এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ জুলাই : নিটের প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদের নামে গতকাল কলকাতায় ব্যাপক উৎপাত করা হয়েছে । হঠাৎ গজিয়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’র এই কথিত আন্দোলনে ঢুকে পড়ে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই ও উগ্র বামপন্থী ছাত্র সংগঠনগুলি । মূলত বামপন্থীদের নিয়ন্ত্রণেই পরিচালিত হয় এই মিছিল। মিছিল থেকে পুলিশ ও সাংবাদিকদের উপর হামলা হয় । সাংবাদিকদের টাকাপয়সা, মোবাইল ফোন থেকে শুরু করে পরনের জুতো পর্যন্ত লুটপাট করার চেষ্টা হয় বলে অভিযোগ । বেশ কয়েকজন সাংবাদিক হাসপাতালে চিকিৎসাধীন ।
শুধু পুলিশ বা সাংবাদিকদের উপরে হামলাই নয়, মিছিলে উপস্থিত বোরখা পরিহিত মহিলারা “আজাদি আজাদি” শ্লোগান দেয় । “চিকেন নেক” বা শিলিগুড়ি করিডর কেটে আলাদা করার ডাক দেওয়া দিল্লি দাঙ্গার অন্যতম মাস্টারমাইন্ড জেলবন্দি সার্জিল ইমামের ছবিও দেখা যায় মিছিলে । চিকিৎসাধীন সাংবাদিকদের স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,’শুক্রবার দিন বিশেষ দিন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না,শুক্রবার সব ছাড় আছে । ওই শুক্রবারের লোকেরাই করেছে । চিহ্নিত করেছি। ওদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই । শুক্রবারিরা শুনে রাখুন…কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি ।’
প্রসঙ্গত, নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ কথিত আন্দোলন শুরুর পরই রাজনৈতিক মহলের একাংশের ধারণা ছিল, দেশের পড়ুয়াদের ক্ষোভকে কাজে লাগিয়ে হিংসা ও অরাজকতা ছড়ানোর চেষ্টা চলছে বিদেশ থেকে । বিশেষ করে মার্কিন ডিপ স্টেট এজন্য বিপুল ডলার ছড়াচ্ছে বলে সন্দেজ । সেই আশঙ্কা যে অমূলক নয়, শুক্রবার সকালে তার হাতেগরম প্রমাণ দিয়েছে দিল্লি পুলিশ। পাকিস্তান থেকে ভারতের এই ছাত্র বিক্ষোভের আড়ালে উসকানি দেওয়ার ভয়াবহ ষড়যন্ত্র প্রকাশ্যে চলে এল। দিল্লি পুলিশ জানিয়ে দেয়, যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে যে হিংসার ঘটনা ঘটছে, সেগুলির নেপথ্যে রয়েছে পাক উসকানি । দিল্লি পুলিশের তরফে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে ‘ভুয়ো খবর’ নিয়ে। প্রায় ৪৮০ পাক সোশাল মিডিয়া হ্যান্ডল বাতিল করা হয়েছে বলে খবর । এছাড়া, যন্তর মন্তরে উৎপাতকারীদের প্রতিদিন ২০০০ প্লেট করে দামি দামি খাবার ও পানীয় জল সরবার করা হচ্ছে অনলাইনে । যার মূল্য মেটানো হচ্ছে পাকিস্তান,বাংলাদেশ,সৌদি আরব,কুয়েত থেকে । এই সুযোগ কাজে লাগিয়ে বামপন্থীরা দেশদ্রোহী শক্তিগুলিকে বামপন্থী, আম আদমি পার্টি, কংগ্রেস, সমাজবাদী পার্টি মিলে প্লাটফর্ম তৈরি করে দিচ্ছে বলে অভিযোগ ।।
