এইদিন ওয়েবডেস্ক,হায়দ্রাবাদ,০৪ জুলাই : শুক্রবার ভোররাতে হায়দ্রাবাদের হোটেল গ্র্যান্ড লজে চেক-ইন করার পর রেনুকা নামে এক ২৬ বছর বয়সী হিন্দু মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে । ওই মহিলা প্রেমিক ফারুকের (৩৪) সাথে হোটেলে চেক-ইন করেছিলেন। ফারুকের দাবি, তিনি বাইরে গিয়েছিলেন এবং ফিরে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান । যদিও মৃতার পরিবার এটিকে পরিকল্পিত খুন বলে সন্দেহ করেছেন । পুলিশ মহিলার প্রেমিক ফারুককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে ।
রেণুকা, আলওয়ালের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি বিবাহিত ও এক সন্তানের মা৷ শহরের একটি রেস্তোরাঁ ও পাবে ওটি টেকনিশিয়ান হিসাবে কর্মরত ছিলেন। অন্যদিকে ফারুকও বিবাহিত এবং তার বাড়িতে স্ত্রী ও তিনটি সন্তান রয়েছে।
তদন্তকারীদের মতে, রেণুকা বুধবার ভোর ৩টার দিকে হায়দ্রাবাদের লঙ্গর হাউজ এলাকার হোটেল গ্র্যান্ড লজে প্রেমিক ৩৪ বছর বয়সী ফারুকের সাথে উঠেছিলেন। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ওই ফারুক হোটেল ছেড়ে চলে গেলেও রেণুকা ঘরেই থেকে যান। পুলিশ জানিয়েছে, হোটেলের রেকর্ড অনুযায়ী তিনি রাত প্রায় ১১টা ৫৬ মিনিটে রাতের খাবারের অর্ডার দেন। পরে, তিনি বন্ধুকে ভিডিও কলে কথা বলার সময়ই আত্মহত্যা করেন বলে দাবি পুলিশের ।
লঙ্গর হাউজ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সৈয়দ মুনওয়ার আলী বলেন,”রাত প্রায় ১২টা ২৪ মিনিটে বন্ধুর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় ওই নারী আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে । তিনি তার বন্ধুকে বলেছিলেন, “তোমার জন্য আমার কাছে একটি জন্মদিনের উপহার আছে।”
ঘটনাটি জানতে পেরে হোটেলের কর্মীরা পুলিশকে খবর দেয়। পুলিশের একটি দল দ্রুত হোটেলে পৌঁছে প্রাথমিক তদন্ত চালায় এবং ময়নাতদন্তের জন্য দেহটি স্থানান্তর করে। পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তার মৃত্যুর পূর্ববর্তী ঘটনাপ্রবাহ উদঘাটনের জন্য হোটেল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে, মহিলাটির মোবাইল ফোন পরীক্ষা করছে ও তার সঙ্গে প্রেমিক ফারুককে জিজ্ঞাসাবাদ করছে।।
