• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মোথাবাড়িকাণ্ডে মোফাক্কেরুল ইসলাম সহ ৫২ জনের জামিন খারিজ 

Eidin by Eidin
April 30, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মোথাবাড়িকাণ্ডে মোফাক্কেরুল ইসলাম সহ ৫২ জনের জামিন খারিজ 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,৩০ এপ্রিল : মালদার মোথাবাড়িতে এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের আটকে রাখা ও হেনস্তার ঘটনায় মূল অভিযুক্ত আইনজীবী মোফাক্কেরুল ইসলাম-সহ ধৃত ৫২ জন অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত । আজ বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হলে তাদের আইনজীবীরা জামিনের পক্ষে  সওয়াল করেন। যদুও তীব্র বিরোধিতা করেন এনআইএ-র আইনজীবী শ্যামল ঘোষ। তিনি জানান, বিচারকদের ওপর হামলার এই ঘটনা গভীর ষড়যন্ত্রের অংশ হতে পারে। দু’পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক জামিন নাকচ করে আগামী ১৩ মে পর্যন্ত এই ৫২ জনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন । এই ঘটনায় রাজ্য ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার টানাপোড়েনের মাঝে আদালতের এই কঠোর সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

মোথাবাড়িকাণ্ডের তদন্তভার বর্তমানে এনআইএ-এর হাতে৷মালদহের কালিয়াচকের মোথাবাড়িতে বিডিও অফিসে এস আই আর-এর কাজে নিযুক্ত বিচারকদের আটকে রাখার ঘটনায় ধৃত আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এনআইএ-র আবেদনে সায় দিয়ে কলকাতার নগর দায়রা আদালত ২৭ এপ্রিল পর্যন্ত মোফাক্কেরুল ইসলাম ও তাঁর সহযোগী আকরামূল বাগানিকে এনআইএ হেফাজতের নির্দেশ দেয় । সুজাপুরে রাস্তা অবরোধের মূল পাণ্ডা হল এই  মোফাক্কেরুল ও আকরামূল।

আদালতে ধৃতদের পেশ করে এনআইএ জানায়, সুজাপুরে জাতীয় সড়ক অবরোধের নেপথ্যে মূলচক্রী হিসেবে কাজ করেছেন মোফাক্কেরুল। বিশৃঙ্খলায় সরাসরি উসকানি দেওয়ার পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুরেও অভিযুক্ত তাঁরা। তদন্তকারীদের অভিযোগ, পুলিশের ঘেরাটোপ উপেক্ষা করেই মোফাক্কেরুলের ইন্ধনে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল মোথাবাড়িতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফের আইনজীবী শ্যামল ঘোষ জানান, আসল সত্য উদঘাটনের জন্য ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করার দরকার। মোবাইল ফোন পুলিশের কাছে আছে। সেগুলিও পরীক্ষা করার দরকার বলেও আদালতে জানায় এনআইএ।

যদিও মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ । পরে  ভিডিও ফুটেজ দেখে একে একে মোট ৫২ জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয় । তবে এই মামলা হস্তান্তর নিয়ে রাজ্য পুলিশ ও এনআইএ-র মধ্যে দীর্ঘ টালবাহানা চলে। এনআইএ অভিযোগ করেছিল যে আদালতের নির্দেশের পরেও পুলিশ এই মামলার  নথিপত্র দিতে দেরি করছে। শেষ পর্যন্ত বিচারবিভাগীয় হস্তক্ষেপেই মামলার সম্পূর্ণ নিয়ন্ত্রণ পায় এনআইএ । এখন দেখার বিষয় যে মোথাবাড়িকাণ্ডে এনআইএ-এর তদন্তে কি তথ্য উঠে আসে ।। 

Previous Post

ইভিএমে কারচুপির আশঙ্কা ; ২৩০ আসনে জিতে ফের ক্ষমতায় ফেরার দাবি করে কর্মীদের গননা কেন্দ্রে সতর্ক থাকার আহ্বান জানালেন মমতা ব্যানার্জি

Next Post

গণনাকেন্দ্রে কিউআর-ভিত্তিক পরিচয়পত্র ব্যবস্থা চালু করল নির্বাচন কমিশন 

Next Post
গণনাকেন্দ্রে কিউআর-ভিত্তিক পরিচয়পত্র ব্যবস্থা চালু করল নির্বাচন কমিশন 

গণনাকেন্দ্রে কিউআর-ভিত্তিক পরিচয়পত্র ব্যবস্থা চালু করল নির্বাচন কমিশন 

No Result
View All Result

Recent Posts

  • নর্মদা নদীতে ৩০ জন পর্যটকবাহী জাহাজ ডুবি : ৫ মৃতদেহ উদ্ধার, চলছে উদ্ধার অভিযান 
  • গণনাকেন্দ্রে কিউআর-ভিত্তিক পরিচয়পত্র ব্যবস্থা চালু করল নির্বাচন কমিশন 
  • মোথাবাড়িকাণ্ডে মোফাক্কেরুল ইসলাম সহ ৫২ জনের জামিন খারিজ 
  • ইভিএমে কারচুপির আশঙ্কা ; ২৩০ আসনে জিতে ফের ক্ষমতায় ফেরার দাবি করে কর্মীদের গননা কেন্দ্রে সতর্ক থাকার আহ্বান জানালেন মমতা ব্যানার্জি
  • ‘কোহিনূর হীরা’ ভারতে ফিরিয়ে  দেওয়ার জন্য ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছে আহ্বান জানালেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.