• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আবাস যোজনার অনুদান না পেয়ে মদ্যপ অবস্থায় পঞ্চায়েতে তান্ডব চালালো এক ব্যক্তি 

Eidin by Eidin
July 17, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
আবাস যোজনার অনুদান না পেয়ে মদ্যপ অবস্থায় পঞ্চায়েতে তান্ডব চালালো এক ব্যক্তি 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৭ জুলাই : আবাস যোজনার অনুদান না পেয়ে মদ্যপ অবস্থায় পঞ্চায়েতে তান্ডব চালালো এক ব্যক্তি । পরে দুই সিভিক ভলান্টিয়ার এসে লাঠি দিয়ে বেদম পিটিয়ে তাকে কাবু করে ৷ আজ শুক্রবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার ভাল্যগ্রাম পঞ্চায়েতে । ওই মদ্যপ ব্যক্তির নাম কালু দলুই। তার বাড়ি পিণ্ডিরা গ্রামে । কালু কম্পিউটার থেকে বিদ্যুৎ মিটার প্রায় সর্বত্র ভাঙচুর শুরু করে এবং এক এক কর্মীর গলা টিপে ধরে বলে অভিযোগ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

মঙ্গলকোটের পিণ্ডিরা গ্রামেই রয়েছে ভাল্যগ্রাম পঞ্চায়েত অফিসটি । জানা গেছে,এদিন দুপুর নাগাদ পঞ্চায়েত অফিসের কর্মীরা যে যার কাজে ব্যস্ত ছিলেন । সেই সময় পঞ্চায়েত কার্যালয়ে চড়াও হয় পিণ্ডিরা গ্রামের বাসিন্দা কালু দলুই । আকন্ঠ মদ্যপান করে খালি গা ও লুঙ্গি গুটিয়ে পরে সে সোজা অফিসে ঢুকে গিয়ে চিৎকার করতে করতে ভাঙচুর শুরু করে । এক কর্মী থামানোর চেষ্টা করলে কালু তার গলা  টিপে ধরে বলে অভিযোগ । এদিকে তখন চিৎকার চেঁচামেচি শুরু আশপাশের লোকজন ছুটে আসে । তাঁরাই থানায় ফোন করে খবর দেয় । খবর পেয়ে প্রথমে দু’জন সিভিক ভলেন্টিয়ার আসে৷ তারা কালুকে লাঠি দিয়ে বেদম পিটিয়ে কালুকে কাবু করে ফেলে । ইতিমধ্যে চলে আসে পুলিশবাহিনী । ঘটনা ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়ায় পঞ্চায়েত কর্মীদের মধ্যে।।

Tags: BurdwanDistrict NewsMangolkoteWestbengal
Previous Post

বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের ১৫,০০০ কোটি টাকার বিনিয়োগ ; নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তনের উদ্দেশ্য বললেন : “একবার দেখে যান” 

Next Post

ফের পাকিস্তান ভিত্তিক জইশ-ই- মহম্মদের সঙ্গে যুক্ত ৫ সন্ত্রাসীকে গ্রেপ্তার করল গুজরাট এটিএস 

Next Post
ফের পাকিস্তান ভিত্তিক জইশ-ই- মহম্মদের সঙ্গে যুক্ত ৫ সন্ত্রাসীকে গ্রেপ্তার করল গুজরাট এটিএস 

ফের পাকিস্তান ভিত্তিক জইশ-ই- মহম্মদের সঙ্গে যুক্ত ৫ সন্ত্রাসীকে গ্রেপ্তার করল গুজরাট এটিএস 

No Result
View All Result

Recent Posts

  • তাবিজের দেওয়ার অছিলায় বধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার  জামাত ইসলামি নেতা মহম্মদ মোস্তাফিজুর রহমান 
  • টাকার লোভে ইরানের সাথে যুদ্ধে জড়াতে পারে পাকিস্তান : এমনই মনে করছেন আন্তর্জাতিক বর্ষীয়ান  সাংবাদিক 
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় ফের নির্বাচিত হলেন তৃণমূল ছুট ৩ সাংসদ 
  • ফের পাকিস্তান ভিত্তিক জইশ-ই- মহম্মদের সঙ্গে যুক্ত ৫ সন্ত্রাসীকে গ্রেপ্তার করল গুজরাট এটিএস 
  • আবাস যোজনার অনুদান না পেয়ে মদ্যপ অবস্থায় পঞ্চায়েতে তান্ডব চালালো এক ব্যক্তি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.