• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সাধু সেজে প্রতারণার অভিযোগে উত্তরাখণ্ডে ধৃত বাংলাদেশি শাহ আলমসহ ২৫

Eidin by Eidin
July 12, 2025
in দেশ
সাধু সেজে প্রতারণার অভিযোগে উত্তরাখণ্ডে ধৃত বাংলাদেশি শাহ আলমসহ ২৫
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,উত্তরাখণ্ড,১২ জুলাই : সাধুবেশী প্রতারকদের ধরতে  ‘অপারেশন কালনেমি’ নামের একটি বিশেষ অভিযান চালাচ্ছে উত্তরাখণ্ড সরকার । মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে শুরু হওয়া এই অভিযানটির মূল উদ্দেশ্য হলো—ধর্মের নাম ব্যবহার করে প্রতারণা ও জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা প্রতিহত করা। সেই অভিযানে রুকন রাকাম ওরফে শাহ আলম (২৬) নামে এক বাংলাদেশিসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই বাংলাদেশির বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলায়। তাকে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে।

রাজ্যের রাজধানী দেহরাদুনে ‘অপারেশন কালনেমি’ অভিযানের আওতায় এই গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে । ধৃতদের কারও কাছেই ধর্ম বা জ্যোতিষশাস্ত্রসংক্রান্ত কোনো সঠিক জ্ঞান কিংবা বৈধ নথিপত্র ছিল না বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।বাকি অভিযুক্তরা উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং আসামের বাসিন্দা। তাদের অতীত রেকর্ড ও পরিচয়পত্র খতিয়ে দেখছে পুলিশ।

প্রশাসন জানিয়েছে, এসব ব্যক্তি সাধুবেশে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে প্রতারণা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছিল । জনআস্থার অপব্যবহারকারী এমন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ধরনের ভুয়া সাধু বা সন্দেহজনক ব্যক্তিকে কোথাও দেখা গেলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দিতে অনুরোধ জানিয়েছে দেহরাদুন পুলিশ।।

Previous Post

দলের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ সেখকে দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ বললেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

Next Post

গেরুয়া পোশাক পরে হিন্দু এলাকায় হিন্দু পরিচয় দিয়ে ভিক্ষা করছিল শাহজাদ সোনু, ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

Next Post
গেরুয়া পোশাক পরে হিন্দু এলাকায় হিন্দু পরিচয় দিয়ে ভিক্ষা করছিল শাহজাদ সোনু, ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

গেরুয়া পোশাক পরে হিন্দু এলাকায় হিন্দু পরিচয় দিয়ে ভিক্ষা করছিল শাহজাদ সোনু, ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

No Result
View All Result

Recent Posts

  • বিরাট কোহলির দেওয়া এই  উপহার পরেই রবিবার মাঠে নামেন বৈভব সূর্যবংশী 
  • “১৫ বছর চোরকে দিলেন, ৩৪ বছর বাম,৫ টা বছর রামকে দেওয়ার বিনম্র আবেদন জানালাম” :  ভোটারদের কাছে কাব্যিক আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী 
  • মার্কিন-ইসরায়েলি হামলার আশঙ্কা : পরিবারকে ভূগর্ভস্থ সুড়ঙ্গে পাঠাচ্ছে ইরানের শীর্ষ নেতারা, মরার জন্য ফেলে রাখা হচ্ছে সাধারণ মানুষদের
  • অষ্টবক্র গীতা ষোডশোঽধ্যায়ঃ : বাসনাবর্জিত অদ্বৈত অবস্থা এবং স্থিতপ্রজ্ঞ যোগীর লক্ষণ বর্ণিত হয়েছে
  • দক্ষিণ আফ্রিকার এক খোইখোই তরুনীর সঙ্গে যে চুড়ান্ত বর্বরতা করেছিল ইংরেজরা,শুনলে রক্ত গরম হয়ে যাবে ; জানুন ব্রিটিশদের সেই ঘৃণ্য মানসিকতা  সম্পর্কে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.