• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“আমরা ভদ্র, তাই বলে কিছু করতে পারিনা তা নয়,ল্যাজে পা দেবেন না” : সিপিএমকে সতর্ক করে দিলেন সুকান্ত মজুমদার 

Eidin by Eidin
November 3, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“আমরা ভদ্র, তাই বলে কিছু করতে পারিনা তা নয়,ল্যাজে পা দেবেন না” : সিপিএমকে সতর্ক করে দিলেন সুকান্ত মজুমদার 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,০৩ অক্টোবর : “আমরা ভদ্র, তাই বলে কিছু করতে পারিনা তা নয়,ল্যাজে পা দেবেন না”-ঠিক এই ভাষাতেই সিপিএমকে সতর্ক করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার । তিনি বলেন, ‘এখন আবার আমরা ক্ষমতায় আসার পর সিপিএমের নতুন করে পাখা গজিয়েছে । যখন তৃণমূল ছিল বাইরে বেরোতে পারত না । তৃণমূলের সামনে গিয়ে মিউ মিউ করতো,আর সেটিং করে বাড়িতে বসে থাকতো । বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে । আমরা ক্ষমতায় আসার পর বলেছি কারুর পার্টি অফিস ভাঙা যাবেনা । কাউকে মারবে না কাউকে ধরবেনা। ব্যস, সঙ্গে সঙ্গে বিপ্লব করতে বেরিয়ে গেছে।’

তিনি বলেন,’সিপিএম বলছে গণতন্ত্র নেই । তোমরা শেখাবে গণতন্ত্রের কথা ? যারা কংগ্রেস করার জন্য বর্ধমানের সাঁইবাড়িতে ছেলেদেরকে হত্যা করে ছেলেদের রক্তমাখা ভাত মাকে খাইয়ে ছিল,তারা  আমাদের গণতন্ত্র শেখাবে? সিপিএমের সময় এই জেলার কত নেতা হেনস্থা হয়েছে । তারা আমাদের গণতন্ত্র শেখাবে ? আপনাদের মুখে গণতন্ত্র মানায় না । লেলিনের পার্টি লেলিনের দেশে গিয়ে গণতন্ত্র মানান । এখানে গণতন্ত্র মানাতে আসবেন না ।’

এরপর সুকান্ত মজুমদার বলেন,মনে রাখবেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা ভদ্র, তা বলে পারিনা তা কিন্তু নয় ৷ আমরা অনেক কিছু করতে পারি,কিন্তু আমরা করি না । তাই আপনাদেরকে সাবধান করে যাই, করতে বাধ্য করবেন না । করতে যদি বাধ্য করেন…. রামকৃষ্ণদেবও বলে গেছেন ছোবল মেরো না, কিন্তু ফোঁস করতে তো কোনো  অসুবিধে নেই৷ তা যদি পা দিয়েছেন বা আমাদের যদি ডিস্টার্ব করেছেন…. এখন উন্নয়ন শুরু হয়েছে তাই নো ডিস্টার্ব ।’

এদিন মমতা ব্যানার্জিকেও এক হাত নেন সুকান্ত মজুমদার । তিনি বলেন,আমাদের রাস্তায় নামার প্রয়োজন হল কেন? যাকে শুভেন্দু দা হারিয়েছেন সেই মমতা ব্যানার্জি আগে পশ্চিমবঙ্গে লুঙ্গি বাহিনী নিয়ে গুন্ডামি করতেন । এখন কি লুঙ্গি বাহিনীকে রাস্তায় দেখতে পাওয়া যায় ? সাইজ হয়ে ভেতরে ঢুকে গেছে । ভাই তিনি লাল গুন্ডাবাহিনীকে রাজ্যে আনার জন্য ককরোজ গুন্ডা বাহিনীর সঙ্গে দিল্লিতে দেখা করতে গেছেন । প্রাক্তন মুখ্যমন্ত্রী কে বলে দিতে চাই যে,কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মানুষ লুঙ্গি বাহিনীকে শায়েস্তা করেছে । আপনার ককরোচদের ও শায়েস্তা করবে, বেগন স্প্রে দিয়ে শায়েস্তা করবে ।’

তিনি বলেন,এরা চাইছে রাস্তায় হিসেব করবে । চুপচাপ বসে ছিলাম । মানুষকে ভুল বুঝচ্ছে এরা । মনে রাখবেন, ইতিহাস বারবার পুনরাবৃত্তি হয় ।’।

Previous Post

“ইন্ডি জোট কেন মৃত,নকল, স্থানান্তরিত ভোটার ও অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় তুলতে চাইছে ?” : প্রশ্ন তুললেন স্মৃতি ইরানি 

No Result
View All Result

Recent Posts

  • “আমরা ভদ্র, তাই বলে কিছু করতে পারিনা তা নয়,ল্যাজে পা দেবেন না” : সিপিএমকে সতর্ক করে দিলেন সুকান্ত মজুমদার 
  • “ইন্ডি জোট কেন মৃত,নকল, স্থানান্তরিত ভোটার ও অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় তুলতে চাইছে ?” : প্রশ্ন তুললেন স্মৃতি ইরানি 
  • সুদের টাকা দিতে না পারায় দুই শিশুসন্তান সহ হিন্দু মহিলাকে বাড়ি থেকে বের করে দিল পাওনাদার ; অন্যদিকে হিন্দু মুক্তিযোদ্ধার ছেলেকে “মালাউনের বাচ্চা” বলে গালাগালি দিয়ে ভারতে তাড়ানোর হুমকি।
  • দিয়া মির্জাকে বিএমসি-র সমস্ত অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার ঘোষণা করে মেয়র ঋতু তাওড়ে  বললেন : “হিন্দুত্ব-বিরোধী দিয়া মির্জা ঠিক করে দেবে না আমরা   কীভাবে দিপাবলী পালন করব” 
  • দিপাবলীর আগেই আহমেদাবাদে ৬১ জন অবৈধ বাংলাদেশি আটক 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.