• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সমুদ্রপথে ইতালিতে অনুপ্রবেশ করতে গিয়ে অনাহারে ১৮ জন বাংলাদেশিসহ ২২ জনের মৃত্যু

Eidin by Eidin
March 28, 2026
in আন্তর্জাতিক
সমুদ্রপথে ইতালিতে অনুপ্রবেশ করতে গিয়ে অনাহারে ১৮ জন বাংলাদেশিসহ ২২ জনের মৃত্যু
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৮ মার্চ : উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকায় চড়ে ইতালিতে অনুপ্রবেশ করার আগে খাদ্য ও পানীয় জলের অভাবে ২২ জনের মৃত্যু হয়েছে। ওই নৌকা থেকে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা এই তথ্য জানিয়েছেন। জানা গেছে, নিহতদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি।

শুক্রবার (২৭ মার্চ) গ্রিসের কোস্ট গার্ড জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও উপকূলীয় রক্ষা বাহিনী ফ্রন্টেক্সের একটি জাহাজ গ্রিসের বৃহত্তম এবং ভূমধ্যসাগরের পঞ্চম বৃহত্তম দ্বীপ ক্রিটের কাছ থেকে ২৬ জনকে উদ্ধার করে।কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও এক শিশুও রয়েছে। এদিকে, মারব যাওয়া বাংলাদেশিদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে, তারা হলেন- সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রনারচরের মুজিবুর রহমান (৪৫), একই উপজেলার তারাপাশা এলাকার মহম্মদ নুরুজ্জামান সর্দার ময়না (৩০) এবং মহম্মদ সাহান (২৫)। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জীবিতদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাদের নাগরিক। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, যাত্রাপথে মারা যাওয়া লোকদের মৃতদেহ পাচারকারীদের নির্দেশে ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়।

কোস্টগার্ডের ভাষ্য অনুযায়ী, নৌকাটি ২১ মার্চ পূর্ব লিবিয়ার তোবরুক বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এবং গ্রিসের উদ্দেশ্যে রওনা দেয়। ছয় দিন ধরে খাবার ও পানীয় ছাড়াই সমুদ্রে ভাসতে থাকায় যাত্রীরা দিকভ্রান্ত হয়ে পড়ে । প্রতিকূল আবহাওয়া, খাদ্য ও জলের সংকট—সব মিলিয়ে চরম ক্লান্তিতে ২২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় দুই সন্দেহভাজন দক্ষিণ সুদানের দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। তাদের বয়স যথাক্রমে ১৯ ও ২২ বছর। তাদের বিরুদ্ধে অবৈধভাবে দেশে প্রবেশ ও অবহেলাজনিত হত্যার অভিযোগে তদন্ত চলছে।দ্য গার্ডিয়ান জানিয়েছে, নৌকাটি ক্রিটের দক্ষিণাঞ্চলের ইয়েরাপেত্রা শহর থেকে প্রায় ৫৩ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।

পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম দুই মাসেই ইউরোপে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে মৃত্যুর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগরে ৫৫৯ জন মারা গেছেন, যেখানে গত বছর একই সময়ে এ সংখ্যা ছিল ২৮৭। অভিবাসী প্রবাহ ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি অভিবাসন নীতিতে কঠোরতা বাড়িয়েছে এবং ‘রিটার্ন হাব’ চালুর প্রস্তাব অনুমোদন করেছে। তবে মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপকে অমানবিক বলে সমালোচনা করেছে।।

Previous Post

হিন্দুদের সম্পর্কে হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যের কারনে তার দলের কাটোয়ার প্রার্থী শিল্পা তেওয়ারির মিলছে না ঘরভাড়া ! অভিযোগ বিজেপির দিকে 

Next Post

গান্ধীনগরে “লাভ জিহাদ” : সাহিল দেশাই পরিচয় দিয়ে ১৭ বছরের হিন্দু কিশোরীর সাথে শারিরীক সম্পর্ক করার সময় পাকড়াও আলতাফ ওয়ালি খান 

Next Post
গান্ধীনগরে “লাভ জিহাদ” : সাহিল দেশাই পরিচয় দিয়ে ১৭ বছরের হিন্দু কিশোরীর সাথে শারিরীক সম্পর্ক করার সময় পাকড়াও আলতাফ ওয়ালি খান 

গান্ধীনগরে "লাভ জিহাদ" : সাহিল দেশাই পরিচয় দিয়ে ১৭ বছরের হিন্দু কিশোরীর সাথে শারিরীক সম্পর্ক করার সময় পাকড়াও আলতাফ ওয়ালি খান 

No Result
View All Result

Recent Posts

  • ‘বন্দে মাতরম’ গানে নাকি মূর্তিপুজোর উল্লেখ ! ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে বিধানসভা থেকে  ওয়াকআউট করল তৃণমূল  বিধায়করা 
  • শ্রীলঙ্কা সফরের দলে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী, রয়েছেন এই আইপিএল নায়কেরাও 
  • ‘আমরা আলাদা হয়ে যাচ্ছি’;  সুরজের সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করলেন অভিনেত্রী মৌনি 
  • ধর্মীয় স্থানে শব্দ বিধি ও পশুহত্যা নিয়ে কঠোরতা : ‘প্রথম রাতেই বিড়াল মারতে’ চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • টি-শার্ট পরার অপরাধে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করল ইউপির গোরখপুরের শাদাব, মাত্র ৬ মাস আগে তাদের প্রেম-বিবাহ হয়   
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.