এইদিন ওয়েবডেস্ক,মহারাষ্ট্র,৩০ এপ্রিল : মহারাষ্ট্রের আকোলায় একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। জামিন জহিরউদ্দিন কাজী নামের এক যুবক ‘বাদশাহ’ নামে একটি ভুয়া পরিচয়পত্র তৈরি করে হরিয়ানার ১১ বছর বয়সী এক হিন্দু কিশোরীকে ফাঁদে ফেলে। সে মেয়েটিকে প্রলুব্ধ করে আকোলায় নিয়ে আসে এবং মেয়েটিকে আকোলার গীতা নগর এলাকায় তার বাড়িতে পাঁচ দিন আটকে রাখে ।
আজ তকের একটি প্রতিবেদন অনুসারে, অভিযুক্ত যুবক বিবাহিত এবং তার একটি সন্তানও রয়েছে। মেয়েটি নিখোঁজ হওয়ার পর তার পরিবার হরিয়ানায় একটি অভিযোগ দায়ের করে। এরপর মেয়েটির ভাই তার খোঁজে আকোলায় যান এবং পুলিশের সহায়তায় তাকে নিরাপদে উদ্ধার করেন।
পুলিশ অভিযুক্ত জামির কাজীকে হেফাজতে নিয়েছে। মেয়েটিকে একটি সরকারি রিমান্ড হোমে পাঠানো হয়েছে। পুলিশ লাভ জিহাদ এবং প্রতারণাসহ সব দিক থেকে মামলাটি তদন্ত করছে।এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় সংগঠনগুলো অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে। পুলিশ বলছে, অভিযুক্ত গেমিং অ্যাপের মাধ্যমে নিজের পরিচয় গোপন করে মেয়েদের টার্গেট করত। মামলাটির আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।।
