ডক্টর চন্দ্রভানু ত্রিপঠীর রচিত বিখ্যাত সংস্কৃত দেশপ্রেমমূলক গান ‘প্রিয়ং ভারতম্’ (Priyam Bharatam) :
প্রকৃত্যা সুরম্যং বিশালং প্রকামং
সরিত্তারহারৈঃ ললামং নিকামম্ ।
হিমাদ্রির্ললাটে পদে চৈব সিংধুঃ
প্রিয়ং ভারতং সর্বদা দর্শনীযম্ ॥ ১ ॥
বাংলা অর্থ: যা প্রকৃতিগতভাবে অত্যন্ত সুন্দর ও বিশাল, নদনদী রূপ হার দিয়ে যা সুন্দরভাবে শোভিত, যার কপালে হিমালয় এবং চরণে সমুদ্র বিরাজমান—সেই আমাদের প্রিয় ভারত সর্বদা দর্শন করার যোগ্য।
ধনানাং নিধানং ধরায়াং প্রধানং
ইদং ভারতং দেবলোকেন তুল্যম্ ।
যশো যস্য শুভ্রং বিদেশেষু গীতং
প্রিয়ং ভারতং তত্ সদা পূজনীয়ম্ ॥ ২ ॥
বাংলা অর্থ: যা সমস্ত ধনের ভাণ্ডার, পৃথিবীর মধ্যে প্রধান এবং দেবলোকের সমান সুন্দর, বিদেশ- বিভূঁইয়েও যার পবিত্র ও উজ্জ্বল যশের গান গাওয়া হয়—সেই প্রিয় ভারত সর্বদা পূজনীয়।
অনেকে প্রদেশাঃ অনেকে চ বেষাঃ
অনেকানি রুপাণি ভাষা অনেকাঃ ।
পরং যত্র সর্বে বয়ং ভারতীয়াঃ
প্রিয়ং ভারতং তত্ সদা রক্ষণীয়ম্ ॥ ৩ ॥
বাংলা অর্থ: এখানে রয়েছে বহু প্রদেশ, নানা রকম পোশাক, অনেক রূপ এবং অসংখ্য ভাষা; তা সত্ত্বেও আমরা সবাই এক ও অভিন্ন ভারতীয়—সেই প্রিয় ভারত আমাদের সর্বদা রক্ষা করতে হবে।
বয়ং ভারতীয়াঃ স্বদেশং নমামঃ
পরং ধর্মমেকং সদা মানয়ামঃ ।
তদর্থং ধনং জীবনং চার্পয়াম
প্রিয়ং ভারতং মে সদা বংদনীয়ম্ ॥ ৪ ॥
বাংলা অর্থ: আমরা এই ভূমিকে, এই ভারতকে প্রণাম করি, এই একমাত্র পরম ধর্মকে আমরা সর্বদা সমাদর করি, যার জন্য আমরা আমাদের ধন-সম্পদ, আমাদের জীবন উৎসর্গ করি। প্রিয় ভারত, তুমি সর্বদা শ্রদ্ধেয় থাকো।
রচনা : ডাঃ চন্দ্রভানু ত্রিপাঠী
