• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাশ্মীরি পণ্ডিত নার্স সরলা ভাটকে অপহরণ, ধর্ষণ এবং নৃশংসভাবে হত্যার ঘটনার মাস্টারমাইন্ড ইয়াসিন মালিক : চার্জশিট জমা দিল এসআইএ 

Eidin by Eidin
June 30, 2026
in দেশ
কাশ্মীরি পণ্ডিত নার্স সরলা ভাটকে অপহরণ, ধর্ষণ এবং নৃশংসভাবে হত্যার ঘটনার মাস্টারমাইন্ড ইয়াসিন মালিক : চার্জশিট জমা দিল এসআইএ 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,৩০ জুন : ৩৬ বছর পর সরলা ভাট মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে । জম্মু ও কাশ্মীরের রাজ্য তদন্ত সংস্থা (এসআইএ) ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিত নার্স সরলা ভাটকে অপহরণ, ধর্ষণ এবং নৃশংসভাবে হত্যার ঘটনায় শ্রীনগরের একটি বিশেষ আদালতে ৭৩৭ পৃষ্ঠার একটি বিস্তারিত অভিযোগপত্র দাখিল করেছে।অভিযোগপত্র অনুযায়ী, এই মামলার প্রধান অভিযুক্তরা হল : মহম্মদ ইয়াসিন মালিক (তৎকালীন জেকেএলএফ প্রধান কমান্ডার), খুরশিদ আহমেদ চালকু (পলাতক; তদন্তকারী সংস্থার মতে, গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত),আব্দুল হামিদ শেখ (মৃত),মহম্মদ ইউসুফ সোফি ওরফে ইদ্রিস (মৃত) এবং গোলাম মোহাম্মদ তাপলু (মৃত) । 

সরলা ভাটের উপর নৃশংসতার সমস্ত সীমা অতিক্রম করা নরপশু ইয়াসিন মালিক বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে আছে । খুরশিদ আহমেদ চালকু পলাতক এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।আব্দুল হামিদ শেখ, মোহাম্মদ ইউসুফ সোফি ওরফে ইদ্রিস এবং গোলাম মোহাম্মদ তাপলু মারা গেছে ।

উল্লেখ্য,সরলা ভাট কাশ্মীরের একজন নার্স ছিলেন। ১৯৯০ সালে তাকে তার হাসপাতালের কাছ থেকে অপহরণ করা হয়, নির্যাতন করা হয় এবং হত্যা করা হয়। তখন তার বয়স ছিল মাত্র কুড়ির কোঠায়। অভিযোগ ওঠে যে তৎকালীন কংগ্রেস সরকার নরপশু মহম্মদ ইয়াসিন মালিকদের বাঁচানোর জন্য তদন্ত প্রক্রিয়া বন্ধ করেছিল । ওই নৃশংস ঘটনার ন্যায়বিচার দিতে  ৩৬ বছর লেগে গেল। এমন অনেক কাশ্মীরি হিন্দুর মামলা আজও ধুলোয় পড়ে আছে, পরিবারগুলো আজও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে।।

Tags: JammuKashmirMain accused Yasin MalikSarla Bhat gang raped murder case
Previous Post

“কাশ্মীর পাকিস্তানের অংশ নয়, পিওকের মানুষ ভারতকে বেছে নেবে” :  আওয়াজ উঠল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 

Next Post

জিম প্রশিক্ষক চাঁদনী কোরেশীর ‘লাভ জিহাদে’ ফেঁসে ‘মহম্মদ আলী’ হয়ে ওঠা আয়ুশ মালিক ফের হিন্দুধর্মে ফিরে এসেছে 

Next Post
জিম প্রশিক্ষক চাঁদনী কোরেশীর ‘লাভ জিহাদে’ ফেঁসে ‘মহম্মদ আলী’ হয়ে ওঠা আয়ুশ মালিক ফের হিন্দুধর্মে ফিরে এসেছে 

জিম প্রশিক্ষক চাঁদনী কোরেশীর 'লাভ জিহাদে' ফেঁসে 'মহম্মদ আলী' হয়ে ওঠা আয়ুশ মালিক ফের হিন্দুধর্মে ফিরে এসেছে 

No Result
View All Result

Recent Posts

  • জিম প্রশিক্ষক চাঁদনী কোরেশীর ‘লাভ জিহাদে’ ফেঁসে ‘মহম্মদ আলী’ হয়ে ওঠা আয়ুশ মালিক ফের হিন্দুধর্মে ফিরে এসেছে 
  • কাশ্মীরি পণ্ডিত নার্স সরলা ভাটকে অপহরণ, ধর্ষণ এবং নৃশংসভাবে হত্যার ঘটনার মাস্টারমাইন্ড ইয়াসিন মালিক : চার্জশিট জমা দিল এসআইএ 
  • “কাশ্মীর পাকিস্তানের অংশ নয়, পিওকের মানুষ ভারতকে বেছে নেবে” :  আওয়াজ উঠল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 
  • আউশগ্রামে তৃণমূল শাসিত একাধিক পঞ্চায়েতের প্রচুর নথিপত্র পড়ে থাকতে দেখা গেল  সড়ক পথের দু’ধারে
  • ‘গৌরব সন্তান চেয়েছিল, কিন্তু আমি পারিনি’: বিবাহবিচ্ছেদের কারন প্রসঙ্গে বললেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.