এইদিন ওয়েবডেস্ক,ময়মনসিংহ,১০ ফেব্রুয়ারী : বাংলাদেশে হিন্দু নরসংহার অব্যাহত ৷ এবারে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সুশেন চন্দ্র সরকার নামে এক চাউল ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে প্রায় ১৫ লাখ টাকা লুট করে নিয়ে অজ্ঞাত দুষ্কৃতীরা ৷ সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে ত্রিশাল উপজেলার বগার বাজার চৌরাস্তা এলাকায় নিজের চালের গোডাউনে খুন হন তিনি ।
নিহত সুশেন চন্দ্র সরকারের বাড়ি ত্রিশাল উপজেলার সাউদকান্দা গ্রামে । তিনি দীর্ঘদিন ধরে বগার বাজার এলাকায় চাউলের ব্যবসা করে আসছিলেন । মনে করা হচ্ছে যে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সুশেন চন্দ্র সরকারের মাথায় কুপিয়ে তাঁকে হত্যা করে। পরে গোডাউনে থাকা নগদ প্রায় ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা। ঘটনার পর আশপাশের লোকজন বিষয়টি জানতে পেয়ে পুলিশে খবর দেয়।খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এই বিষয়ে ত্রিশাল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ড ও ডাকাতির ঘটনায় একটি মামলা দায়ের করা যায় । ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। এদিকে এই নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহল ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা ।।

