এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ এপ্রিল : রাত পোহালেই দ্বিতীয় দফায় বাকি ১৪২টি আসনের ভোটগ্রহণ শুরু হবে । ইতিমধ্যে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে । বুথে বুথে ভোট গ্রহণের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন । আর ভোট গ্রহণের ঠিক কয়েক ঘন্টা আগেই ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন যে ছাপ্পা ভোট দেওয়ার জন্য নকল আঙুল কিনে রেখে দিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন,’আপনারা কি জানেন তৃণমূলের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস ছাপ্পা ভোট দেওয়ার জন্য নকল আঙুল সহ ধরা পড়ে গেছে ।’ তিনি নিজের মোবাইল ক্যামেরায় একটি নকল আঙ্গুলের ছবি দেখিয়ে বলেন,’৭৫০ নকল আঙুল সহ ধরা পড়ে গেছে । পারবে না আর । তৃণমূল এত নিকৃষ্ট মানের ভোট চোর… কিন্তু এবারে করতে দেব না ।’
তিনি বলেন,’এটা আঙ্গুলের উপর লাগানো থাকবে । কালি লাগানোর পর বাইরে এসে খুলে দেবে । এইরকম ৭৫০ টি নকল আঙ্গুল কিনে রেখে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস । তবে কোন চুরি করতে দেব না ।’ তিনি আরও বলেন,’৩৮১০ স্লিপ বিএলও-এর কাছে ফিরে এসেছে । তাদেরকেও বুথে বুথে আমরা চিহ্নিত করে দিয়েছি । মমতা ব্যানার্জিকে হারানো শুধু সময়ের অপেক্ষা ।’ শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দেন,’একদম ৪ তারিখের লাস্ট মেশিন গোনা পর্যন্ত তৃণমূলকে কিভাবে ছোটাতে হয় আমি জানি ।’
আ
ভোটের কয়েক ঘন্টা আগে শুভেন্দু অধিকারীকে খোশ মেজাজে দেখা গেল । বিকেলে দলীয় কার্যকর্তাদের সাথে ভবানীপুরে রাস্তার একজন চানা বিক্রেতার কাছে চানা মশলা কিনে খান । পরে LIVE : সন্ত কুটিয়া’য় গিয়ে প্রার্থনা করেন । সেখান থেকে কালীঘাট মন্দিরে মা দক্ষিণাকালীকে পুজো দেন । এরপর একে একে জৈন মন্দির ও লেক কালীবাড়ির শ্রীশ্রী করুণাময়ী কালীমাতা মন্দির দর্শন ও প্রণাম নিবেদন করেন ।।
