• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশে ফের এক অবসরপ্রাপ্ত হিন্দু শিক্ষকের রহস্যমৃত্যু 

Eidin by Eidin
August 25, 2026
in আন্তর্জাতিক
বাংলাদেশে ফের এক অবসরপ্রাপ্ত হিন্দু শিক্ষকের রহস্যমৃত্যু 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৫ আগস্ট : ফের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছে বাংলাদেশে । এবারে রাজধানী ঢাকার কলাবাগানে নিজ বাড়ি থেকে নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

সোমবার সকালে ঢাকার কলাবাগানের ১৮৮, গ্রিন রোডের বাড়িয় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ধীরেন্দ্র কুমার রায়কে দেখতে পান তার মেয়ে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, সকালে ধীরেন্দ্র কুমার রায়ের স্ত্রী দীপালী রায়, যিনি একটি স্কুলের শিক্ষিকা, কর্মস্থলে চলে যান। ওই সময় তার মেয়ে ঘুমিয়ে ছিলেন। পরে মেয়েই বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পুলিশের কাছে পরিবারের সদস্যরা জানিয়েছেন, ধীরেন্দ্র কুমার রায় ২০২৫ সাল থেকে মানসিক সমস্যাসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি এর আগে নটরডেম কলেজে শিক্ষকতা করেছেন। পুলিশ জানিয়েছে,মৃতদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

ধীরেন্দ্র কুমার রায়ের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়। সেখানে ৭১/১, বনগ্রাম আবাসিক এলাকায় তাদের নিজস্ব বাড়ি রয়েছে।।

Tags: BangladeshDhaka
Previous Post

বাংলাদেশ থেকে আসা ৪০ হাজার ক্ষুধার্ত হিন্দু শরণার্থীর প্রতি কেন কোনো সহানুভূতি অনুভব করেননি সিপিএমের “মহান কমরেড” জ্যোতি বসু ?  

No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশে ফের এক অবসরপ্রাপ্ত হিন্দু শিক্ষকের রহস্যমৃত্যু 
  • বাংলাদেশ থেকে আসা ৪০ হাজার ক্ষুধার্ত হিন্দু শরণার্থীর প্রতি কেন কোনো সহানুভূতি অনুভব করেননি সিপিএমের “মহান কমরেড” জ্যোতি বসু ?  
  • নারায়ণীয়ং দশক ৬ – ব্রহ্মাণ্ডই ঈশ্বরের রূপ—এই তাত্ত্বিক রূপটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে
  • পার্ক স্ট্রিটের সীতা ওরফে রশিদার বাচ্ছাদের “চরম আদর” করে দিয়ে এলেন সিপিএমের মহিলা ক্যাডাররা ! মমতা জানিয়েছেন,  তিনি ওই শিশুদের দায়িত্ব নিতে ইচ্ছুক  
  • উত্তরপ্রদেশের হাথরাসে নিজের ১৬ বছরের নাতনিকে ধর্ষণ করে গর্ভবতী করে দিল ৭০ বছর বয়সী দাদু নিজামউদ্দিন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.