• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ইউপির “দাবাং” আইপিএস অজয় পাল শর্মাকে সরাতে হাইকোর্টে চেষ্টা করেও ব্যর্থ হলেন টিএমসি সাংসদ কল্যাণ ব্যানার্জি 

Eidin by Eidin
April 28, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ইউপির “দাবাং” আইপিএস অজয় পাল শর্মাকে সরাতে হাইকোর্টে চেষ্টা করেও ব্যর্থ হলেন টিএমসি সাংসদ কল্যাণ ব্যানার্জি 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ এপ্রিল : পশ্চিমবঙ্গে যোগীরাজ্যের পুলিশের এনকাউন্টার স্পেশালিষ্ট আইপিএস অজয় পাল শর্মা পুলিশ পর্যবেক্ষক হয়ে আসার পর থেকেই রাজনৈতিক হিংসা কবলিত ডায়মন্ড হারবারে কার্যত ত্রাসের সৃষ্টি করেছেন । স্থানীয় তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ফলতার টিএমসি প্রার্থী জাহাঙ্গীর খান কার্যত আন্ডারগ্রাউন্ড হয়ে যান । এদিকে দ্বিতীয় দফার ভোটের মাত্র আর কয়েক ঘন্টা বাকি । তাই বেগতিক বুঝে শাসকদল অজয় পাল শর্মাকে সরাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল । কিন্তু আবেদনকারীর পক্ষে সওয়ালকারীর আইনজীবী তথা টিএমসি সাংসদ কল্যাণ ব্যানার্জির সব প্রচেষ্টাই ব্যর্থ হয় । আজ মঙ্গলবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলার শুনানি হলে তিনি সাফ জানিয়ে দেন,’২৯ এপ্রিল পর্যন্ত এই মামলায় কোনও হস্তক্ষেপ করব না।’ 

কল্যাণ ব্যানার্জি দাবি করেন,’অজয় পাল শর্মা এলাকায় এলাকায় গিয়ে ভয় দেখাচ্ছেন । উনি একজন আইপিএস। ভোটারদের প্রভাবিত করছে। ওঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হওয়া উচিত। রণক্ষেত্র ওঁরা তৈরি করছে৷’ তবে তার এই সমস্ত কোনো কথাতেই কর্ণপাত করেননি বিচারপতি কৃষ্ণা রাও । উলটে তিনি স্পষ্ট জানিয়ে দেন,’যাঁরা নির্বাচনের দায়িত্বে আছেন, তাঁদের কারও কাজে আমি হস্তক্ষেপ করব না ।’

এদিকে আজ মঙ্গলবার সকালে অজয় ​​পাল শর্মার নেতৃত্বে সিএপিএফ (কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী) ফলতা বিধানসভা কেন্দ্রে তল্লাশি চালায় । তল্লাশি চলাকালে টিএমসি সমর্থকরা দলীয় প্রার্থী জাহাঙ্গীর খানের কার্যালয়ের বাইরে জড়ো হয়ে সিএপিএফ-এর বিরুদ্ধে স্লোগান দেয়। তবে এতে কোনো ভ্রুক্ষেপ করেননি যোগীরাজ্যের দাবাং পুলিশ আধিকারিক । জানা গেছে,বেশ কিছু দাগিদের নাম তিনি তালিকাভুক্ত করে রেখে দিয়েছেন।।

Tags: Diamond HarbourIPS Ajay Pal SharmaSecond Phase ElectionWestBengal Election 2026
Previous Post

কেতুগ্রামে ডায়েরিয়ার প্রকোপ, মৃত দশম শ্রেণীর ছাত্রী, অসুস্থ অন্তত ৩০০ 

Next Post

“বাড়ি বাড়ি গিয়ে মুসলিম মহিলাদের টিএমসিকে ভোট দিলে পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন আইসি” : সিদ্দিকুল্লা চৌধুরীর চাঞ্চল্যকর অভিযোগ ; বিজেপির কটাক্ষ : “পরাজয়ের আভাস পেয়ে মিথ্যা নাটক” 

Next Post
“বাড়ি বাড়ি গিয়ে মুসলিম মহিলাদের টিএমসিকে ভোট দিলে পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন আইসি” : সিদ্দিকুল্লা চৌধুরীর চাঞ্চল্যকর অভিযোগ ; বিজেপির কটাক্ষ : “পরাজয়ের আভাস পেয়ে মিথ্যা নাটক” 

"বাড়ি বাড়ি গিয়ে মুসলিম মহিলাদের টিএমসিকে ভোট দিলে পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন আইসি" : সিদ্দিকুল্লা চৌধুরীর চাঞ্চল্যকর অভিযোগ ; বিজেপির কটাক্ষ : "পরাজয়ের আভাস পেয়ে মিথ্যা নাটক" 

No Result
View All Result

Recent Posts

  • নকল আঙুল কিনে রেখেছে তৃণমূল কাউন্সিল দেবলীনা বিশ্বাস : শুভেন্দু অধিকারীর অভিযোগ  
  • “বাড়ি বাড়ি গিয়ে মুসলিম মহিলাদের টিএমসিকে ভোট দিলে পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন আইসি” : সিদ্দিকুল্লা চৌধুরীর চাঞ্চল্যকর অভিযোগ ; বিজেপির কটাক্ষ : “পরাজয়ের আভাস পেয়ে মিথ্যা নাটক” 
  • ইউপির “দাবাং” আইপিএস অজয় পাল শর্মাকে সরাতে হাইকোর্টে চেষ্টা করেও ব্যর্থ হলেন টিএমসি সাংসদ কল্যাণ ব্যানার্জি 
  • কেতুগ্রামে ডায়েরিয়ার প্রকোপ, মৃত দশম শ্রেণীর ছাত্রী, অসুস্থ অন্তত ৩০০ 
  • ভেস্তে গেছে যুদ্ধবিরতি চুক্তি : পাকিস্তানি সেনার সঙ্গে তুমুল সংঘর্ষে লিপ্ত হল তালিবান ; বহু হতাহত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.