এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১২ জুন : ইতালির ফ্লোরেন্সে এক মরোক্কান অভিবাসী এক গৃহহীন জার্মান মহিলার শিরশ্ছেদ করেছে। ফ্লোরেন্সের উপশহর স্কান্দিচ্চিতে সিলকে সাওয়ার নামের ৪৪ বছর বয়সী এক জার্মান মহিলাকে নৃশংসভাবে শিরশ্ছেদ করার ঘটনায় ইতালীয় কর্তৃপক্ষ ৩০ বছর বয়সী এক মরোক্কান নাগরিককে গ্রেপ্তার করেছে।
একটি পরিত্যক্ত ভবন থেকে সাওয়ারের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় গৃহহীনদের জন্য কাজ করা দাতব্য সংস্থাগুলোর কাছে পরিচিত ছিলেন এবং প্রায়শই সামাজিক ভোজনশালাগুলোতে যেতেন খাবার খাওয়ার জন্য । মরোক্কান অভিবাসী ইসাম শিলিহের বিরুদ্ধে পূর্বে মাদক সংক্রান্ত অপরাধের রেকর্ড ছিল এবং তার মানসিক স্বাস্থ্য সমস্যার ইতিহাসও ছিল। পুলিশ একটি রক্তাক্ত দা, একটি ছুরি এবং ঘাতকের রক্তমাখা কাপড় খুঁজে পায়।
সারা ইউরোপ জুড়ে নৃশংস শিরশ্ছেদের ঘটনা শোনা যাচ্ছে। ব্যাপক অভিবাসনের ফলেই এমনটা ঘটছে বলে অভিযোগ উঠছে সংশ্লিষ্ট দেশের তথাকথিত ছদ্ম ধর্মনিরপেক্ষ সরকারগুলির বিরুদ্ধে ।।
