• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ঠিকাদারের কাছে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার ভাতারের তৃণমূলের পঞ্চায়েত সদস্য 

Eidin by Eidin
June 18, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ঠিকাদারের কাছে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার ভাতারের তৃণমূলের পঞ্চায়েত সদস্য 
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৮ জুন : পঞ্চায়েতের ডাকা গাছের টেণ্ডার পাওয়া ঠিকাদারের কাছ থেকে ১১ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । ধৃতকে  ভাতারের মিরেপাড়া গ্রামের বাসিন্দা বোরহান সেখ নামে চিহ্নিত করেছে পুলিশ । তিনি তৃণমূল কংগ্রেস পরিচালিত ভাতার থানার মাহাচান্দা গ্রামপঞ্চায়েতের এক সদস্য  । পাশাপাশি ওই পঞ্চায়েতের সঞ্চালকের পদেও রয়েছেন বোরহান। বুধবার রাতে  গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার তাকে বর্ধমান আদালতে পাঠানো হয় । 

জানা গেছে,গত বছর ডিসেম্বর মাসের প্রথমদিকে মাহাচান্দা গ্রামপঞ্চায়েত থেকে গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক গ্রামে রাস্তার ধারের গাছ বিক্রির জন্য টেণ্ডার ডাকা হয়। ওই ট্রেন্ডার পান ভাতারের আরা গ্রামের বাসিন্দা বিপদতারন মণ্ডল নামে এক ঠিকাদার । তার অভিযোগ,গাছ কাটার কাজ শুরু করতেই পঞ্চায়েতের প্রধান, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সুরজিত হালদার, পঞ্চায়েতের সঞ্চালক বোরহান সেখ সহ কয়েকজন তাঁর কাছে প্রথমে চার লক্ষ টাকা দাবি করেন। ভয় দেখানোয় ওই টাকা দিতে বাধ্য হন তিনি । তার দশ দিন পর ফের আট লক্ষ টাকা দাবি করে বোরহান সেখসহ তৎকালীন শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতারা। প্রাণনাশের হুমকি দেওয়ায় সেই টাকাও তিনি দিতে বাধ্য হন । 

কিন্তু তৃণমূল কংগ্রেস শাসন ক্ষমতায় থাকায় ভয়ে তিনি অভিযোগ দায়ের করতে পারেননি । রাজ্যে পালাবদলের পর তিনি ভাতার থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে পুলিশ বোরহানকে গ্রেপ্তার করেছে। পুলিশ বাকি অভিযুক্তদের খোঁজ শুরু করেছে । তবে আজ আদালতে নিয়ে যাওয়ার সময় এই বিষয়ে ধৃত বোরহান সেখকে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি ।। 

Tags: bhatarBurdwanDistrict NewsWestbengal
Previous Post

দামোদরের পাড়ে দাঁড় করানো বাইকের সূত্র ধরে খুন হওয়া ছাত্রের পরিচয় উদ্ধার করল পুলিশ

Next Post

‘তামিল-জাট-আদিবাসী-শিখ-হিন্দু নয়, আমরা হিন্দুদের সংখ্যালঘু করে দিয়েছি’: মৌলানার বক্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া ; বিজেপির মুখপাত্র বললেন : ‘এটাই জিহাদিরা ও কংগ্রেস চায়’ 

Next Post
‘তামিল-জাট-আদিবাসী-শিখ-হিন্দু নয়, আমরা হিন্দুদের সংখ্যালঘু করে দিয়েছি’: মৌলানার বক্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া ; বিজেপির মুখপাত্র বললেন : ‘এটাই জিহাদিরা ও কংগ্রেস চায়’ 

'তামিল-জাট-আদিবাসী-শিখ-হিন্দু নয়, আমরা হিন্দুদের সংখ্যালঘু করে দিয়েছি': মৌলানার বক্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া ; বিজেপির মুখপাত্র বললেন : 'এটাই জিহাদিরা ও কংগ্রেস চায়' 

No Result
View All Result

Recent Posts

  • “পুলিশকে ভয় পাই না, ভয় পাই বজরং দলকে”… সুরেশ যাদব সেজে এক হিন্দু মহিলাকে ফাঁদে ফেলা লাভ জিহাদি শহীদ পারভেজের মৌলানারা  নিকাহ করাতে রাজি না হওয়ার পর ভয় পেয়ে তার গয়না নিয়ে পালিয়ে গেছে 
  • ‘তামিল-জাট-আদিবাসী-শিখ-হিন্দু নয়, আমরা হিন্দুদের সংখ্যালঘু করে দিয়েছি’: মৌলানার বক্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া ; বিজেপির মুখপাত্র বললেন : ‘এটাই জিহাদিরা ও কংগ্রেস চায়’ 
  • ঠিকাদারের কাছে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার ভাতারের তৃণমূলের পঞ্চায়েত সদস্য 
  • দামোদরের পাড়ে দাঁড় করানো বাইকের সূত্র ধরে খুন হওয়া ছাত্রের পরিচয় উদ্ধার করল পুলিশ
  • উদয়ন গুহকে লক্ষ্য করে দুর্গন্ধযুক্ত পচা ডিম আর ড্রেনের পাঁক ছুড়ল ক্ষিপ্ত জনতা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.