• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“আমরা সম্পূর্ণ বিজেপি-বিরোধী রাজনৈতিক দল,আমাদের সঙ্গে এনসিপিআইয়ের কোনও সম্পর্ক নেই” : বললেন ‘ঋতব্রত তৃণমূল’ মুখপাত্র ঋজু দত্ত 

Eidin by Eidin
November 27, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“আমরা সম্পূর্ণ বিজেপি-বিরোধী রাজনৈতিক দল,আমাদের সঙ্গে এনসিপিআইয়ের কোনও সম্পর্ক নেই” : বললেন ‘ঋতব্রত তৃণমূল’ মুখপাত্র ঋজু দত্ত 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ নভেম্বর : রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় সম্প্রতি মন্তব্য করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন অংশটি শেষ হয়ে গিয়েছে এবং ঋতব্রত গোষ্ঠীর বিধায়করা মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ও শাসক দলের দাক্ষিণ্যে রয়েছেন। তিনি বামপন্থীদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবেও উল্লেখ করেন। অন্যদিকে এনসিপিআই (NCPI) সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে, উন্নয়নের স্বার্থে তাঁরা ‘ঋতব্রত তৃণমূল’ শিবিরের সঙ্গে একসঙ্গে কাজ করছেন। এদিকে এই সমস্ত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন ‘ঋতব্রত তৃণমূল’ ঋজু দত্ত । ঋজু জানান,তাদের দল সম্পূর্ণ বিজেপি-বিরোধী রাজনৈতিক দল এবং তাদের সঙ্গে এনসিপিআইয়ের কোনও রাজনৈতিক সম্পর্ক নেই । 

আজ শুক্রবার একটি ভিডিও বার্তায় ঋজু দত্ত বলেন,’বিগত দু-তিন দিন ধরে একটি নির্দিষ্ট ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কখনও পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী দাবি করছেন, মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ও সমর্থনের কারণেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস টিকে রয়েছে। আবার কখনও এনসিপিআই সাংসদ রচনা দেবী দাবি করছেন, তাঁরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন।’ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি অত্যন্ত স্পষ্টভাবে এই সমস্ত বক্তব্যের প্রতিবাদ জানাতে চাই।’

তিনি বলেন,’প্রথমত, এনসিপিআই বিজেপির শরিক দল এবং এনডিএ-র অংশীদার। অন্যদিকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটি সম্পূর্ণ বিজেপি-বিরোধী রাজনৈতিক দল। আমাদের সঙ্গে এনসিপিআইয়ের কোনও রাজনৈতিক সম্পর্ক নেই, কোনও কথোপকথন হয়নি, কোনও সমন্বয় হয়নি—জোট তো দূরের কথা।

দ্বিতীয়ত, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিধায়করা নিজেদের রাজনৈতিক ক্ষমতা, জনসমর্থন এবং নিজস্ব প্রতীকে নির্বাচিত হয়ে বিধানসভায় এসেছেন। তাঁরা বিজেপির দয়াদাক্ষিণ্যে বিধায়ক হননি। আমরা নিজেদের রাজনৈতিক শক্তিতে রাজনীতি করি, কারও অনুগ্রহে নয়।

আমাদের রাজনীতি বাংলার পক্ষে, বাঙালির পক্ষে। আমাদের রাজনীতি বিজেপির অবাধ তোলাবাজি, বিরোধী রাজনৈতিক দল ও বিরোধী কর্মীদের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি, ষড়যন্ত্র এবং রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে।’

ঋজু দত্ত আরও বলেন,’তাই আজ আবারও দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই—সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটি স্বাধীন, স্বতন্ত্র এবং বিজেপি-বিরোধী রাজনৈতিক শক্তি। আমরা কারও দয়াদাক্ষিণ্যে রাজনীতি করি না। আমাদের রাজনৈতিক লড়াই আমাদের নিজস্ব শক্তিতে, বাংলার মানুষের স্বার্থে।

এবং সর্বশেষে, এনসিপিআইয়ের সঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। আমাদের সঙ্গে তাদের কোনও আলোচনা, কোনও সমঝোতা কিংবা কোনও জোটের প্রশ্নই ওঠে না।মিথ্যা ন্যারেটিভ তৈরি করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থানকে বিকৃত করার চেষ্টা সফল হবে না।’।

Previous Post

আসানসোলে রুদ্ধশ্বাস এনকাউন্টার, পুলিশের সাথে গুলির লড়াইয়ে জখম কুখ্যাত দুষ্কৃতী 

No Result
View All Result

Recent Posts

  • “আমরা সম্পূর্ণ বিজেপি-বিরোধী রাজনৈতিক দল,আমাদের সঙ্গে এনসিপিআইয়ের কোনও সম্পর্ক নেই” : বললেন ‘ঋতব্রত তৃণমূল’ মুখপাত্র ঋজু দত্ত 
  • আসানসোলে রুদ্ধশ্বাস এনকাউন্টার, পুলিশের সাথে গুলির লড়াইয়ে জখম কুখ্যাত দুষ্কৃতী 
  • প্রেমের টানে আসামের আয়েশা বেগম হলেন পূজা দাস,হিন্দু মিলন মন্দিরে বৈদিক রীতিতে সম্পন্ন হল বিবাহ 
  • শত রুদ্রীযম্ :  এই স্তোত্র নিয়মিত পাঠে শিবের কৃপা ও মানসিক শান্তি লাভ হয়
  • একাত্তরের যুদ্ধে বাঙালিদের সাহায্য করার উদ্দেশ্য ছিল না ভারতের,তারা চেয়েছিল পাকিস্তানকে দুর্বল করা : বললেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.