• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভিন সম্প্রদায়ের যুবকের সঙ্গে পালানো বধূ স্বামীর কাছে ফিরতেই গলার নলি কাটা দেহ উদ্ধার ; আটক স্বামী 

Eidin by Eidin
March 27, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ভিন সম্প্রদায়ের যুবকের সঙ্গে পালানো বধূ স্বামীর কাছে ফিরতেই গলার নলি কাটা দেহ উদ্ধার ; আটক স্বামী 
4
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),২৭ মার্চ : মাস খানেক আগে ভিন সম্প্রদায়ের স্থানীয় এক যুবকের সাথে পালিয়ে যান বধূ । দিন চারেক আগে নিজেই স্বামীর বাড়ি ফিরে আসেন ৷ আর স্বামীর বাড়ি ফিরতেই ঘরের মধ্যে উদ্ধার হল ওই মহিলার গলাকাটা রক্তাক্ত দেহ । এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার কালেকাতলা-১ অঞ্চলের চাপাতলা-তিনপাড়া এলাকায় । পুলিশ জানিয়েছে, মৃতার নাম পিংকি দেবনাথ(২৭) । এই ঘটনায় মৃতার স্বামী প্রিয়লাল দেবনাথকে আটক করেছে । শনিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে । 

জানা গেছে,চাপাতলা-তিনপাড়া এলাকার বাসিন্দা প্রিয়লাল দেবনাথ ও পিংকি দেবনাথের একটি শিশুপুত্র সন্তান রয়েছে । একই বাড়িতে পৃথক সংসারে পরিবার নিয়ে থাকেন প্রিয়লালের দাদা । পাশাপাশি দুটি ঘরের একটিতে প্রিয়লালের বৃদ্ধা মা থাকেন । অন্য ঘরে বসবাস করতেন প্রিয়লাল । প্রিয়লাল বাইরে কাজ করতেন৷ কিন্তু বেশ কিছুদিন ধরে তিনি বাড়িতেই রয়েছেন । অন্যদিকে তার স্ত্রী পিংকিদেবী পার্শ্ববর্তী গড়াগাছায় পরিচারিকার কাজ করতেন । 

জানা গেছে,দম্পতির মধ্যে কোনো কারনে প্রায়ই অশান্তি হত ৷ প্রতিবেশীদের মধ্যস্থতায় কয়েকবার মিটমাট-ও করা হয়। কিন্তু মাস খানেক আগে গড়াগাছার এক যুবকের সাথে পালিয়ে যান ওই মহিলা ৷ দিন চারেক আগে পুলিশ মহিলাকে তার স্বামীর বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসে । 

স্থানীয় যুবক বিশ্বরূপ মজুমদার বলেন,’আজ সকালে বাড়ির পাশের একটি দোকানে গিয়ে প্রিয়লাল জানান যে তার স্ত্রী নিজের গলায় ছুরি চালিয়ে আত্মঘাতী হয়েছেন । এরপর পাড়াপড়শিরা তার বাড়িতে গেলে শোবার খাটের নিচে মহিলার গলাকাটা রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন ।’ জানা গেছে,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পূর্বস্থলী থানার পুলিশ । পুলিশ মহিলার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় । পাশাপাশি আটক করা হয় মৃতার স্বামীকেও । স্থানীয়দের একাংশের সন্দেহ যে পরকীয়া সম্পর্কের জেরেই মহিলাকে খুন করেছে তার স্বামী । যদিও পাশের ঘরে থাকা মৃতার বৃদ্ধা শাশুড়ী কিছু জানেননা বলে জানিয়েছেন ।  পুলিশ মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ।। 

Previous Post

ভারতের অস্ত্র ভান্ডারে যুক্ত হচ্ছে আরও একটি রুশ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ৪৪৫ কোটি টাকার চুক্তি করেছে মোদী সরকার 

Next Post

“রাসায়নিক খোজা” : ধর্ষণের ঘটনায় লাগাম টানতে এই শাস্তির পরিকল্পনা করছে ইতালির জর্জিয়া মেলোনি সরকার 

Next Post
“রাসায়নিক খোজা” : ধর্ষণের ঘটনায় লাগাম টানতে এই শাস্তির পরিকল্পনা করছে ইতালির জর্জিয়া মেলোনি সরকার 

"রাসায়নিক খোজা" : ধর্ষণের ঘটনায় লাগাম টানতে এই শাস্তির পরিকল্পনা করছে ইতালির জর্জিয়া মেলোনি সরকার 

No Result
View All Result

Recent Posts

  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই জোরদার হল মালদার ভারত- বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণের প্রক্রিয়া 
  • উচ্চ মাধ্যমিকে রাজ্যে তৃতীয় সৌম্য রায়, খুশিতে ভাসছে বর্ধমানের তেলমারুই পাড়া
  • যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পেরিয়ে এলো ভারতের দুটি এলপিজি জাহাজ 
  • বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর ওপর হামলা চালিয়ে ৭ সেনা  নিকেশ করল বেলুচ যোদ্ধারা  
  • মুর্শিদাবাদের ধুলিয়ানে ভর দুপুরে সেনকো গোল্ড শোরুমে দুঃসাহসিক ডাকাতি ; সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই রোমহর্ষক দৃশ্য 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.