হনুমানজির পূজা ও উৎসব পালন (Hanuman Puja): হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এমন অনেক পুজা রয়েছে যা প্রতিনিয়ত শুভ তিথি অনুযায়ী পালন করা হয়। পবন পুত্র হনুমানের পূজা করার মধ্যে দিয়ে অনেকেই শক্তিকেও পূজা করে থাকেন নিষ্ঠা ও ভক্তি সহকারে। তাঁকে ডাকলে তাঁকে সর্বদাই পাওয়া যায় বলে বিশ্বাস করেন প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বীরা।
এর সাথে সাথে সকল নেতিবাচক শক্তি দূর হয়ে যায়, ভূত-প্রেত থেকে সমস্ত রকম জাদু টোনা সব কিছুর শক্তি নষ্ট হয়ে যায়। এর পাশাপাশি সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি ও ধন সম্পদের প্রাপ্তি ঘটে।
সন্তান প্রাপ্তির জন্য এই ব্রত অনেকেই পালন করে থাকেন। ভবিষ্যতে আগত যে কোন সংকট থেকে রক্ষা পান এই ব্রত পালনকারীরা। এই ব্রত পালনকারীর সকল মনস্কামনা পূর্ণ হয়। মন থাকে শান্ত এবং শরীর থাকে নীরোগ। কিন্তু বজরংবলীর নিত্য পূজোর নির্দিষ্ট কিছু নিয়ম আছে । শাস্ত্রসম্মত ওই নিয়মগুলি নিচে তুলে ধরা হল :
হনুমান্ নিত্য পূজা বিধানম্
আবশ্যকানি বস্তূনি
– আসনং
– দীপঃ
– গন্ধঃ
– কুংকুমং
– অক্ষতাঃ
– পুষ্পাণি
– ধূপঃ
– নৈবেদ্যং
– তাম্বূলং
– আচমনীয়ং
– পূজা পাত্রং
– কলশঃ
– শংখঃ [ঐচ্ছিক]
– হনুমান্ প্রতিমা বা চিত্রপটঃ
পূর্বাঙ্গ পূজা
শ্রীমহাগণাধিপতয়ে নমঃ ।
শ্রী গুরুভ্য়ো নমঃ ।
হরিঃ ওম্ ।
শুচিঃ
অপবিত্রঃ পবিত্রো বা সর্বাবস্থাং গতোঽপি বা ।
যঃ স্মরেত্ পুন্ডরীকাক্ষং স বাহ্যাভ্য়ংতরঃ শুচিঃ ॥
পুন্ডরীকাক্ষ পুন্ডরীকাক্ষ পুন্ডরীকাক্ষায় নমঃ ॥
প্রার্থনা
শুক্লাংবরধরং বিষ্ণুং শশিবর্ণং চতুর্ভুজম্ ।
প্রসন্নবদনং ধ্যায়েত্ সর্ববিঘ্নোপশাংতয়ে ॥
অগজানন পদ্মার্কং গজাননমহর্নিশম্ ।
অনেকদং তং ভক্তানাং একদংতমুপাস্মহে ॥
তদেব লগ্নং সুদিনং তদেব
তারাবলং চংদ্রবলং তদেব ।
বিদ্যাবলং দৈববলং তদেব
লক্ষ্মীপতে তেঽংঘ্রিয়ুগং স্মরামি ॥
গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণুঃ গুরুর্দেবো মহেশ্বরঃ ।
গুরুঃ সাক্ষাত্ পরব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ ॥
সর্বমংগল মাংগল্যে শিবে সর্বার্থসাধিকে ।
শরণ্য়ে ত্র্যম্ববকে গৌরী নারায়ণি নমোঽস্তু তে ॥
শ্রীলক্ষ্মীনারায়ণাভ্যাং নমঃ ।
উমামহেশ্বরাভ্যাং নমঃ ।
বাণীহিরণ্যগর্ভাভ্যাং নমঃ ।
শচীপুরংদরাভ্যাং নমঃ ।
অরুংধতীবসিষ্ঠাভ্যাং নমঃ ।
শ্রীসীতারামাভ্যাং নমঃ ।
মাতাপিতৃভ্যাং নমঃ ।
সর্বেভ্যো মহাজনে মভ্যো নমঃ ।
আচমনং
ওং কেশবায় স্বাহা ।
ওং নারায়ণায় স্বাহা ।
ওং মাধবায় স্বাহা ।
ওং গোবিন্দায় নমঃ ।
ওং বিষ্ণবে নমঃ ।
ওং মধুসূদনায় নমঃ ।
ওং ত্রিবিক্রমায় নমঃ ।
ওং বামনায় নমঃ ।
ওং শ্রীধরায় নমঃ ।
ওং হৃষীকেশায় নমঃ ।
ওং পদ্মনাভায় নমঃ ।
ওং দামোদরায় নমঃ ।
ওং সংকর্ষণায় নমঃ ।
ওং বাসুদেবায় নমঃ ।
ওং প্রদ্যুম্নায় নমঃ ।
ওং অনিরুদ্ধায় নমঃ ।
ওং পুরুষোত্তমায় নমঃ ।
ওং অধোক্ষজায় নমঃ ।
ওং নারসিংহায় নমঃ ।
ওং অচ্যুতায় নমঃ ।
ওং জনার্দনায় নমঃ ।
ওং উপেন্দ্রায় নমঃ ।
ওং হরয়ে নমঃ ।
ওং শ্রীকৃষ্ণায় নমঃ ।
দীপারাধনম্
দীপস্ত্বং ব্রহ্মরূপোঽসি জ্যোতিষাং প্রভুরব্যয়ঃ ।
সৌভাগ্যং দেহি পুত্রাংশ্চ সর্বান্ কামাংশ্চ দেহি মে ॥
ভো দীপ দেবি রূপস্ত্বং কর্মসাক্ষী হ্যবিঘ্নকৃত্ ।
যাবত্পূজাং করিষ্যামি তাবত্ত্বং সুস্থিরো ভব ॥
দীপারাধন মুহূর্তঃ সুমুহূর্তোঽস্তু ॥
ভূতোচ্চাটনম্
উত্তিষ্ঠংতু ভূতপিশাচাঃ য এতে ভূমিভারকাঃ ।
এতেষামবিরোধেন ব্রহ্মকর্ম সমারভে ॥
অপসর্পংতু তে ভূতা যে ভূতা ভূমিসংস্থিতাঃ ।
যে ভূতা বিঘ্নকর্তারস্তে গচ্ছংতু শিবাঽজ্ঞয়া ॥
প্রাণায়ামঃ
ওং ভূঃ । ওং ভুবঃ॑ । ওগ্ম্ সুবঃ॑ । ওং মহঃ॑ । ওং জনঃ॑ । ওং তপঃ॑ । ওগ্ম্ সত্যম্ ।
ওং তত্স॑বি॒তুর্বরেণ্যং ভর্গো॑ দে॒বস্য ধীমহি ।
ধিয়ো॒ যো নঃ॑ প্রচো॒দয়াত্ ॥
ওমাপো॒ জ্য়োতী॒ রসো॒ঽমৃতং॒ ব্রহ্ম॒ ভূর্ভুব॒স্ সুব॒রোম্ ॥
সংকল্পঃ
মম উপাত্ত সমস্ত দুরিতক্ষয় দ্বারা শ্রীপরমেশ্বর প্রীত্যর্থং, মম/অস্মাকং সহকুটুংবস্য ক্ষেম-স্থৈর্য়-ধৈর্য়-বীর্য়-বিজয়-অভয়-আয়ুঃ-আরোগ্য-ঐশ্বর্য়-অভিবৃদ্ধ্যর্থং, ধৈর্য়-বল-বুদ্ধি-ভক্তি-সিদ্ধ্যর্থং, ধর্মার্থ-কাম-মোক্ষ-চতুর্বিধ-পুরুষার্থ-ফল-সিদ্ধ্যর্থং, শ্রীহনুমত্-প্রীত্যর্থং, যাবচ্ছক্তি ধ্যান-আবাহনাদি-ষোডশোপচার-পূজাং করিষ্যে ॥
তদংগ কলশারাধনং করিষ্যে ॥
কলশারাধনম্
কলশে গন্ধ পুষ্পাক্ষতৈরভ্যর্চ্য।
কলশে উদকং পূরয়িত্বা ।
কলশস্যোপরি হস্তং নিধায় ।
কলশস্য মুখে বিষ্ণুঃ কংঠে রুদ্রঃ সমাশ্রিতঃ ।
মূলে ত্বস্য স্থিতো ব্রহ্মা মধ্যে মাতৃগণাঃ স্মৃতাঃ ॥
কুক্ষৌ তু সাগরাঃ সর্বে সপ্তদ্বীপা বসুংধরা ।
ঋগ্বেদোঽথ যজুর্বেদো সামবেদো হ্যথর্বণঃ ॥
অংগৈশ্চ সহিতাঃ সর্বে কলশাংবু সমাশ্রিতাঃ ॥
গংগে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী ।
নর্মদে সিংধু কাবেরী জলেঽস্মিন্ সন্নিধিং কুরু ॥
কাবেরী তুংগভদ্রা চ কৃষ্ণবেণী চ গৌতমী ।
ভাগীরথীতি বিখ্যাতাঃ পংচগংগাঃ প্রকীর্তিতাঃ ॥
আয়াংতু দেবপূজার্থং মম দুরিতক্ষযকারকাঃ ।
কলশোদকেন পূজা দ্রব্যাণি সংপ্রোক্ষ্য়, দেবং সংপ্রোক্ষ্য়, আত্মানং চ সংপ্রোক্ষ্য় ॥
শংখপূজা
শংখং চংদ্রার্ক দৈবতং মধ্য়ে বরুণ দেবতাম্ ।
পৃষ্ঠে প্রজাপতিং বিংদ্যাদগ্রে গংগা সরস্বতীম্ ॥
ত্রৈলোক্যে যানি তীর্থানি বাসুদেবস্য আজ্ঞয়া ।
শংখে তিষ্ঠংতু বিপ্রেংদ্রাঃ তস্মাত্ শংখং প্রপূজয়েত্ ॥
ওং শংখায় নমঃ ।
ওং ধবলায় নমঃ ।
ওং পাংচজন্যায় নমঃ ।
ওং শংখদেবতাভ্য়ো নমঃ ।
সকলপূজার্থে অক্ষতান্ সমর্পয়ামি ॥
ঘংটানাদঃ
আগমার্থং তু দেবানাং গমনার্থং তু রাক্ষসাম্ ।
ঘংটারবং করোম্যাদৌ দেবতাহ্বান লাংছনম্ ॥
ওং ঘংটাদেবতাভ্য়ো নমঃ ।
সকলোপচার পূজার্থে অক্ষতান্ সমর্পয়ামি ॥
শ্রী মহাগণপতি পূজা
ওং গ॒ণানাং ত্বা গ॒ণপ॑তিগ্ম্ হবামহে ক॒বিং ক॑বী॒নাং উপ॒মশ্র॑বস্তবম্ ।
জ্য়ে॒ষ্ঠ॒রাজং॒ ব্রহ্ম॑ণাং ব্রহ্মণস্পত॒ আ নঃ॑ শৃ॒ণ্বন্নূ॒তিভি॑স্ সীদ॒ সাদ॑নম্ ॥
সুমুখশ্চৈকদংতশ্চ কপিলো গজকর্ণকঃ ।
লংবোদরশ্চ বিকটো বিঘ্নরাজো গণাধিপঃ ॥
ধূমকেতুর্গণাধ্যক্ষঃ ফালচংদ্রো গজাননঃ ।
বক্রতুন্ডঃ শূর্পকর্ণো হেরংবঃ স্কংদপূর্বজঃ ॥
ওং শ্রীমহাগণপতয়ে নমঃ ।
ধ্যায়ামি । আবাহয়ামি । আসনং সমর্পয়ামি ।
পাদ্যং সমর্পয়ামি । অর্ঘ্যং সমর্পয়ামি । আচমনীয়ং সমর্পয়ামি ।
স্নানং সমর্পয়ামি । বস্ত্রং সমর্পয়ামি । যজ্ঞোপবীতং সমর্পয়ামি ।
গংধং সমর্পয়ামি । পুষ্পাণি সমর্পয়ামি ।
ধূপমাঘ্রাপয়ামি । দীপং দর্শয়ামি ।
নৈবেদ্য়ং সমর্পয়ামি । তাংবূলং সমর্পয়ামি ।
নীরাজনং সমর্পয়ামি । মংত্রপুষ্পং সমর্পয়ামি ।
প্রদক্ষিণ নমস্কারান্ সমর্পয়ামি ॥
ষোডশোপচার পূজা
হনুমান্ ধ্য়ানম্
অতুলিত বলধামং স্বর্ণ শৈলাভ দেহম্ ।
দনুজবন কৃশানুং জ্ঞানিনামগ্রগণ্যম্ ॥
সকলগুণনিধানং বানরাণামধীশম্ ।
রঘুপতিপ্রিয়ভক্তং বাতজাতং নমামি ॥
মনোজবং মারুত তুল্যবেগম্ ।
জিতেংদ্রিয়ং বুদ্ধিমতাং বরিষ্ঠম্ ॥
বাতাত্মজং বানর যূথমুখ্যম্ ।
শ্রীরামদূতং শিরসা নমামি ॥
গোষ্পদীকৃতসমুদ্রং মশকীকৃত রাক্ষসম্ ।
রামাযণ মহামালা রত্নং বংদেঽনিলাত্মজম্ ॥
ওং শ্রীহনুমতে নমঃ ।
ধ্যায়ামি । ধ্যানং সমর্পয়ামি ॥
আবাহনম্
রামচংদ্র পদাংভোজ যুগল স্থিরমাসনম্ ।
আবাহয়ামি বরদং হনূমংতমভীষ্টদম্ ॥
ওং শ্রীহনুমতে নমঃ ।
আবাহয়ামি । স্থাপয়ামি । পূজয়ামি ॥
আসনম্
নবরত্ননিবদ্ধাঢ্য়ং চতুরশ্রং সুশোভনম্ ।
সৌবর্ণমাসনং তুভ্য়ং দাস্যামি কপিনায়ক ॥
ওং শ্রীহনুমতে নমঃ ।
আসনং সমর্পয়ামি ॥
পাদ্যম্
সুবর্ণকলশানীতং গংগাদি সলিলৈর্য়ুতম্ ।
পাদয়োঃ পাদ্যমনঘং প্রতিগৃহ্য় প্রসীদ মে ॥
ওং শ্রীহনুমতে নমঃ ।
পাদয়োঃ পাদ্যং সমর্পয়ামি ॥
অর্ঘ্যম্
লক্ষ্মণ প্রাণসংরক্ষ সীতাশোকবিনাশন ।
গৃহাণার্ঘ্যং ময়া দত্তং অংজনাপ্রিয়নংদন ॥
ওং শ্রীহনুমতে নমঃ ।
হস্তয়োঃ অর্ঘ্যং সমর্পয়ামি ॥
আচমনীয়ম্
বালাগ্রসেতুবংধায় শতাননবধায় চ ।
তুভ্যমাচমনং দত্তং প্রতিগৃহ্ণীষ্ব মারুতে ॥
ওং শ্রীহনুমতে নমঃ ।
মুখে আচমনীয়ং সমর্পয়ামি ॥
স্নানম্
আপো॒ হিষ্ঠা ম॑য়ো॒ভুব॒স্তা ন॑ ঊ॒র্জে দ॑ধাতন ।
ম॒হে রণা॑য়॒ চক্ষ॑সে ॥
যো বঃ॑ শি॒বত॑মো রস॒স্তস্য ভাজয়তে॒হ নঃ॑ ।
উ॒শ॒তীরি॑ব মা॒ত॑রঃ ॥
তস্মা॒ অরং॑ গমাম বো॒ যস্য ক্ষয়া॑য়॒ জিন্ব॑থ ।
আপো॑ জ॒নয়॑থা চ নঃ ॥
ওং শ্রীহনুমতে নমঃ ।
শুদ্ধোদক স্নানং সমর্পয়ামি ॥
স্নানানংতরং আচমনীয়ং সমর্পয়ামি ॥
বস্ত্রম্
পীতাংবরমিদং তুভ্য়ং তপ্তহাটক সন্নিভম্ ।
দাস্যামি বানরশ্রেষ্ঠ সংগৃহাণ নমোঽস্তু তে ॥
উত্তরীয়ং তু দাস্যামি সংসারোত্তার কারণ ।
গৃহাণ চ ময়া প্রীত্যা দত্তং ধত্স্ব যথাবিধি ॥
ওং শ্রীহনুমতে নমঃ ।
বস্ত্রং সমর্পয়ামি ॥
যজ্ঞোপবীতম্
নবভিস্তংতুভির্য়ুক্তং ত্রিগুণং দেবতাময়ম্ ।
উপবীতং চোত্তরীয়ং গৃহাণ রামকিংকর ॥
ওং শ্রীহনুমতে নমঃ ।
যজ্ঞোপবীতং সমর্পয়ামি ॥
গংধম্
কস্তূরীকুংকুমামিশ্রং কর্পূরাগরুবাসিতম্ ।
শ্রীচংদনং তু দাস্যামি গৃহ্যতাং হনুমত্প্রভো ॥
ওং শ্রীহনুমতে নমঃ ।
গংধং সমর্পয়ামি ॥
অর্চন
অক্ষতান্ ধবলান্ দিব্যান্ পুষ্পাণি চ সুগংধীনি ।
ভক্ত্য়া দত্তানি গৃহ্যংতাং সর্বদেবাঃ প্রসীদত ॥
অঙ্গ পূজা
ওং মারুতয়ে নমঃ – পাদৌ পূজয়ামি ।
ওং সুগ্রীবসখায় নমঃ – গুল্ফৌ পূজয়ামি ।
ওং অংগদমিত্রায় নমঃ – জংঘে পূজয়ামি ।
ওং রামদাসায় নমঃ – ঊরূ পূজয়ামি ।
ওং অক্ষঘ্নায় নমঃ – কটিং পূজয়ামি ।
ওং লংকাদহনায় নমঃ – বালং পূজয়ামি ।
ওং সংজীবননগাহর্তে নমঃ – স্কংধৌ পূজয়ামি ।
ওং সৌমিত্রিপ্রাণদাত্রে নমঃ – বক্ষঃস্থলং পূজয়ামি ।
ওং কুংঠিতদশকংঠায় নমঃ – কংঠং পূজয়ামি ।
ওং রামাভিষেককারিণে নমঃ – হস্তৌ পূজয়ামি ।
ওং মংত্ররচিতরামায়ণায় নমঃ – বক্ত্রং পূজয়ামি ।
ওং প্রসন্নবদনায় নমঃ – বদনং পূজয়ামি ।
ওং পিংগলনেত্রায় নমঃ – নেত্রে পূজয়ামি ।
ওং শ্রুতিপরাযণায় নমঃ – শ্রোত্রে পূজয়ামি ।
ওং ঊর্ধ্বপুংড্রধারিণে নমঃ – ললাটং পূজয়ামি ।
ওং মণিকংঠমালিকায় নমঃ – শিরঃ পূজয়ামি ।
ওং সর্বাভীষ্টপ্রদায় নমঃ – সর্বাণ্য়ংগানি পূজয়ামি ॥
হনুমান্ অষ্টোত্তর শত নামাবলী>
অথবা হনুমান্ নামাবলী পঠনম্ ॥
ওং শ্রীহনুমতে নমঃ ।
অষ্টোত্তর শত নামাবলী পূজাং সমর্পয়ামি ।
অক্ষতান্ পুষ্পাণি চ সমর্পয়ামি ॥
ধূপম্
দিব্যং সগুগ্গুলং রম্যং দশাংগেন সমন্বিতম্ ।
গৃহাণ মারুতে ধূপং সুপ্রিয়ং ঘ্রাণতত্পরম্ ॥
ওং শ্রীহনুমতে নমঃ ।
ধূপমাঘ্রাপয়ামি ॥
দীপম্
সাজ্য়ং ত্রিবর্তি সংয়ুক্তং বহ্নিনা যোজিতং ময়া ।
গৃহাণ মংগলং দীপং ত্রৈলোক্য তিমিরাপহম্ ॥
সুপ্রকাশো মহাদীপঃ সর্বতস্তিমিরাপহঃ ।
সবাহ্যাভ্য়ংতরং জ্য়োতির্দীপোঽয়ং প্রতিগৃহ্যতাম্ ॥
ওং শ্রীহনুমতে নমঃ ।
দীপং দর্শয়ামি ॥
নৈবেদ্যম্
মণিপাত্র সহস্রাঢ্যং দিব্যান্নং ঘৃতপায়সম্ ।
আপূপলড্ডূকোপেতং মধুরাম্রফলৈর্য়ুতম্ ॥
হিংগূ জীরক সংয়ুক্তং ষড্রসোপেতমুত্তমম্ ।
নৈবেদ্যমর্পয়াম্যদ্য গৃহাণেদং কপীশ্বর ॥
ওং ভূর্ভুব॒স্ সুবঃ॒ । তত্স॑বি॒তুর্বরেণ্য়ং॒ ভর্গো॑ দে॒বস্য ধীমহি ।
ধি॒য়ো যো নঃ॑ প্রচো॒দয়াত্ ॥
সত্যং ত্বা ঋতেন পরিষিংচামি ।
অমৃতমস্তু । অমৃতোপস্তরণমসি ।
ওং প্রাণায় স্বাহা । ওং অপানায় স্বাহা । ওং ব্যানায় স্বাহা ।
ওং উদানায় স্বাহা । ওং সমানায় স্বাহা ।
মধ্যে মধ্যে পানীয়ং সমর্পয়ামি ।
অমৃতাপিধানমসি ।
উত্তরাপোশনং সমর্পয়ামি ।
হস্তৌ প্রক্ষালয়ামি । পাদৌ প্রক্ষালয়ামি ।
শুদ্ধাচমনীয়ং সমর্পয়ামি ॥
ওং শ্রীহনুমতে নমঃ ।
নৈবেদ্যং সমর্পয়ামি ॥
তাংবূলম্
নাগবল্লীদলোপেতং ক্রমুকৈর্মধুরৈর্য়ুতম্ ।
তাংবূলমর্পয়াম্যদ্য কর্পূরাদি সুবাসিতম্ ॥
ওং শ্রীহনুমতে নমঃ ।
তাংবূলং সমর্পয়ামি ॥
নীরাজনম্
আরার্তিকং তমোহারি শতসূর্য় সমপ্রভম্ ।
অর্পয়ামি তব প্রীত্য়ৈ অংধকার নিষূদনম্ ॥
ওং শ্রীহনুমতে নমঃ ।
নীরাজনং সমর্পয়ামি ॥
মংত্রপুষ্পম্
ওং আংজনেয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি ।
তন্নো হনুমত্ প্রচোদয়াত্ ॥
ওং শ্রীহনুমতে নমঃ ।
মংত্রপুষ্পং সমর্পয়ামি ॥
প্রদক্ষিণম্
যানি কানি চ পাপানি জন্মাংতর কৃতানি চ ।
তানি তানি প্রণশ্যংতি প্রদক্ষিণ পদে পদে ॥
পাপোঽহং পাপকর্মাঽহং পাপাত্মা পাপসংভব ।
ত্রাহি মাং কৃপয়া দেব শরণাগতবত্সল ॥
অন্যথা শরণং নাস্তি ত্বমেব শরণং মম ।
তস্মাত্কারুণ্য ভাবেন রক্ষ রক্ষ কপীশ্বর ॥
ওং শ্রীহনুমতে নমঃ ।
প্রদক্ষিণ নমস্কারান্ সমর্পয়ামি ॥
নমস্কারঃ
উরসা শিরসা দৃষ্ট্যা মনসা বচসা তথা ।
পদ্ভ্যাং করাভ্যাং কর্ণাভ্যাং প্রণামোঽষ্টাংগ উচ্যতে ॥
ওং শ্রীহনুমতে নমঃ ।
নমস্কারান্ সমর্পয়ামি ॥
সর্বোপচারাঃ
ওং শ্রীহনুমতে নমঃ ।
ছত্রং সমর্পয়ামি ।
চামরং সমর্পয়ামি ।
গীতং শ্রাবয়ামি ।
নৃত্যং দর্শয়ামি ।
সমস্ত রাজোপচারান্ দেবোপচারান্ সমর্পয়ামি ॥
স্তোত্র পঠনম্
হনুমান্ চালীসা>
হনুমত্-পংচরত্নম্>
ক্ষমাপ্রার্থনা
অপরাধসহস্রাণি ক্রিয়ংতেঽহর্নিশং ময়া ।
দাসোঽয়মিতি মাং মত্বা ক্ষমস্ব কপিনায়ক ॥
আবাহনং ন জানামি ন জানামি বিসর্জনম্ ।
পূজাবিধিং ন জানামি ক্ষমস্ব বানরোত্তম ॥
মংত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং কপীশ্বর ।
যত্পূজিতং ময়া দেব পরিপূর্ণং তদস্তু তে ॥
কায়েন বাচা মনসেংদ্রিয়ৈর্বা
বুদ্ধ্য়াত্মনা বা প্রকৃতেঃ স্বভাবাত্ ।
করোমি যদ্যত্ সকলং পরস্মৈ
নারায়ণায়েতি সমর্পয়ামি ॥
অনয়া ধ্যান-আবাহনাদি-ষোড়শোপচার পূজয়া শ্রীহনুমান্ সুপ্রীতঃ সুপ্রসন্নঃ বরদো ভবতু ॥
উদ্বাসনম্
ওং শ্রীহনুমতে নমঃ ।
যথাস্থানং উদ্বাসয়ামি ।
শোভনার্থে ক্ষেমায় পুনরাগমনায় চ ॥
প্রসাদ গ্রহণম্
অকালমৃত্যুহরণং সর্বব্যাধিনিবারণম্ ।
সমস্তপাপক্ষযকরং দেবতা পাদোদকং শুভম্ ॥
শ্রীহনুমান্ প্রসাদং শিরসা গৃহ্ণামি ॥
ওং শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ॥
ওং তত্সত্ ব্রহ্মার্পণমস্তু ॥
হনুমানজির নিত্য পূজা করার জন্য সকালে স্নান সেরে শুদ্ধ লাল বা কমলা রঙের পোশাক পরে তাঁর ছবি বা মূর্তির সামনে প্রদীপ ও ধূপ জ্বেলে ধ্যান ও মন্ত্র পাঠ করতে হয় ।
হনুমানজির পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রী:
হনুমানজির পূজা করার জন্য হনুমানজির মূর্তি অথবা ছবি প্রয়োজন পড়বে এবং
ধূপ,
ধুনা ও জল,
কলা,
সিদুর,
প্রদীপ,
লাল কাপড়,
শ্রী রামচন্দ্রের নাম লেখা লাল পতাকা
হনুমানজির পূজার নিয়ম:
শাস্ত্র তে বলা হয়েছে লাল কাপড় পরা হনুমানজির মূর্তি বাড়িতে রাখা খুবই শুভ। সেই কারণেই হনুমানজির পূজা করার সময় লাল কাপড় নিবেদন করতে হয়:-
সকালবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ কাপড় পরে পুজোর জায়গা ভালো করে গঙ্গাজল দিয়ে পরিষ্কার করে পবিত্র করে নিতে হবে।
এরপর একটা লাল কাপড় বিছিয়ে তার উপর হনুমানজির ছবি অথবা মূর্তি রাখতে হবে।
তবে এর আগে ঠাকুরের মূর্তিটা জল দিয়ে ভালো করে স্নান করে নিতে হবে।
এবার ঠাকুরের গায়ে সিঁদুর লাগিয়ে দিতে হবে।
তারপর প্রদীপ জ্বালিয়ে ফুলের মালা পরাতে হবে।
এরপরে হনুমানজির মূর্তির সামনে হনুমান চল্লিশা পাঠ করতে হবে।
এই সাধারণ পূজার মধ্যে আপনি নিষ্ঠা ও ভক্তি ভরে যদি এই পূজা সম্পন্ন করতে পারেন তাহলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হওয়ার পাশাপাশি সকল সংকট থেকে মুক্তি পাবেন।
জীবনে উন্নতি সাধন করতে এবং সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট দূর করতে শ্রীরাম লেখা পতাকা অবশ্যই প্রয়োজন পড়বে এবং এই হনুমান পূজার দিনে মন্দিরের চূড়ায় প্রায় ২ মিটার লম্বা লাল রঙের পতাকা লাগানো উচিত।
হনুমান পূজায় বিশেষ কিছু বিধি নিষেধ মেনে চলতে হয়:
বজরংবালি কে স্পর্শ করা যাবে না মেয়েদের:
বজরাংবালি অর্থাৎ হনুমানজি সারা জীবন ব্রহ্মচর্য পালনের সংকল্প করেছেন। তাই তাঁর পুজোর সময় মহিলারা তাঁকে স্পর্শ করবেন না। যদি এমনটা হয় তাহলে কিন্তু অশুভ ফলাফল লাভ করতে পারেন মহিলারা।
মেয়েদের ক্ষেত্রে সিঁদুর নিবেদন করা যাবে না:
সিঁদুর হল হনুমানজীর সবচেয়ে প্রিয় একটি উপকরণ। পুরুষরা সিঁদুর লাগাতে পারলেও মহিলারা এই সিঁদুর লাগানো থেকে বিরত থাকুন। তাই সিঁদুরের পরিবর্তে লাল রঙের ফুল নিবেদন করবেন তাঁরা।
মেয়েরা যে জিনিসগুলি হনুমানজিকে অর্পণ করতে পারবেন না:
যজ্ঞ পবিত, চোলা ইত্যাদি অর্পণ করা থেকে বিরত থাকুন। শুধুমাত্র পুরুষরাই এই সামগ্রী গুলি অর্পণ করতে পারবেন। এই বিধি নিষেধ গুলো মেনে চললে এবং দূর থেকে নিষ্ঠা ভরে পূজা অর্চনা করলে এর শুভ ফল অবশ্যই পাবেন আপনি।
পূজার সময় যে রঙের পোশাক পরা উচিত নয়:
হনুমান পূজায় মহিলারা কালো অথবা সাদা রঙের কোন পোশাক পরবেন না। আর তা না হলে কিন্তু অশুভ ফলাফল লাভ করতে পারেন। তাছাড়া হনুমান পূজার সময়ে লাল, গোলাপি, হলুদ এই ধরনের রঙের পোশাক পরা খুবই শুভ বলে মনে করা হয়।
এছাড়াও যদি এই পূজার উপবাস পালন করে থাকেন তাহলে অবশ্যই ফল খেতে পারেন কিন্তু কোন লবণ জাতীয় খাবার বা নোনতা খাবার খাওয়া যাবেনা। এটি এড়িয়ে চলতে হবে আর এটাই সবচেয়ে শ্রেয় উপায় বলে মনে করা হয়।।
