• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আরজি কর ধর্ষণ-খুন মামলা :  সাসপেন্ড ৩ পুলিশ কর্তা বিনীত গোয়েল,ইন্দিরা মুখার্জি ও অভিষেক গুপ্তা

Eidin by Eidin
May 15, 2026
in কলকাতা, রাজ্যের খবর
আরজি কর ধর্ষণ-খুন মামলা :  সাসপেন্ড ৩ পুলিশ কর্তা বিনীত গোয়েল,ইন্দিরা মুখার্জি ও অভিষেক গুপ্তা
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ মে : আরজি করের তরুনী চিকিৎসক ‘অভয়া’র ধর্ষণ বা গনধর্ষণের ঘটনায় তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল । তার বিরুদ্ধে তৎকালীন শাসকদলের স্বার্থে এই মামলাকে অন্যখাতে পরিচালিত করার অভিযোগ ওঠে৷ রাজ্যের শাসনক্ষমতায় বসতেই মুখ্যমন্ত্রী ও গৃহমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মামলায় এবার কঠোর পদক্ষেপ নিলেন ৷ আজ শুক্রবার নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি আরজি কর ধর্ষণ-খুন মামলা ফের খোলার কথা ঘোষণা করেন এবং স্বচ্ছ তদন্তের স্বার্থে বিনীত গোয়েল ছাড়াও আরও দুই পুলিশ কর্তা ইন্দিরা মুখার্জি ও অভিষেক গুপ্তাকে তিনি সাসপেন্ড করেছেন । 

মুখ্যমন্ত্রী বলেন, ‘আর জি করের ঘটনার ভয়াবহতায় শুধু এ রাজ্য নয়, বিশ্ব কেঁপে গিয়েছিল।  ঘটনায় ২ পুলিশ অফিসার মৃতার পরিবারকে টাকা দিতে গেছিল। আর জি কর তদন্তে পুলিশি গাফিলতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফোন কল, রেকর্ড, হোয়াটস অ্যাপ চ্যাট, কল – সব খতিয়ে দেখা হবে।’ তিনি বলেন,স্বচ্ছ তদন্তের স্বার্থে বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল ।’ এই তিন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে রাজ্য সরকার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করবে বলে তিনি জানান। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘সেই সময় সিনিয়র পুলিশ অফিসার যারা ছিলেন, কলকাতা পুলিশের সিপি এবং অন্যান্যরা তাঁদের সেই সময়ের কাজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ২ কলকাতা পুলিশের ডিসি তরফে মৃতার পরিবারকে টাকা দিতে গেছিল। কাদের তরফে টাকা দিতে গিয়েছিল সেই বিষয়ে বিভাগীয় তদন্ত হবে। ফোন কল, রেকর্ড, হোয়াটস অ্যাপ চ্যাট, কল – সব খতিয়ে দেখা হবে। তৎকালীন কোনও মন্ত্রী বা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কি না-সেটাও খতিয়ে দেখতে হবে ।’এদিন তিনি এও বলেন যে, আরজি কর নিয়ে ক্যাবিনেটে আরও অনেক সিদ্ধান্ত নেওয়া হবে।।

Tags: CM Suvendu AdhikaryRG Kar Rape-Murder Case ReOpenSuspended 3 IPS Officers
Previous Post

‘বন্দে মাতরম’ গানে নাকি মূর্তিপুজোর উল্লেখ ! ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে বিধানসভা থেকে  ওয়াকআউট করল তৃণমূল  বিধায়করা 

Next Post

জিন ছাড়ানোর নামে ২১ জন শিশুকন্যাকে ধর্ষণ,  বাংলাদেশি ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিল লন্ডনের আদালত 

Next Post
জিন ছাড়ানোর নামে ২১ জন শিশুকন্যাকে ধর্ষণ,  বাংলাদেশি ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিল লন্ডনের আদালত 

জিন ছাড়ানোর নামে ২১ জন শিশুকন্যাকে ধর্ষণ,  বাংলাদেশি ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিল লন্ডনের আদালত 

No Result
View All Result

Recent Posts

  • দলীয় কর্মীকে খুনের মামলায় গ্রেপ্তার নবগ্রাম ব্লক তৃনমূল সভাপতি মহম্মদ এনায়েতুল্লা 
  • জিন ছাড়ানোর নামে ২১ জন শিশুকন্যাকে ধর্ষণ,  বাংলাদেশি ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিল লন্ডনের আদালত 
  • আরজি কর ধর্ষণ-খুন মামলা :  সাসপেন্ড ৩ পুলিশ কর্তা বিনীত গোয়েল,ইন্দিরা মুখার্জি ও অভিষেক গুপ্তা
  • ‘বন্দে মাতরম’ গানে নাকি মূর্তিপুজোর উল্লেখ ! ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে বিধানসভা থেকে  ওয়াকআউট করল তৃণমূল  বিধায়করা 
  • শ্রীলঙ্কা সফরের দলে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী, রয়েছেন এই আইপিএল নায়কেরাও 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.