• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমেরিকার স্বার্থের কথা ফাঁস করলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন

Eidin by Eidin
April 25, 2022
in আন্তর্জাতিক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমেরিকার স্বার্থের কথা ফাঁস করলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন
5
SHARES
78
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,পোলান্ড,২৫ এপ্রিল : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথম থেকেই সন্দেহজনক ভূমিকায় দেখা গিয়েছিল আমেরিকাকে ৷ যদিও তারা ইতিমধ্যেই রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে । কিন্তু যুদ্ধ শুরুর প্রারম্ভ কাল থেকেই যেভাবে রাশিয়াকে হুঁশিয়ারি দিচ্ছিল আমেরিকা তাতে যুদ্ধ আটকানোর চাইতে উসকানিই বেশি নজরে পড়েছিল বলে মত অভিজ্ঞমহলের ।রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পিছনে আমেরিকার ঠিক কি স্বার্থ লুকিয়ে আছে তা সময়ই বলবে । তবে কিছুটা হলেও সেই উদ্দেশ্যের কথা ফাঁস করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ।
রবিবার ইউক্রেন সফরে গিয়েছিলেন অস্টিন । সোমবার তিনি পোল্যান্ডের একটি অজ্ঞাতস্থানে সাংবাদিক সম্মেলন করেন । ওই সম্মেলনে তিনি রাশিয়া-ইউক্রেনের দ্বন্দ্ব নিয়ে মতামত প্রকাশ করেন । রাশিয়া প্রসঙ্গে বলতে গিয়ে অস্টিন বলেন,’আমরা রাশিয়াকে এমন দুর্বল স্থানে দেখতে চাই,যেখান থেকে তারা এমন কিছু করতে পারবে না, যা ইউক্রেনে করেছে ।’তিনি আরও বলেন,’রাশিয়া ইতিমধ্যেই অনেক সামরিক শক্তি হারিয়েছে । আমরা দেখতে চাই, যে ক্ষতির স্বীকার তারা হয়েছে তা যেন দ্রুতই আবার পূরণ করতে না পারে ।’ অর্থাৎ এককথায় রাশিয়াকে দূর্বল দেখতে চায় আমেরিকা । কিন্তু কেন ? এর উত্তর ভবিষ্যতের গর্ভেই নিহিত আছে । তবে এটা নিশ্চিত যে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী উঠে আসুক এটা চায় না জো বাইডেন প্রশাসন ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং  সোভিয়েত ইউনিয়ন অক্ষ শক্তিগুলির বিরুদ্ধে মিত্র হিসাবে একসাথে লড়াই করেছিল ঠিকই তবে দুই দেশের সম্পর্কের মধ্যে বরাবরই টানাপোড়েন ছিল । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আমেরিকার বিভিন্ন আন্তর্জাতিক সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিকবার রুখে দাঁড়াতে দেখা গেছে রাশিয়াকে । ইরাকের সাদ্দাম হুসেনের জমানায় এবং সিরিয়ায় যুদ্ধে সেই প্রতিফলন দেখা গেছে । যদিও সাদ্দাম হুসেনের পক্ষে সরাসরি যুদ্ধে নামেনি রাশিয়া । কিন্তু সিরিয়া যুদ্ধে বাশার আল-আসাদ সরকারকে সমর্থনে সরাসরি যুদ্ধে নেমেছিল রুশবাহিনী । আর এর ফলে আমেরিকার একছত্র আধিপত্য অনেকাংশে খর্ব হচ্ছিল । শুধু তাইই নয়,আমেরিকার সমরাস্ত্রের বাজারেও দীর্ঘদিন ধরে থাবা বসিয়ে রেখেছে রাশিয়া । সেই বাজার পুনরুদ্ধারের জন্য রাশিয়াকে দূর্বল হওয়া আমেরিকার কাছে খুব জরুরী । আর তার জন্য তারা ইউক্রেনকে বলির পাঁঠা করেছে বলে মনে করছে আন্তর্জাতিক কুটনৈতিক মহল ।।

Previous Post

পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে অজয় নদ থেকে উদ্ধার বিষ্ণুর ত্রিবিক্রম অবতারের শিলামূর্তি

Next Post

মৃত ব্যক্তিদের নামে বাংলা আবাস যোজনার ঘর অনুমোদন করিয়ে টাকা লুট, ফের কাঠগড়া তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত

Next Post
মৃত ব্যক্তিদের নামে বাংলা আবাস যোজনার ঘর অনুমোদন করিয়ে টাকা লুট, ফের কাঠগড়া তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত

মৃত ব্যক্তিদের নামে বাংলা আবাস যোজনার ঘর অনুমোদন করিয়ে টাকা লুট, ফের কাঠগড়া তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত

No Result
View All Result

Recent Posts

  • বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের ১৫,০০০ কোটি টাকার বিনিয়োগ ; নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তনের উদ্দেশ্য বললেন : “একবার দেখে যান” 
  • বহরমপুরে স্কুল গাড়িতে ট্রেনের ধাক্কা,নিহত ৩ পড়ুয়া, আহত একাধিক
  • শিক্ষক আমিনুল ইসলাম দ্বারা এক ছাত্রী ধর্ষিতা হওয়ার পর আসামের বোঙ্গাইগাঁও জেলায় একটি মাদ্রাসা সিল করে দিল প্রশাসন 
  • এফসিআরএ সংশোধনী বিল আনায় শুধু মার্কিন ডিপস্টেট নয়, কংগ্রেসও ব্যাপক ক্ষুব্ধ ; এই বিলের বিরুদ্ধে ২১শে জুলাই রাজ্যব্যাপী প্রতিবাদের ঘোষণা করেছে মিজোরাম কংগ্রেস
  • বসিরহাটের খারিজি মাদ্রাসায় তল্লাশি চালিয়ে চাঞ্চল্যকর তথ্য পেলো তদন্তকারী দল  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.