ভাঙতে পারে না। বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্ম একটি অতীব সংবেদনশীল বিষয় হওয়ায় এই ধরণের পরিস্থিতিতে নানা ধরণের জটিলতা তৈরি হয়, যা মৃতদের প্রতি শেষ শ্রদ্ধার মাঝেও একটি শূন্যতা থেকে যায়। ভিন্ন ধর্মের প্রেমের সম্পর্ক এবং বিয়ে এই রকমের জটিলতার জন্ম দিয়ে থাকে, যা ইহকাল ও পরকাল, উভয় ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ থেকে যায়। কুষ্টিয়া জেলার আডুয়াপাড়া রাজারহাটের দেবাশীষ দত্ত ও আফসানা সিম্মিনের শেষ যাত্রার এই ট্রাজিক পরিনতি মেনে নিতে পারছেন না শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা ।। 

Tags: Bangladesh
Previous Post

ফের এক “তৈমুরের” জন্ম দিতে চলেছেন সঈফ আলি খানের স্ত্রী করিনা কাপুর খান ! তোলপাড় সোশ্যাল মিডিয়া 

No Result
View All Result

Recent Posts

  • হিন্দু স্বামী ও ছেলের সাথে এক চিতায় শেষকৃত্য করতে দেওয়া হল না কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে মৃত বাংলাদেশি মুসলিম মহিলার ; মৌলবাদীদের চাপে দিতে হল কবর 
  • ফের এক “তৈমুরের” জন্ম দিতে চলেছেন সঈফ আলি খানের স্ত্রী করিনা কাপুর খান ! তোলপাড় সোশ্যাল মিডিয়া 
  • সন্ত্রাস মামলায় অনন্তনাগের দুটি স্থানে এনআইএ-র অভিযান
  • কিশোরকে যৌন নির্যাতন করে খুনের মামলায় ৩ অভিযুক্তের আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করল মুর্শিদাবাদের লালবাগ আদালত 
  • নারায়ণীয়ং দশক ৩  : ভগবান কৃষ্ণের চরণে নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়ে তাঁর নামগান ও সেবা করে যাওয়াই হল শ্রেষ্ঠ ভক্তের লক্ষণ
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.