এইদিন স্পোর্টস নিউজ,১১ সেপ্টেম্বর : ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বিরাট কোহলি বর্তমানে লন্ডনে রয়েছেন । আজ শুক্রবার মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তাঁর সঙ্গে দেখা করেছেন। এই সফরে তিনি খেলাধুলা, পরিকাঠামো এবং রাজ্য সরকারের বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন।
পরে উপ-মুখ্যমন্ত্রী শিন্ডে সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, বিরাট তাঁর মতে সবচেয়ে সহজ-সরল ব্যক্তিত্ব। বিরাট কোহলি লন্ডনে থাকছেন। দেখা করে কথা হলো। এতগুলো সেঞ্চুরি করা, এত বড় ভারতীয় ক্রিকেট দলের একজন সদস্য হয়েও তাঁর এমন সহজ-সরল ব্যক্তিত্ব আমাকে অনেক আনন্দ দিয়েছে । আমাদের আগেও দেখা হয়েছে, কিন্তু আজ সরাসরি কথা বলে আমি বিশেষভাবে খুশি হয়েছি। মহারাষ্ট্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের তথ্যও তিনি ব্যাখ্যা করেছেন বলে জানিয়েছেন।’
তিনি নিজেই বলেছেন যে, সাম্প্রতিক বছরগুলোতে মহারাষ্ট্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বিমানবন্দরের কাছে ‘তৃতীয় মুম্বাই’ উন্নয়ন, অটল সেতু, বালাসাহেব মহাসড়ক, উপকূলীয় সড়ক, মেট্রো, স্কুল এবং স্বাস্থ্য পরিষেবা সম্পর্কিত কর্মসূচি। এছাড়াও চলমান পরিকাঠামো প্রকল্প এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানিয়েছেন একনাথ শিন্ডে।।

