• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“এটি চূড়ান্ত চুক্তি নয়, ইরান বেগরবাই করলে যুদ্ধ আবার শুরু হবে” :  ইরানকে সতর্ক করলেন ট্রাম্প

Eidin by Eidin
June 18, 2026
in আন্তর্জাতিক
“এটি চূড়ান্ত চুক্তি নয়, ইরান বেগরবাই করলে যুদ্ধ আবার শুরু হবে” :  ইরানকে সতর্ক করলেন ট্রাম্প
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৮ জুন : আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি চুক্তি কার্যকর হওয়ার মাত্র কয়েকদিন পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এই চুক্তি চূড়ান্ত নয় এবং ইরানের বেগরবাই পুনরায় সংঘাত শুরু করবে। ফ্রান্সের এভিয়ান-লে-বেইন্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প স্পষ্ট করে দেন যে, ইরানের সঙ্গে হওয়া চুক্তিটি একটি অন্তর্বর্তীকালীন চুক্তি, চূড়ান্ত চুক্তি নয়। তিনি  সতর্ক করেছে যে, ইরান যদি চুক্তির শর্ত মেনে না চলে অথবা আমাদের প্রত্যাশা অনুযায়ী আচরণ না করে, তাহলে তারা পুনরায় বোমা হামলা শুরু করবে। তিনি কঠোর ভাষায় বলেন,”এটা তো শুধু একটা সমঝোতা স্মারক (এমওইউ)। যদি আমার এটা পছন্দ না হয় অথবা ইরান ঠিকমতো আচরণ না করে, আমরা আবার গুলি চালাব। আমরা তাদের ওপর আবার বোমা ফেলব ।” 

ইরানের ওপর থেকে অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার এই চুক্তির অংশ নয়, কিন্তু তিনি তাঁর প্রশাসনের মধ্যস্থতায় সম্পাদিত কাঠামো চুক্তিটির জোরালো ভাবে পক্ষ সমর্থন করেছেন। ট্রাম্প বলেন,”এটি একটি অত্যন্ত শক্তিশালী চুক্তি। এর পূর্ণাঙ্গ বিবরণ এখনও কেউ জানে না। তবে, এটি একটি অত্যন্ত শক্তিশালী চুক্তি এবং এতে প্রায় সবাই খুশি।” তিনি বলেন,’এই চুক্তিটি বিশ্ববাজারকে বড় ধরনের গতি দেবে। বাজারের চেয়ে বুদ্ধিমান আর কিছু নেই। বাজারগুলো এই চুক্তিকে অত্যন্ত উৎসাহের সঙ্গে স্বাগত জানিয়েছে। এই চুক্তিটি না হলে বিশ্ব মন্দার কবলে পড়তে পারত ।’

এদিকে, বিশ্বব্যাপী তেলের দামের বিষয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে যুদ্ধের পর জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে। তিনি বলেন, “আমি মনে করি তেলের দাম যুদ্ধ-পূর্ববর্তী স্তরের নিচে নেমে যেতে পারে।”

যুক্তরাষ্ট্র ও ইরান সম্প্রতি একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় আগামী ৬০ দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনার কথা বলা হয়েছে। তবে, ট্রাম্পের সতর্কবার্তা এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।।

Tags: Donald TrumpInternational NewsMiddle East War
Previous Post

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড,  পর্তুগালের সঙ্গে ড্র করে অঘটন ঘটালো কঙ্গো 

Next Post

একাগ্রতা বৃদ্ধি, স্মৃতিশক্তি প্রখর করা এবং মানসিক চাপ দূর করতে  তৈত্তিরীয় আরণ্যকের এই স্তোত্রটি রোজ সকালে পাঠ করুন

Next Post
একাগ্রতা বৃদ্ধি, স্মৃতিশক্তি প্রখর করা এবং মানসিক চাপ দূর করতে  তৈত্তিরীয় আরণ্যকের এই স্তোত্রটি রোজ সকালে পাঠ করুন

একাগ্রতা বৃদ্ধি, স্মৃতিশক্তি প্রখর করা এবং মানসিক চাপ দূর করতে  তৈত্তিরীয় আরণ্যকের এই স্তোত্রটি রোজ সকালে পাঠ করুন

No Result
View All Result

Recent Posts

  • জিহাদি জাহিদ উর রহমান কান্ডের প্রতিশোধ নিতে এক সপ্তাহ ধরে দীনেশ ত্রিবেদীকে সাক্ষাতের অনুমতি দিল না বাংলাদেশের রাষ্ট্রপতি ; কেন  ভারতের সঙ্গে সংঘাত চাইছে জামাত ইসলামি ও বিএনপি ?  
  • একাগ্রতা বৃদ্ধি, স্মৃতিশক্তি প্রখর করা এবং মানসিক চাপ দূর করতে  তৈত্তিরীয় আরণ্যকের এই স্তোত্রটি রোজ সকালে পাঠ করুন
  • “এটি চূড়ান্ত চুক্তি নয়, ইরান বেগরবাই করলে যুদ্ধ আবার শুরু হবে” :  ইরানকে সতর্ক করলেন ট্রাম্প
  • ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড,  পর্তুগালের সঙ্গে ড্র করে অঘটন ঘটালো কঙ্গো 
  • ইউপির পিলিভিটের ৬৬ বছরের মহম্মদ উমর মাদক খাইয়ে অচেতন করে ৯ বছরের মেয়েকে ২ দিন ধরে ধর্ষণ করে, ওই নরপশুর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল পুলিশ    
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.