• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

‘যোগী জি, আমাদের ক্ষমা করুন’ : এনকাউন্টারের ভয়ে ১৫০ জন দুষ্কৃতী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছে 

Eidin by Eidin
June 4, 2026
in দেশ
‘যোগী জি, আমাদের ক্ষমা করুন’ : এনকাউন্টারের ভয়ে ১৫০ জন দুষ্কৃতী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছে 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,০৪ জুন : মঙ্গলবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে, অপরাধমূলক অতীত থাকা প্রায় ১৫০ জন কুখ্যাত অপরাধী হাত তুলে এবং পোস্টার হাতে নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে ক্ষমা চেয়ে শপথ গ্রহণ করেছে যে ভুলেও তারা আর অপরাধ করবে না । পুলিশের পুনর্বাসন কর্মসূচির অধীনে দুর্বৃত্তরা আর কখনো অপরাধমূলক কাজ না করার অঙ্গীকার করেছে।

পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে তরুণ ও মধ্যবয়সী কুখ্যাত অপরাধীরা হাত তুলে প্রতিজ্ঞা করে, “আমরা প্রতিজ্ঞা করছি যে ভবিষ্যতে আমরা কোনো অপরাধ করব না বা কোনো অবৈধ কার্যকলাপে লিপ্ত হব না।”

অনেক দুষ্কৃতকারী ‘যোগী জি আমাদের ক্ষমা করুন’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়েছিল এবং জানিয়েছিল যে তারা আর কখনও অবৈধ কার্যকলাপে লিপ্ত হবে না এবং আশা প্রকাশ করেছিল যে মুখ্যমন্ত্রী তাদের ক্ষমা করে দেবেন । 

দুষ্কৃতীরা বেশ কয়েকটি প্ল্যাকার্ড হাতে নিয়ে এসেছিল, যেগুলিতে লেখা ছিল, “মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, আমরা ভবিষ্যতে আর কোনো অপরাধ করব না। অনুগ্রহ করে আমাদের ক্ষমা করে দিন।” একজন পিটিআইকে বলেছে  “আমি আর কোনো অপরাধ না করার প্রতিজ্ঞা করেছি এবং আশা করি আইন আমাকে সমর্থন করবে ।” 

ডেপুটি কমিশনার অফ পুলিশ (ট্রান্স-হিন্দন) ধবল জয়সওয়াল বলেছেন যে, ‘অপারেশন ক্লিন সুইপ’-এর অধীনে গাজিয়াবাদ জুড়ে পরিচালিত একটি যাচাই অভিযানের অংশ হিসেবে এই অভিযানটি চালানো হয়।তিনি বলেন,”যারা অপরাধী, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে বা এই ধরনের কর্মকাণ্ডের ইতিহাস আছে, এমন সকল ব্যক্তিকে যাচাই করা হচ্ছে। তাদের বাসস্থান, গতিবিধি ও বর্তমান কার্যকলাপ নথিভুক্ত করা হচ্ছে ।” 

Tags: Uttarpradesh
Previous Post

তিন সন্তানের সামনে ফরাসি পর্যটককে গণধর্ষণকারী মহম্মদ আবিদ মালহি ও মহম্মদ শাফকাত আলীকে মৃত্যুদণ্ড দিল পাকিস্তানের আদালত 

Next Post

নিষেধাজ্ঞার পর আরসিবি-র বিস্ফোরক ব্যাটসম্যানের সিগারেট খাওয়ার ভিডিও ভাইরাল

Next Post
নিষেধাজ্ঞার পর আরসিবি-র বিস্ফোরক ব্যাটসম্যানের সিগারেট খাওয়ার ভিডিও ভাইরাল

নিষেধাজ্ঞার পর আরসিবি-র বিস্ফোরক ব্যাটসম্যানের সিগারেট খাওয়ার ভিডিও ভাইরাল

No Result
View All Result

Recent Posts

  • সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা কমিয়ে দিল রাজ্য সরকার 
  • নিষেধাজ্ঞার পর আরসিবি-র বিস্ফোরক ব্যাটসম্যানের সিগারেট খাওয়ার ভিডিও ভাইরাল
  • ‘যোগী জি, আমাদের ক্ষমা করুন’ : এনকাউন্টারের ভয়ে ১৫০ জন দুষ্কৃতী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছে 
  • তিন সন্তানের সামনে ফরাসি পর্যটককে গণধর্ষণকারী মহম্মদ আবিদ মালহি ও মহম্মদ শাফকাত আলীকে মৃত্যুদণ্ড দিল পাকিস্তানের আদালত 
  • গির্জায় হামলাকারী ৪ জন সন্ত্রাসীকে ফাঁসির নির্দেশ দিয়েছে আবুজার ফেডারেল হাইকোর্ট 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.