• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

গুলিবিদ্ধ ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিংয়ের নিরাপত্তারক্ষী, গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলারসহ ৪, প্রধানমন্ত্রীর সভা বানচাল করতে খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুললেন অর্জুন সিং 

Eidin by Eidin
April 27, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
গুলিবিদ্ধ ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিংয়ের নিরাপত্তারক্ষী, গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলারসহ ৪, প্রধানমন্ত্রীর সভা বানচাল করতে খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুললেন অর্জুন সিং 
4
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,২৭ এপ্রিল : আজ সোমবার দ্বিতীয় দফার ভোট প্রচারের শেষ দিনে উত্তর ২৪ পরগণা জেলার নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তার আগে রবিবার রাতে জগদ্দলে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটেছে । এই সংঘর্ষের ঘটনায় একটা চাঞ্চল্যকর দাবি করেছেন অর্জুন সিং । আজ সোমবার তিনি অভিযোগ করেছেন, তার পুত্র তথা বিজেপি প্রার্থী পবন সিং ও রাজেশ কুমারকে প্রাণে মারার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে অশান্তির সৃষ্টি করে তৃণমূল । 

আজ সকালে সাংবাদিক বৈঠকে অর্জুন সিং দাবি করেন, এই হামলা কোনও আকস্মিক ঘটনা ছিল না । প্রধানমন্ত্রীর আসন্ন জনসভা বানচাল করার উদ্দেশ্যেই এই ছক কষা হয়েছিল। পবন সিং এই ঘটনায় যুক্ত না থাকলেও তাঁর বাড়িতে ইট-পাটকেল ছোঁড়া হয়েছে এবং তাঁর নিরাপত্তারক্ষী জওয়ানের গায়ে গুলি লেগেছে ।’ 

দ্বিতীয় দফার ভোটের আগে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় তুমুল উত্তেজনা ছড়ায় রবিবার রাতে । অর্জুন সিংয়ের ছেলে তথা ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিংয়ের বাড়ির সামনে মাঝরাতে গুলি ও বোমা ছোড়ে দুষ্কৃতীরা । গুলিবিদ্ধ হয়ে জখম হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যোগেশ শর্মা। ওই সিআইএসএফ জওয়ান অর্জুনপুত্র পবন সিংয়ের নিরাপত্তারক্ষী। তিনি বর্তমানে ভর্তি হাসপাতালে। কে বা কারা গুলি চালাল, তা এখন স্পষ্ট নয়। তবে ঘটনার প্রতিবাদে অর্জুন সিংয়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা জগদ্দল থানায় গেলে তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতি শুরু হয় । ফলে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । অর্জুন সিং দাবি করেছেন,পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছিল, তখন সাধারণ মানুষকে রক্ষা করার বদলে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে তিনি অবিলম্বে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন।

এদিকে রবিবার মধ্যরাতের দুষ্কৃতী তাণ্ডবের পর কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ। রাতভর বিভিন্ন এলাকায় অন্তত ১৫ জন অভিযুক্তের বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলার গোপাল রাউথ। এ ছাড়াও কৌশিক দাস, সিকান্দার প্রসাদ এবং শ্যামদেব শাউ নামে আরও তিনজনকে পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন।

এদিকে ঘটনার পর থেকে থমথমে ভাটপাড়া। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। প্রথম দফার ভোট নির্বিঘ্নে হলেও দ্বিতীয় দফার চিন্তা বাড়িয়ে দিল ভাটপাড়া।।

Tags: BhatparaNorth 24 ParganasTMC BJP ClashWestBengal Election 2026
Previous Post

বিয়ের প্রলোভন দেখিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছ থেকে ৯.৩৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল কন্নড় অভিনেত্রীর বিরুদ্ধে 

Next Post

যুদ্ধ শেষ করতে ও হরমুজ প্রণালী খুলে দিতে ইরান ‘নতুন প্রস্তাব’ পেশ করেছে 

Next Post
যুদ্ধ শেষ করতে ও হরমুজ প্রণালী খুলে দিতে ইরান ‘নতুন প্রস্তাব’ পেশ করেছে 

যুদ্ধ শেষ করতে ও হরমুজ প্রণালী খুলে দিতে ইরান 'নতুন প্রস্তাব' পেশ করেছে 

No Result
View All Result

Recent Posts

  • শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ খারিজের দাবিতে জনৈক সৌম্য মন্ডলের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট 
  • বিজেপি নেতার বাড়িতে হামলা ও পুলিশকে হুমকি দিয়ে গ্রেপ্তার বর্ধমানের তৃণমূল কাউন্সিলার নাড়ুগোপাল  
  • যুদ্ধ শেষ করতে ও হরমুজ প্রণালী খুলে দিতে ইরান ‘নতুন প্রস্তাব’ পেশ করেছে 
  • গুলিবিদ্ধ ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিংয়ের নিরাপত্তারক্ষী, গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলারসহ ৪, প্রধানমন্ত্রীর সভা বানচাল করতে খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুললেন অর্জুন সিং 
  • বিয়ের প্রলোভন দেখিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছ থেকে ৯.৩৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল কন্নড় অভিনেত্রীর বিরুদ্ধে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.