• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভিন রাজ্যে গ্রেপ্তারের ভয়ে পালিয়ে আসা ১৬ জন বাংলাদেশি আত্মসমর্পণ করল কোচবিহারের কোতোয়ালি থানায়

Eidin by Eidin
June 8, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
ভিন রাজ্যে গ্রেপ্তারের ভয়ে পালিয়ে আসা ১৬ জন বাংলাদেশি আত্মসমর্পণ করল কোচবিহারের কোতোয়ালি থানায়
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,০৮ জুন : ভিন রাজ্যে গ্রেপ্তারের ভয়ে পালিয়ে আসা মহিলাসহ ১৬ জন বাংলাদেশি আত্মসমর্পণ করল কোচবিহারের কোতোয়ালি থানায় । রয়েছে বেশ কয়েকটি শিশুও ।এই ১৬ জন বাংলাদেশির প্রত্যেকের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় । ধৃতদের কোচবিহার জেলা আদালতে তোলা হলে ১৬ জনের মধ্যে দু’জনকে ১০ দিনের জন্য পুলিশ হেফাজত এবং বাকিদের দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে। সরকারি কৌঁসুলি সঞ্জয় বর্মন বলেন,বাংলাদেশিদের ওই দলটি কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করল, এতে কোনও চোরাপথ বা পাচারচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া, এদের সঙ্গে স্থানীয় কারও যোগাযোগ রয়েছে কি না, সেটিও পুলিশ জানতে চাইছে ।

জানা গেছে,বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ওই দলটি ১০ থেকে ১৫ বছর আগে বেআইনিভাবে কাঁটাতার টপকে পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছিল । তারপর তারা হরিয়ানা, দিল্লি-সহ একাধিক রাজ্যের ইট ভাটায় কাজে লেগে যায় । ইতিমধ্যে তাদের বেশ কয়েকটি সন্তানের জন্ম হয়ে যায় । কিন্তু অপারেশন সিঁদুরের আগে থেকে পাকিস্তানি ও বাংলাদেশিদের নিজের নিজের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু । বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে অনুপ্রবেশকারীদের ব্যাপক ধরপাকড় চলছে । ফলে গ্রেপ্তারির ভয়ে ১৬ জনের দলটি সোজা কোচবিহারের কোতোয়ালি থানায় এসে আত্মসমর্পণ করে । 

বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন,’পুলিশ আর সরকারি সমস্ত সংস্থা অবৈধ বাংলাদেশীদের চিহ্নিত করে ফেরত পাঠানো কাজ করছে দেশজুড়ে। আজ প্রায় ২০ জন বাংলাদেশি ১০ বছর ভারতবর্ষে অবৈধভাবে থাকার পর সরকারের কাছে আত্মসমর্পণ করেছে কোচবিহারে  এবং আইনি প্রক্রিয়া মেনে তাদের দেশে ফিরে যাচ্ছে। ভারত তথা পশ্চিমবঙ্গে বসবাসরত অবৈধ বাংলাদেশী এবং রোহিঙ্গা নাগরিকদের আমরা অনুরোধ করব স্থানীয় তৃণমূল নেতা বা দালাল চক্রের কথায় কান না দিয়ে আপনারা সরকারকে জানান এবং সসম্মানে ফিরে যান নিজের দেশে।’।

Previous Post

চেরাপুঞ্জিতে স্বামীর মৃতদেহ, স্ত্রীকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়ার আশঙ্কা ; নিখোঁজ দম্পতি সম্পর্কে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Next Post

কচ্ছপ কেটে মাংস বিক্রির আগেই ২ জনকে হাতেনাতে ধরে ফেললো জলপাইগুড়ি পুলিশ

Next Post
কচ্ছপ কেটে মাংস বিক্রির আগেই ২ জনকে হাতেনাতে ধরে ফেললো জলপাইগুড়ি পুলিশ

কচ্ছপ কেটে মাংস বিক্রির আগেই ২ জনকে হাতেনাতে ধরে ফেললো জলপাইগুড়ি পুলিশ

No Result
View All Result

Recent Posts

  • কি করে খোমিনির সঠিক অবস্থান জানলো ইসরায়েল ? মোসাদের নিখুঁত পরিকল্পনা জানলে তাজ্জব বনে যাবেন  
  • চুড়ান্ত তালিকা প্রকাশ হতেই ভবানীপুরে “ওকে” হারানোর বিষয়ে আরও আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী  
  • খোমেনির মৃত্যুতে রাস্তা অবরোধ করে ক্ষোভ, পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানকে হত্যার পর কোথায় ছিল সেই একই উগ্র সমাবেশ ? প্রশ্ন তুললেন এই মার্কিন শিল্পী 
  • বিমান বাতিল, বাড়ি ফেরার কোনও পথ নেই; প্রধানমন্ত্রী মোদীর সাহায্য চাইলেন দুবাইতে আটকে পড়া বলিউড অভিনেত্রী  
  • ভাতারে পুত্রবধূর উপর অ্যাসিড হামলার ঘটনায় গ্রেপ্তার শাশুড়ি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.