• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কোজাগরী লক্ষ্মী পূজোয় সেজে উঠেছে কাটোয়ার বিষ্ণুপুরগ্ৰাম 

Eidin by Eidin
October 25, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কোজাগরী লক্ষ্মী পূজোয় সেজে উঠেছে কাটোয়ার বিষ্ণুপুরগ্ৰাম 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

রাহুল রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৫ অক্টোবর : দুর্গাপূজা নয়,পূর্ব বর্ধমান জেলার এই গ্রামের বছরের সবচেয়ে বড় উৎসব হল লক্ষ্মীপুজো। এই গ্রামে দুর্গাপুজোর থেকে বেশি জাঁকজমক ও উৎসাহ সহকারে লক্ষ্মীপুজো পালিত হয়। গ্রামজুড়ে সাজসজ্জার প্রতিযোগিতা, রঙিন আলোর ঝলকানি, চোখধাঁধানো প্যান্ডেল আর মেলা,সব মিলে উৎসবের আবহ গোটা এলাকায় । এবছরেও তার ব্যাতিক্রম হচ্ছে না৷ । পূর্ব বর্ধমান জেলার কাটোয়া- ২ ব্লকের জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের বিষ্ণুপুরগ্ৰাম জুড়ে এখন পূজোর আমেজ । 

দুর্গাপূজায় আনন্দ না করতে পারার আক্ষেপ মিটিয়ে নেন বিষ্ণুপুর গ্ৰামবাসী 

কাটোয়ার বিষ্ণুপুরগ্ৰামে দুর্গাপূজা তেমন ধুমধাম করে হয় না । এর পিছনে একটা কারন আছে । আসলে,গ্রামের অধিকাংশ পুরুষ সদস্যই কর্মসূত্রে দেশের নানা প্রান্ত যেমন দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা বা জয়পুরে থাকেন। সাধারণত সোনারূপার কাজে যুক্ত তারা । দুর্গাপুজোর সময় কাজের চাপে তাঁরা বাড়ি ফিরতে পারেন না। তাই অনেকেই দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতে পারেন না। সেই অভাব তাঁরা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় মিটিয়ে নেন । 

বিষ্ণুপুরগ্ৰামে চারদিন ধরে লক্ষ্মীপূজা হয় । রয়েছে বিগ বাজেটের পূজো । থিম অনুয়ায়ী মন্ডপ, বিশাল প্রতিমা আর আলোকসজ্জায় সেজে ওঠে গোটা গ্রাম । অনান্য বারের মতই এবারেও বিষ্ণুপুরগ্রামে নাগিনস্টার,গিনিস্টার,ইয়ং স্টার ও আমরা কজন ক্লাব থিমের পূজো করছে । তার মধ্যে নাগিস্টার ক্লাবের লক্ষ্মী পুজো এইবার ১৮বছর পড়লো। অন্যদিকে ৩৩ বছরে পদার্পন করল গিনিস্টার ক্লাবের লক্ষ্মী পুজো । বিষ্ণুপুরগ্ৰামের লক্ষ্মীপূজোর আনন্দ শুধু গ্রামের মধ্যেই সীমাবদ্ধ থাকে না । জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন এই গ্রামে ।। 

Tags: BishnupurgramBurdwanKatwaKojagari Lakshmi Purnima 2026Westbengal
Previous Post

কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় দেবী লক্ষ্মীর পূজা, মন্ত্রোচ্চারণ এবং পায়েস নিবেদনে নিবেদনের বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে

No Result
View All Result

Recent Posts

  • কোজাগরী লক্ষ্মী পূজোয় সেজে উঠেছে কাটোয়ার বিষ্ণুপুরগ্ৰাম 
  • কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় দেবী লক্ষ্মীর পূজা, মন্ত্রোচ্চারণ এবং পায়েস নিবেদনে নিবেদনের বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে
  • শ্রী লক্ষ্মী অষ্টোত্তর শতনাম স্তোত্রম্ : এই স্তোত্র পাঠ বা শ্রবণে দারিদ্র্য দূর হয়, সুখ-সমৃদ্ধি লাভ হয় এবং মনের শান্তি আসে
  • “ফোর্ট কোচি মুসলিম-শাসিত এবং সরকার কেরালায় ইসলাম ধর্ম প্রচারের জন্য উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে অর্থ নিচ্ছে” : মন্তব্য করা উত্তর ভারতীয় ইউটিউবারের বিরুদ্ধে মামলা দায়ের করল কংগ্রেস সরকার 
  • ‘বিজেপি ও আরএসএসকে সরালেই শুধু হবে না,আমাদের হিন্দুত্ববাদের সঙ্গে লড়াই করতে হবে’ : ভারতে হিন্দুত্ববাদকে “উৎখাত” করার ডাক দিল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.