এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২২ মার্চ : ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের লিতানি নদীর ওপর অবস্থিত সমস্ত সেতু ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। আজ রবিবার, ২২ মার্চ, ‘জেরুজালেম পোস্ট’ এক প্রতিবেদনে জানায় যে, নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীকে ওই নদীর ওপরের সমস্ত সেতুকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন।
প্রতিবেদনটি অনুযায়ী, ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেছেন যে, এই সেতুগুলো “সন্ত্রাসী” কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হচ্ছে। ১৪০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ লিতানি নদী হলো লেবাননের দীর্ঘতম নদী এবং দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভৌগোলিক এলাকা। ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে লেবাননের সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহ তেল আবিবে হামলা চালানোর পরপরই ইসরায়েলের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হলো।।
