• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“বিকৃত অবৈধ সম্পর্কের” টানাপোড়েনের জেরেই মুবারক শেখ নামে যুবককে খুন : জানালেন ফারাক্কার পুলিশ সুপার ; গ্রেপ্তার ঘাতক নাসিরুদ্দিন শেখ 

Eidin by Eidin
October 25, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“বিকৃত অবৈধ সম্পর্কের” টানাপোড়েনের জেরেই মুবারক শেখ নামে যুবককে খুন : জানালেন ফারাক্কার পুলিশ সুপার ; গ্রেপ্তার ঘাতক নাসিরুদ্দিন শেখ 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২৫ অক্টোবর : মুর্শিদাবাদের ফরাক্কার ২০ বছরের যুবক মুবারক শেখ(২০)কে খুনের ঘটনায় দেহ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে খুনের কিনারা করল পুলিশ । এই ঘটনায় পুলিশ শনিবার রাতে একজনকে গ্রেপ্তার করেছে । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম নাসিরুদ্দিন শেখ(৩৪) ওরফে মিস্টার । সে ফারাক্কা থানার অর্জুনপুর সাঁকোপাড়া এলাকার বাসিন্দা আইনুল হকের ছেলে । জঙ্গিপুর অতিরিক্ত জেলা পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস আজ রবিবার সকালে সাংবাদিক সম্মেলনে জানান, মৃত ও ধৃতের মধ্যে “বিকৃত অবৈধ সম্পর্ক” ছিল । সেই সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে । আজ ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তুলে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ । 

জানা গেছে,মৃত মুবারক শেখ(২০) ফারাক্কা থানার আমতলা এলাকার বাসিন্দা মোজাম শেখের ছেলে । শুক্রবার সকালে ঝাড়খণ্ডের সীমান্তের কাছে মাঠের মধ্যে তার গলাকাটা লাশ উদ্ধার হয় । খবর পেয়ে অকুস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস জানান, অকুস্থলের পাশেই পড়ে ছিল খালি মদের বোতল । সেটি উদ্ধার করে আনা হয় । তারপর ঘটনার তদন্তে নেমে ওই মদ কোন দোকান থেকে কেনা হয়েছিল তা খুঁজে বের করা হয় । শেষ পর্যন্ত সেই দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নাসিরুদ্দিন শেখকে চিহ্নিত করা হয় । তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সে নিজের অপরাধ কবুল করে জানায় যে তাদের মধ্যে “বিকৃত অবৈধ সম্পর্ক” ছিল । 

জানা গেছে,মুবারক শেখ অবিবাহিত হলেও ধৃত নাসিরুদ্দিন শেখ বিবাহিত । তারা উড়িষ্যা এলাকায় পরিযায়ী শ্রমিকের কাজ করত । সেখানেই তাদের মধ্যে সমকামী সম্পর্ক গড়ে ওঠে । প্রায় এক বছর ধরে তাদের মধ্যে এই প্রকার বিকৃত সম্পর্ক চলছিল । পুলিশ সুপার জানান,ধৃতকে জেরা করে জানতে পারা যায় যে সাম্প্রতিক কিছুদিন ধরে তাদের সম্পর্কে টানাপোড়েন চলছিল। তার জেরে মুবারককে খুনের পরিকল্পনা করে নাসিরুদ্দিন৷ সে পুলিশের জেরায় জানিয়েছে,বৃহস্পতিবার রাতে মদ খাওয়ার অছিলায় আমতলা যায় নাসিরুদ্দিন শেখ৷ মুবারক শেখকে সে ফাঁকা মাঠে ডেকে নেয় । তার আগে সে দোকান থেকে মদ কিনে নিয়ে যায় । মুবারক মদ খেয়ে বেহুঁশ হয়ে পড়লে তার জামাপ্যান্ট খুলে তা দিয়ে তার হাত-পা বেঁধে ফেলে নাসিরুদ্দিন । তারপর মুবারকের গলা কেটে পালিয়ে যায় । পুলিশ সুপার জানিয়েছেন, ধৃতকে জেরা করে এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা চলছে ।। 

Tags: MurshidabadWestbengal
Previous Post

বৈভব সূর্যবংশীকে তিন নম্বরে ব্যাটিংয়ে নামানো নিয়ে প্রশ্ন তুলেছেন রবিচন্দ্রন অশ্বিন 

No Result
View All Result

Recent Posts

  • “বিকৃত অবৈধ সম্পর্কের” টানাপোড়েনের জেরেই মুবারক শেখ নামে যুবককে খুন : জানালেন ফারাক্কার পুলিশ সুপার ; গ্রেপ্তার ঘাতক নাসিরুদ্দিন শেখ 
  • বৈভব সূর্যবংশীকে তিন নম্বরে ব্যাটিংয়ে নামানো নিয়ে প্রশ্ন তুলেছেন রবিচন্দ্রন অশ্বিন 
  • পাকিস্তান কাশ্মীরিদের “সুরক্ষা দিচ্ছে”, কিন্তু ভারত সরকারের উদ্দেশ্য “সন্দেহজনক” : বললেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ 
  • কক্সবাজারের কুতুবদিয়ায় হিন্দু সম্প্রদায়ের ৩৩ টি বাড়ি আগুনে ভস্মীভূত  
  • কোজাগরী লক্ষ্মী পূজোয় সেজে উঠেছে কাটোয়ার বিষ্ণুপুরগ্ৰাম 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.