• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ায় শ্বশুরবাড়ি থেকে গহনা বগলদাবা করে ভিন ধর্মের বিবাহিত যুবকের সঙ্গে পালালেন ঝাড়গ্রামের গৃহবধূ  ; এক মাস পর ভাড়া বাড়ি থেকে উদ্ধার, অপহরণের অভিযোগে গ্রেপ্তার শেখ সাহিন নামে এক যুবক 

Eidin by Eidin
November 25, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ায় শ্বশুরবাড়ি থেকে গহনা বগলদাবা করে ভিন ধর্মের বিবাহিত যুবকের সঙ্গে পালালেন ঝাড়গ্রামের গৃহবধূ  ; এক মাস পর ভাড়া বাড়ি থেকে উদ্ধার, অপহরণের অভিযোগে গ্রেপ্তার শেখ সাহিন নামে এক যুবক 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ঝাড়গ্রাম,২৫ নভেম্বর : ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ায় শ্বশুরবাড়ি থেকে গহনা বগলদাবা করে ভিন ধর্মের বিবাহিত যুবকের সঙ্গে পালালেন ঝাড়গ্রামের এক গৃহবধূ । গহনা বিক্রি করে প্রেমিকের সাথে দিঘা ও পুরীর হোটেলে কাটিয়ে ঝাড়গ্রাম শহরে ঘরভাড়া নিয়ে বসবাস করছিলেন । অবশেষে স্বামীর অভিযোগের ভিত্তিতে বধূকে উদ্ধার করে পুলিশ । গ্রেপ্তার করা হয় তরুনীর প্রেমিককে । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শেখ সাহিন । তার বাড়ি ঝাড়গ্রাম থানার রাধনগর গ্রামে। তার বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা করা হয়েছে বলে জানা গেছে । 

জানা গিয়েছে,গত ৬ অক্টোবর ঝাড়গ্রাম থানার সিভিক ভলান্টিয়ার আগুইবনি গ্রামের বাসিন্দা মানস রানার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের ধারেন্ডা গ্রামের ওই তরুণীর বিয়ে হয়। কিন্তু ফুলসজ্জার রাতেই তাঁর স্ত্রী জানিয়ে দেন, তাঁকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। একথা শুনতে পরেরদিন তরুনীর বাপের বাড়ির লোকজনকে ডেকে পাঠান মানসের বাড়ির লোকজন। শেষ পর্যন্ত ওই তরুণী বাপের বাড়ি ফিরে যান। এরপর বেশ কয়েকবার ওই তরুণী শ্বশুরবাড়িতে এলেও সংসার করেননি । ফের বাপের বাড়ি ফিরে যান। এভাবেই মাস খানেক কাটিয়ে দেন তিনি । কিন্তু ২ নভেম্বর তিনি শ্বশুরবাড়ি থেকে বিয়ের সমস্ত সোনার গয়না বগলদাবা করে পালিয়ে যান।

তদন্তে পুলিশ জানতে পারে যে,শ্বশুরবাড়ি থেকে পালিয়ে খড়গপুর স্টেশনে এসে শেখ সাহিনের সঙ্গে মিলিত হন হন ওই তরুনী । তারা প্রথমে দীঘা যান । সেখানে কিছুদিন হোটেলে কাটিয়ে ফের খড়গপুরে ফিরে আসেন । সেখানে বেশ কয়েকদিন থাকার পর ঝাড়গ্রামে ফিরে এসে গয়নাগুলি একটি দোকানে ১ লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রি করে পুরী বেড়াতে যান । পুরীর জগন্নাথ হোটেলে গিয়ে ওঠেন তারা । পরে পুরী থেকে ফিরে ঝাড়গ্রামের একটি ভাড়াবাড়িতে প্রেমিকের সাথে ছিলেন ওই মহিলা । 

শেষ পর্যন্ত স্বামীর অভিযোগের ভিত্তিতে ১৮ নভেম্বর তরুনীকে উদ্ধার করে পুলিশ । আদালতের নির্দেশে তাকে তার বাপের বাড়িতে পাঠানো হয় । এদিকে মহিলার স্মার্টফোনের সেলফির সূত্র ধরে ও তার কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে ঝাড়গ্রাম শহর থেকে শেখ সাহিনকে পাকড়াও করে পুলিশ । পুলিশের জেরায় ধৃত যুবক জানায় সে বিবাহিত । বাড়িতে স্ত্রী, দেড় বছরের ছেলে ও সাড়ে ৪ বছরের মেয়ে আছে। গৃহবধূ নিয়ে পালানোর বিষয়টি সে তার স্ত্রীর কাছে গোপন করে গেছে । 

অন্যদিকে উদ্ধার করা তরুনীর দাবি,শেখ সাহিনের সঙ্গে তার হঠাৎ পরিচয় হয় । সাহিন তাঁর নিজের ধর্ম পরিচয় গোপন করেন। তিনি যে বিবাহিত সেকথা জানাননি তিনি। যদিও তরুনীর এই দাবি অনেকে সন্দেহের চোখে দেখছেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।। 

Previous Post

ইরানে নিজের গর্ভবতী মেয়েকে বিষপ্রয়োগ ও শ্বাসরোধ করে হত্যা করেছে বাবা-মা 

No Result
View All Result

Recent Posts

  • ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ায় শ্বশুরবাড়ি থেকে গহনা বগলদাবা করে ভিন ধর্মের বিবাহিত যুবকের সঙ্গে পালালেন ঝাড়গ্রামের গৃহবধূ  ; এক মাস পর ভাড়া বাড়ি থেকে উদ্ধার, অপহরণের অভিযোগে গ্রেপ্তার শেখ সাহিন নামে এক যুবক 
  • ইরানে নিজের গর্ভবতী মেয়েকে বিষপ্রয়োগ ও শ্বাসরোধ করে হত্যা করেছে বাবা-মা 
  • শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের তারেক রহমান সরকারের ইউ-টার্ন ; ভারতের সামনে রাখা হয়েছে এই শর্ত 
  • বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ের নেপথ্যে রয়েছে যুবরাজ সিংয়ের পরামর্শ, নিজেই স্বীকার করলেন ক্রিকেটের ‘বিস্ময় বালক’ 
  • ঋণের জালে জড়িয়ে পরা অসহায় পরিবারের বসতবাড়ি বাঁচাতে নিজের গহনা বিক্রি করলেন গলসির বিজেপি বিধায়ক 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.