• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“সিপিএম ভূমি সংস্কারের নামে রাজবংশীদের সব জমি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিয়েছে” : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
November 25, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“সিপিএম ভূমি সংস্কারের নামে রাজবংশীদের সব জমি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিয়েছে” : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,২৫ নভেম্বর : পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলির জনবিন্যাসের আমূল পরিবর্তন ঘটে গেছে সেগুলির মধ্যে অন্যতম হলো কোচবিহারে জেলা । আর এই কোচবিহার জেলার জনবিন্যাসের পরিবর্তনের জন্য সিপিএমের নেততা দিন বামফ্রন্ট সরকারের ভূমি সংস্কার আন্দোলনকে অনেকাংশে দায়ী বলে মনে করা হয় । আজ বুধবার কোচবিহারের রাস উৎসবে গিয়ে সিপিএমের বিরুদ্ধে একই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তাঁর কথায়,’সিপিএম ভূমি সংস্কার আন্দোলনের নামে রাজবংশীদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে সেই সব জমি বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারী হাতে তুলে দিয়েছে ।’ তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ধরে ধরে ফেরত পাঠানো হবে । এই বিষয়ে তিনি প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন । 

আজ বুধবার দুপুরে কোচবিহারের লেন্স ডাউন হলে রাজবংশী সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পরে শোভাযাত্রা করে মদনমোহন মন্দিরে গিয়ে পুজো দেন এবং এরপর রাসমেলার উদ্বোধন করেন এবং উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখেন । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কোচবিহারের রাজবংশীরা বলছেন জমির মালিক আমরা ছিলাম,এখন অধিকাংশ জমি বেহাত হয়ে গেছে । এর জন্য সিপিএম দায়ী । কারণ ভূমি সংস্কার আইন কার্যকর করতে গিয়ে মুলবাসীদের জমি কেড়ে নিয়ে বাংলাদেশ থেকে আশা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের হাতে প্রচুর জমি তুলে দেওয়ার কাজ সিপিএম করেছে । আমি তো সেগুলো এখন কিছু করতে পারবো না। কিন্তু আমার দ্বারা যা যা সম্ভব সেগুলো আমি করব । আমাদের মন্ত্রী, বিধায়ক, সাংসদ সবাই এই বিষয়ে দায়িত্ব নেবেন।’

তার আগে উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জেলা পুলিশ সুপার মনীশ যোশীকে বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশকারী অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে ফেরত পাঠানোর কড়া নির্দেশ দেন । পাশাপাশি জেলায় মহিলাদের সুরক্ষা নিয়েও যথাযথ পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। 

উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপারের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন,’বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশকারী বাংলাদেশি মুসলমানদের খুঁজে বের করতে হবে। যে পথে এসেছে সেই পথেই তাদের তাড়াতে হবে।’ পাশাপাশি হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে সীমান্তে বিএসএফের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তোলার কথা বলেন তিনি। অবৈধ মাদ্রাসা, জাল নোটসহ বেআইনি কার্যকলাপ বন্ধ করার কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,’যে আঙুল তুলবে তার আঙুল ভেঙে দিতে হবে।’

জেলাশাসকের দপ্তরে বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন,’আজ কোচবিহারের জেলাশাসকের দপ্তরে রাজবংশী সমাজের বিশিষ্ট প্রতিনিধিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলাম। তাঁদের সঙ্গে পারস্পরিক মতবিনিময়ের পাশাপাশি রাজবংশী সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক গঠনমূলক আলোচনা হল।পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির ধারাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে রাজবংশী সমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, শিল্পকলা ও ঐতিহ্যের সংরক্ষণ এবং বিকাশের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক অংশগ্রহণের প্রতিটি ক্ষেত্রেই আমরা সমানভাবে যত্নশীল ও অঙ্গীকারবদ্ধ।’ তিনি আরও বলেছেন,’রাজবংশী সমাজের সার্বিক উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং তাঁদের ঐতিহ্য ও স্বাতন্ত্র্য রক্ষায় আমাদের সরকার সর্বদা পাশে রয়েছে।’।

Tags: CM Suvendu AdhikariCPM Land Reforms EffectKutchbiharWestbengal
Previous Post

হিলিতে ফের ধরা পড়ল তিন বাংলাদেশি নাগরিক, ধৃতদের মধ্যে রয়েছে খুনের মামলার আসামি এক দম্পতি 

No Result
View All Result

Recent Posts

  • “সিপিএম ভূমি সংস্কারের নামে রাজবংশীদের সব জমি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিয়েছে” : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • হিলিতে ফের ধরা পড়ল তিন বাংলাদেশি নাগরিক, ধৃতদের মধ্যে রয়েছে খুনের মামলার আসামি এক দম্পতি 
  • শ্রীভূমির কুশিয়ারা নদী থেকে উদ্ধার হল বিএসএফ জওয়ানের দেহ, বাংলাদেশি মহিষ পাচারকারীদের পিছু ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হন তিনি 
  • ভাতারের বিধায়ক সেবা কেন্দ্রে এসে জমিজমা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে আটক প্রৌঢ়
  • ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ায় শ্বশুরবাড়ি থেকে গহনা বগলদাবা করে ভিন ধর্মের বিবাহিত যুবকের সঙ্গে পালালেন ঝাড়গ্রামের গৃহবধূ  ; এক মাস পর ভাড়া বাড়ি থেকে উদ্ধার, অপহরণের অভিযোগে গ্রেপ্তার শেখ সাহিন নামে এক যুবক 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.