• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

‘বন্দে মাতরম’-এর অপমান : কংগ্রেসের “মালকিন” সোনিয়া গাঁধির তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ; নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তুললেন 

Eidin by Eidin
August 16, 2026
in কলকাতা, রাজ্যের খবর
‘বন্দে মাতরম’-এর অপমান : কংগ্রেসের “মালকিন” সোনিয়া গাঁধির তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ; নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তুললেন 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ আগস্ট : গতকাল দিল্লিতে কংগ্রেসের জাতীয় কার্যালয়ে আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপনের সময় পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’ গান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে সোনিয়া গাঁধিকে । এমনকি তিনি ইশারা করে গান বন্ধ করার জন্যেও বলেন । তারপরেও গান বন্ধ না হলে মঞ্চে সোনিয়া ও তার পুত্র রাহুল গাঁধিকে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল । এমনকি রাহুলকে বলতে শোনা যায়, ‘আমাদের অনুষ্ঠানে বন্দেমাতরম না গাইলেও চলবে’ । এনিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সোনিয়া ও রাহুল । এখন কংগ্রেসের দুই চালিকা শক্তিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি উঠছে । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রবিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে এনিয়ে তীব্র ক্ষোভে প্রকাশ করেছেন । তিনি সোনিয়াকে কংগ্রেসের “মালকিন” অবিহিত করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন । 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন,’গতকাল স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ণাঙ্গ বন্দেমাতরম গাওয়ার সময় কংগ্রেসের প্রকৃত মালিক সোনিয়া গাঁধি তার বিরক্তি, আপত্তি এবং বিরোধিতা করেন। সেটা সবাই দেখেছে। 

কংগ্রেসের কোনো কোনো নেতা তাদের মালকিনকে বাঁচানোর জন্য অনেক রকম চেষ্টা করলেও যে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে ধামাচাপা দেওয়ার সুযোগ তাদের কাছে নেই।’ তিনি বলেন,’বন্দে মাতরম-কে অবমাননার অর্থ দেশপ্রেম, জাতীয়তাবাদ এবং এর রচয়িতা সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবমাননা।’ 

‘বন্দে মাতরম্’-এর সার্ধশতবর্ষ পালনের কথা স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,’ভারত সরকারের পক্ষ থেকে জাতীয় স্তোত্রের মর্যাদা রক্ষায় নির্দিষ্ট আইন আনা হয়েছে। পাশাপাশি, রাজ্যে সরকার ও সরকার-পোষিত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

উল্লেখ্য, গতকালই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের  পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোনিয়া গাঁধি এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি পাঠিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করেছেন । বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গের কংগ্রেসীদের কাছ থেকে কিছু আশা করব না, কারণ এদের এ বিষয়ে কিছু বলার ক্ষমতা বা দম আছে বলে মনে হয় না। তবে বঙ্কিমচন্দ্রের পরিবারের সুমিত্র চট্টোপাধ্যায়ের লেখা চিঠির চিঠির পরিপ্রেক্ষিতে সোনিয়া গান্ধি এবং মল্লিকার্জুন খাড়গে কী প্রতিক্রিয়া দেন, আমরা তার অপেক্ষা করব।’।

Tags: Chief Minister Subhendu Adhikari sharply criticizedCongress' "mistress" Sonia GandhiInsult to 'Vande Mataram'
Previous Post

নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তার ছেলেকে খুনের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধান ফতেমা বিবি-সহ ৩ 

Next Post

গোপাল মুখার্জীর স্মরণে আয়োজিত মিছিলে সুরাবর্দি ও তার “প্রচ্ছন্ন দোসর” জ্যোতি বসুর কুশপুত্তলিকা পোড়ালো হিন্দু সংহতি 

Next Post
গোপাল মুখার্জীর স্মরণে আয়োজিত মিছিলে সুরাবর্দি ও তার “প্রচ্ছন্ন দোসর” জ্যোতি বসুর কুশপুত্তলিকা পোড়ালো হিন্দু সংহতি 

গোপাল মুখার্জীর স্মরণে আয়োজিত মিছিলে সুরাবর্দি ও তার "প্রচ্ছন্ন দোসর" জ্যোতি বসুর কুশপুত্তলিকা পোড়ালো হিন্দু সংহতি 

No Result
View All Result

Recent Posts

  • গোপাল মুখার্জীর স্মরণে আয়োজিত মিছিলে সুরাবর্দি ও তার “প্রচ্ছন্ন দোসর” জ্যোতি বসুর কুশপুত্তলিকা পোড়ালো হিন্দু সংহতি 
  • ‘বন্দে মাতরম’-এর অপমান : কংগ্রেসের “মালকিন” সোনিয়া গাঁধির তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ; নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তুললেন 
  • নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তার ছেলেকে খুনের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধান ফতেমা বিবি-সহ ৩ 
  • অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন গ্রেপ্তার, ফ্ল্যাটে মিলল বিপুল নগদ টাকা ও সোনা 
  • “বিমল ইলাইচি” বিজ্ঞাপনের জন্য অভিনেতা অজয় ​​দেবগন, শাহরুখ খান ও টাইগার শ্রফকে নোটিশ জারি করেছে মহারাষ্ট্র খাদ্য দপ্তর 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.