• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কেরালায় কাজে গিয়ে নিখোঁজ কাটোয়ার যুবক, কোনো অশুভ চক্রে ফেঁসে যাওয়ার আশঙ্কা করছে পরিবার 

Eidin by Eidin
June 21, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কেরালায় কাজে গিয়ে নিখোঁজ কাটোয়ার যুবক, কোনো অশুভ চক্রে ফেঁসে যাওয়ার আশঙ্কা করছে পরিবার 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২১ জুন : মাস আষ্টেক আগে কেরালায় রাজমিস্ত্রীর জোগাড়ের কাজে গিয়েছিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার  পেকুয়া গ্রামের যুবক সুকুর আলি মল্লিক (১৯) । তারপর থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে । বাধ্য হয়ে কেরালায় ছুটে যান সুকুরের বাবা মফিজুল মল্লিক । তিনি থানায় নিখোঁজ ডাইরিও করেন । কিন্তু পুলিশও এযাবৎ যুবকের কোনো সন্ধান দিতে পারছে না । এখন ছেলের ছবি হাতে কেরালার রাস্তায় হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন মফিজুল মল্লিক । যুবক কোনো অশুভ চক্রে জড়িয়ে পড়েছে কিনা এনিয়ে রাতের ঘুম উড়ে গেছে পরিবারের৷ 

জানা গেছে,কাটোয়া-২ ব্লকের শ্রীবাটি পঞ্চায়েতের পেকুয়া গ্রামের বাসিন্দা পেশায় টোটো চালক মফিজুল মল্লিকের দুই ছেলের মধ্যে বড় সুকুর আলি মলিক । গত ২০২৫ সালের ৫ নভেম্বর ভাই সাবির আলি মল্লিকের সঙ্গে কেরালায় নির্মান শ্রমিকের কাজ করতে গিয়েছিল সুকুর৷ কিন্তু তারপর থেকেই হঠাৎ নিখোঁজ হয়ে যায় ওই যুবক । 

মফিজুল মল্লিক বলেন,’আমার সঙ্গে ঝগড়া করে ছেলে কেরল বেরিয়েছিল৷ তারপর কেরলে গিয়ে ওর মাকে ফোনে জানিয়েছিল সে কেরলে কাজে এসেছে৷ কিন্তু সেই শেষ৷ তারপর থেকে তার আর কোনও খোঁজ মিলছে না৷ ফোন নম্বর বন্ধ৷ সঙ্গীসাথীরাও ছেলের কোনো সন্ধান দিতে পারছে না৷আমরা এখন চরম উদ্বেগের মধ্যে আছি ।’

মফিজুলের স্ত্রী আলেয়া বিবি জানান,কেরালা বলা হয় সুকুরের ছবি নিয়ে সেখানে যাওয়ার জন্য । সেই মোতাবেক তার স্বামী ছবি নিয়ে কেরালায় ছুটে গেছেন । সেখানে ছবি সহ থানায় নিখোঁজ ডাইরিও করা হয়েছে৷ কিন্তু পুলিশও কোনো সন্ধান করতে পারেনি । তিনি আশঙ্কা প্রকাশ করেছেন,’ছেলে কোনো অশুভ চক্রের সঙ্গে জড়িয়ে পড়ল কিনা এটা ভেবেই খুব দুঃশ্চিন্তা হচ্ছে ।’।

Previous Post

রায়নার ‘ত্রাস’ তৃণমূলের ব্লক সভাপতি বামদেব মণ্ডল গ্রেপ্তার, শ্লীলতাহানি-তোলাবাজি-সন্ত্রাসের রাজত্ব কায়েম করাসহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ; কোমড়ে দড়ি পরিয়ে নিয়ে গেল পুলিশ 

Next Post

মসজিদে কোরান শিক্ষা নিতে যাওয়া ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে দিল ইমাম, অবশেষে গ্রেপ্তার

Next Post
মসজিদে কোরান শিক্ষা নিতে যাওয়া ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে দিল ইমাম, অবশেষে গ্রেপ্তার

মসজিদে কোরান শিক্ষা নিতে যাওয়া ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে দিল ইমাম, অবশেষে গ্রেপ্তার

No Result
View All Result

Recent Posts

  • মসজিদে কোরান শিক্ষা নিতে যাওয়া ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে দিল ইমাম, অবশেষে গ্রেপ্তার
  • কেরালায় কাজে গিয়ে নিখোঁজ কাটোয়ার যুবক, কোনো অশুভ চক্রে ফেঁসে যাওয়ার আশঙ্কা করছে পরিবার 
  • রায়নার ‘ত্রাস’ তৃণমূলের ব্লক সভাপতি বামদেব মণ্ডল গ্রেপ্তার, শ্লীলতাহানি-তোলাবাজি-সন্ত্রাসের রাজত্ব কায়েম করাসহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ; কোমড়ে দড়ি পরিয়ে নিয়ে গেল পুলিশ 
  • আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে সকলের নজর বৈভব সূর্যবংশীর ওপর 
  • বিতর্কিত অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বেঙ্গালুরুর আদালত
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.