এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২২ মার্চ : লেবাননের প্রধান উপকূলীয় সড়কের ওপর অবস্থিত এবং টায়ার শহরকে দেশের অন্যান্য অংশের সাথে সংযোগকারী লিতানি নদীর ওপর কাসিমিয়াহ সেতুটিতে ইসরায়েলি সেনাবাহিনী পূর্ব সতর্কবার্তা ছাড়াই বোমা হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছে । কাসিমিয়াহ সেতুটি লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর (ইউনিফিল) একটি ঘাঁটির কাছে অবস্থিত।
ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই রবিবার সেতুটি নিয়ে সতর্ক করেছিলেন। এই সেতুটি ধ্বংস হয়ে গেলে টায়ার শহর ও তার পার্শ্ববর্তী গ্রামগুলোর সাথে সিডনসহ উত্তরাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে । এই হামলাটি আইডিএফ-এর একটি বৃহত্তর অভিযানের অংশ; যার লক্ষ্য হলো সেতুগুলোকে নিশানা করে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র স্থানান্তর প্রক্রিয়াকে ব্যাহত করা।।
