• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মসজিদে কোরান শিক্ষা নিতে যাওয়া ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে দিল ইমাম, অবশেষে গ্রেপ্তার

Eidin by Eidin
June 21, 2026
in আন্তর্জাতিক
মসজিদে কোরান শিক্ষা নিতে যাওয়া ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে দিল ইমাম, অবশেষে গ্রেপ্তার
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২১ জুন : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চিকনা মনোহর এলাকার হাসেন আলী শেখবাড়ী জামে মসজিদের ভেতরে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণ করে দিল ইমাম মোহাম্মদ শাহিনুর ইসলাম (৪৪) । শনিবার (২০ জুন) বিকেলে এই ন্যাক্কারজনক ঘটনার পর পুলিশ এই নরপশুকে গ্রেপ্তার করেছে । সে ওই মসজিদেরই মসজিদের ইমাম ও খতিব হিসেবে কর্মরত ছিল। সে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামর পশ্চিমপাড়া এলাকার মহম্মদ মোজাম্মেল হোসেনের ছেলে । 

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই শিশুটিসহ আরও দুই শিশু মসজিদের ইমাম শাহিনুর ইসলামের কাছে কোরান শিখতে আসে । গত কিছুদিন ধরে ইমাম শাহিনুর অপর দুই শিশুকে দ্রুত ছুটি দিয়ে দিলেও ভুক্তভোগী শিশুটিকে নিয়মের বাইরে দীর্ঘক্ষণ আটকে রাখত । বিষয়টি নিয়ে শিশুটির মায়ের সন্দেহ হলে তিনি তার স্বামীকে একাধিকবার বিষয়টি জানান। কিন্তু স্বামী প্রাথমিকভাবে অভিযোগটি বিশ্বাস করতে চাননি।

শনিবার বরাবরের মতোই বিকেলে ওই শিশুটি কোরান পড়তে মসজিদে যায়। তবে নির্ধারিত সময়ের পরও মেয়েটি বাড়ি না ফেরায় দুশ্চিন্তাগ্রস্ত মা বিকেলে তিনটার দিকে মসজিদে যান। মসজিদের ভেতর প্রবেশ করতেই তিনি ইমাম শাহিনুর ইসলামকে শিশুটির সাথে আপত্তিকর ও নগ্ন অবস্থায় দেখতে পান।

শিশুটির মায়ের চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্ত ইমামকে হাতেনাতে আটক করেন। পরে ক্ষিপ্ত জনতা তাকে আটকে রাখে। এরপর ইমামকে জুতার মালা পড়িয়ে ও গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ।  

এই ঘটনায় শনিবার (২০ জুন) রাতে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা। পরে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মহম্মদ শাহিনুর ইসলাম (৪৪) নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, ‘আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই, যেন ভবিষ্যতে আর কোনো শিশুর সঙ্গে এমন ঘটনা না ঘটে।’ ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ মনসুর আহমেদ বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে অভিযুক্ত মোহাম্মদ শাহিনুর ইসলামকে হেফাজতে নেওয়া হয়। রাতেই ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি মামলা হিসেবে নথিবদ্ধ করে অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাকে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।’।

Tags: Bangladesh
Previous Post

কেরালায় কাজে গিয়ে নিখোঁজ কাটোয়ার যুবক, কোনো অশুভ চক্রে ফেঁসে যাওয়ার আশঙ্কা করছে পরিবার 

Next Post

রংপুর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মুসলমানদের, ৭২ ঘন্টার মধ্যেই সার্জিক্যাল স্ট্রাইক,ধ্বংস করে করে দিতে পারে ঢাকায় পরিচালিত ৬ জঙ্গি ঘাঁটি : ভারতের সম্ভাব্য সামরিক অভিযানের আতঙ্কে কাঁপছে বাংলাদেশ 

Next Post
রংপুর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মুসলমানদের, ৭২ ঘন্টার মধ্যেই সার্জিক্যাল স্ট্রাইক,ধ্বংস করে করে দিতে পারে ঢাকায় পরিচালিত ৬ জঙ্গি ঘাঁটি : ভারতের সম্ভাব্য সামরিক অভিযানের আতঙ্কে কাঁপছে বাংলাদেশ 

রংপুর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মুসলমানদের, ৭২ ঘন্টার মধ্যেই সার্জিক্যাল স্ট্রাইক,ধ্বংস করে করে দিতে পারে ঢাকায় পরিচালিত ৬ জঙ্গি ঘাঁটি : ভারতের সম্ভাব্য সামরিক অভিযানের আতঙ্কে কাঁপছে বাংলাদেশ 

No Result
View All Result

Recent Posts

  • সোহরাওয়ার্দির নাম বদলে পার্ক সার্কাসের এই রাস্তা হচ্ছে গোপাল মুখার্জির নামে, স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অসন্তুষ্ট তৃণমূল 
  • বৈভব সূর্যবংশীর বিস্ফোরক অর্ধশতক; শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতল ভারত 
  • রংপুর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মুসলমানদের, ৭২ ঘন্টার মধ্যেই সার্জিক্যাল স্ট্রাইক,ধ্বংস করে করে দিতে পারে ঢাকায় পরিচালিত ৬ জঙ্গি ঘাঁটি : ভারতের সম্ভাব্য সামরিক অভিযানের আতঙ্কে কাঁপছে বাংলাদেশ 
  • মসজিদে কোরান শিক্ষা নিতে যাওয়া ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে দিল ইমাম, অবশেষে গ্রেপ্তার
  • কেরালায় কাজে গিয়ে নিখোঁজ কাটোয়ার যুবক, কোনো অশুভ চক্রে ফেঁসে যাওয়ার আশঙ্কা করছে পরিবার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.