• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পূর্ব বর্ধমানের নাদনঘাটে তৃণমূল- বিজেপি সংঘর্ষ, বিজেপির মহিলা নেত্রীসহ আহত ১০ ; “বদলা” নেওয়ার হুমকি দিলেন বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথ 

Eidin by Eidin
April 27, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পূর্ব বর্ধমানের নাদনঘাটে তৃণমূল- বিজেপি সংঘর্ষ, বিজেপির মহিলা নেত্রীসহ আহত ১০ ; “বদলা” নেওয়ার হুমকি দিলেন বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথ 
5
SHARES
69
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),২৭ এপ্রিল : আজ সোমবার দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে তৃণমূল- বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে । সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন । গুরুতর আহত হয়েছেন কনিকা সরকার  নামে এক বিজেপি নেত্রী । আহতদের দ্রুত উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । এদিকে রাজ্যের বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথ হুমকি দিয়ে বলেছেন: “৪ তারিখে বেলা ১২ টার পর এর বদলা নেবো” । 

জানা গেছে,আজ দুপুরে পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার অন্তর্গত নসরতপুর এলাকায় একটা মিছিল বের করেছিল বিজেপি । মিছিলে বেশ কিছু মহিলা কর্মীও অংশ নেন । মিছিলটি কালনা-কাটোয়া রোড ধরে নসরতপুরে তৃণমূলের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । ধাত্রীগ্রামের বাসিন্দা বিজেপি নেত্রী পূজা আর্যের অভিযোগ, ‘তৃণমূলের কার্যালয় থেকে আমাদের মিছিল লক্ষ্য করে হঠাৎ এলোপাথাড়ি ইঁটপাটকেল ছুড়তে শুরু করে । আমাদের কয়েকজন কর্মীর মাথা ফেটে যায় । তাদের অবস্থা গুরুতর । পাশাপাশি আমাদের দলের নেত্রী কনিকা সরকারকে তৃণমূলের দুষ্কৃতীরা লাঠি দিয়ে ব্যাপক পেটায় এবং ধাক্কা দিয়ে ফেলে দেয় ।’ তিনি নাদনঘাট থানার পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন । 

জানা গেছে,তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে প্রথমে বচসা ও পাথরবাজি শুরু হয় । তারই মাঝে বাঁশ, লোহার রড নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়লে কার্যত রনক্ষেত্রের চেহেরা নেয় গোটা এলাকা । সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয় । স্বপন দেবনাথের অভিযোগ,’বিজেপির লোকজন ইঁটপাটকেল ছোড়ে এবং পার্টি অফিসে ঢুকে আমাদের কর্মীদের মেরে রক্তাক্ত করে দেয় ।’ পাশাপাশি তিনি বিজেপির উদ্দেশে হুমকি দিয়ে বলেন,”আগামী ৪ মে বেলা ১২ টার পর এর বদলা নেবো ।” অন্যদিকে কালনা বিধানসভার বিজেপির ইনচার্জ সাক্ষীগোপাল ঘোষ  এই অভিযোগ অস্বীকার করে বলেছেন,’তৃণমূল এখনো শাসনক্ষমতায় আছে৷ পুলিশ ওদের হাতে । তাই কোনো বিরোধী দল হামলা করার সাহস পাবে না । বরঞ্চ তৃণমূলের লোকজন তাদের পার্টি অফিস থেকে আমাদের মিছিলের উপর ব্যাপক পাথরবাজি করলে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন । তাদের চিকিৎসা চলছে ।’

যদিও এই ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে । এলাকায় উত্তেজনা থাকায় এলাকায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ।। 

Tags: BurdwanKalnaTrinamool-BJP clash in NadanghatWestBengal Election 2026
Previous Post

“ভারতের ভাগ্যোদয় পূর্বোদয় ছাড়া অধরা” : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 

Next Post

শোপিয়ানে জামায়াতে ইসলামীর সাথে সংযুক্ত সংগঠনকে বেআইনি প্রতিষ্ঠান ঘোষণা করল প্রশাসন, পড়ুয়াদের দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ, চরম রেগে গেছেন মেহেবুবা মুফতি 

Next Post
শোপিয়ানে জামায়াতে ইসলামীর সাথে সংযুক্ত সংগঠনকে বেআইনি প্রতিষ্ঠান ঘোষণা করল প্রশাসন, পড়ুয়াদের দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ, চরম রেগে গেছেন মেহেবুবা মুফতি 

শোপিয়ানে জামায়াতে ইসলামীর সাথে সংযুক্ত সংগঠনকে বেআইনি প্রতিষ্ঠান ঘোষণা করল প্রশাসন, পড়ুয়াদের দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ, চরম রেগে গেছেন মেহেবুবা মুফতি 

No Result
View All Result

Recent Posts

  • হিন্দু বন্ধুর কিশোরী বোনকে ‘লাভ জিহাদে’ ফাঁসিয়ে ২ বার গর্ভপাত করার শেখ সমির, জোর করে  ইসলামে ধর্মান্তরিত করে নিকাহ করে… এখন বলছে – ‘আমি তাকে হত্যা করে লাশ গায়েব করে দেব’ 
  • কাটোয়ায় অস্ত্রভান্ডার উদ্ধার করল এসটিএফ, গ্রেপ্তার ৩ দুষ্কৃতী 
  • এবারে “ডিম থেরাপি”র মুখে পড়তে হল বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে 
  • শিলিগুড়িতে অবৈধভাবে নির্মিত তিন তলা হোটেলে চললো বুলডোজার 
  • ‘স্ত্রীকে ছাড়া বাঁচতে পারব না’ : ভিডিও করার পর হোম গার্ড স্ত্রীকে  ছুরি দিয়ে কুপিয়ে খুন করল স্বামী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.