• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশের গাজীপুরের খালে ট্রলি ব্যাগ থেকে মহিলার টুকরো টুকরো দেহাংশ উদ্ধার 

Eidin by Eidin
September 12, 2026
in আন্তর্জাতিক
বাংলাদেশের গাজীপুরের খালে ট্রলি ব্যাগ থেকে মহিলার টুকরো টুকরো দেহাংশ উদ্ধার 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১২ সেপ্টেম্বর : নালার জলে ভাসছে চেন খোলা একটা ট্রলি ব্যাগ । আর ওই সুটকেসের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এক মহিলার পায়ের একাংশ । বাংলাদেশের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার ঘটনা । শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পাশে ফকিরা গার্মেন্টস সংলগ্ন একটি খালের একটি কালভার্টের নিচে ট্রলি ব্যাগ ও বস্তা থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর দ্বি-খণ্ডিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

স্থানীয় লোকজন বিকেলের দিকে খালের ওপর নির্মিত কালভার্টে দাঁড়িয়ে থাকার সময় জলেতে ভাসা একটি ট্রলি ব্যাগের একটি অংশ দিয়ে এক মহিলার পায়ের একাংশ দেখতে পেয়ে স্থানীয় জয়দেবপুর থানায় খবর দেয় । পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুটকেস থেকে নারীর দেহের কোমরের নিচের অংশ উদ্ধার করে। পরবর্তীতে আশপাশে তল্লাশি চালিয়ে কাছাকাছি ভাসমান একটি পাটের বস্তা থেকে শরীরের বাকি অংশ উদ্ধার করা হয় । নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী, তাঁর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে ।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানিয়েছেন,মৃতদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোনো স্থানে ওই নারীকে হত্যার পর দেহ টুকরো টুকরো করে সুটকেস ও বস্তায় ভরে এই নির্জন স্থানে ফেলে গেছে। দেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।।

Previous Post

বিপাকে অভিষেক ব্যানার্জি ! সব  অপরাধ কবুল করেছেন তার আপ্ত সহায়ক সুমিত রায় : দাবি সিআইডির

No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশের গাজীপুরের খালে ট্রলি ব্যাগ থেকে মহিলার টুকরো টুকরো দেহাংশ উদ্ধার 
  • বিপাকে অভিষেক ব্যানার্জি ! সব  অপরাধ কবুল করেছেন তার আপ্ত সহায়ক সুমিত রায় : দাবি সিআইডির
  • মডেল ও অভিনেত্রী জর্জিয়া আন্দ্রেয়ানির ‘টপলেস’ ছবি ভাইরাল 
  • ভাড়াটিয়াকে ‘গোমাংস’ রান্না করতে নিষেধ করায় এক ভারতীয় নারীকে গ্রেপ্তার করেছে কানাডা পুলিশ 
  • ইউরোপীয় ইউনিয়নের একমাত্র দেশ যেখানে কোনো সরকারিভাবে স্বীকৃত মসজিদ বা ইসলামি কেন্দ্র নেই 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.