• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দোকান দখল করে তৃণমূল কার্যালয়,পালাবদল হতেই অধিকার ফিরে পেলেন বিজেপি নেতা ; উদ্ধার হল সরকারি প্রকল্পের জন্য আবেদন করা গ্রামবাসীদের ৫ বস্তা ভর্তি ফর্ম  

Eidin by Eidin
May 11, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
দোকান দখল করে তৃণমূল কার্যালয়,পালাবদল হতেই অধিকার ফিরে পেলেন বিজেপি নেতা ; উদ্ধার হল সরকারি প্রকল্পের জন্য আবেদন করা গ্রামবাসীদের ৫ বস্তা ভর্তি ফর্ম  
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১১ মে : ২০১১ সালে এরাজ্যে ক্ষমতায় আসার কয়েক বছরের মধ্যেই তৃণমূল নেতাদের নখদাঁত বেরিয়ে আসতে শুরু করে ৷ সীমাহীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি তো ছিলই, তার পাশাপাশি ভয় দেখিয়ে মানুষের হকের সম্পত্তি কেড়ে নেওয়ার ভুরি ভুরি নজির সৃষ্টি করেছিল তৃণমূল নেতারা৷ কোথাও মন্দিরের জায়গা দখল করে তৃণমূলের পার্টি অফিস বানানো,আবার কোথাও দোকানবাড়ি কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছিল এরাজ্যের বিভিন্ন জেলাতে ।পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের মাজিগ্রামে তৃণমূলের এমনই সন্ত্রাসের শিকার হয়েছিলেন অনুপ চৌধুরী নামে এক বিজেপি নেতা । অবশেষে ৪ মে ২০২৬ তারিখে রাজ্যে পালাবদলের পর তার অধিকার ফিরিয়ে দিল গ্রামবাসীরা ৷ এদিকে দখল পেয়ে বেআইনিভাবে নির্মিত  তৃণমূলের ওই কার্যালয় পরিষ্কার করতে গিয়ে উদ্ধার হল রাশি রাশি নথিপত্র । আর সেই সমস্ত নথিপত্রগুলি হল সরকারি প্রকল্পের জন্য আবেদন করা গ্রামবাসীদের ফর্ম । বার্ধক্যভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে নেওয়া যে ফর্মগুলি ওই পার্টি অফিসে বস্তার মধ্যে ভরে স্তুপাকারে জমা করে রাখা হয়েছিল । এমন অন্তত ৫ বস্তাভর্তি ফর্মের হদিশ পেয়েছে গ্রামবাসীরা৷ তৃণমূলের গুনধর নেতাদের এহেন কর্মকাণ্ড প্রকাশ্যে আসতেই গ্রামবাসীরা ক্ষোভে ফুঁসছেন । 

জানা গেছে,মঙ্গলকোটের ভাল্যগ্রামের বাসিন্দা অনুপ চৌধুরী মাজিগ্রাম অঞ্চলের চারটি বুথে বিজেপির প্রমূখের দায়িত্বে রয়েছেন।  মাজিগ্রাম বাসস্ট্যান্ডের কাছেই মল্লিকপুকুর পাড়ে মাটির দেওয়াল দোকানঘরে অনুপবাবু জুতো, কাপড় ইত্যাদি বিক্রি করতেন । তিনি বলেন,’প্রায় ৩০ বছর আগে ৫৪ ফুট দৈর্ঘ্যের এবং ১৮ ফুট চওড়া এই জায়গাটি স্থানীয় একটি পরিবারের কাছে আমি কিনেছিলাম । আমি সেখানে ব্যবসা করতাম ও সেখানেই থাকতাম । কিন্তু ২০১৩ সালে দাদা হঠাৎ মারা যান । ফলে পরিবারের দেখভালের জন্য আমায় দোকান বন্ধ করে ভাল্যগ্রামে বাড়িতে চলে যেতে হয় । সেই সুযোগ কাজে লাগিয়ে তৃণমূলের লোকজন আমার দোকানঘর ভেঙে দিয়ে জোর করে পার্টি অফিস তৈরি করে। উপার্জনের একমাত্র উৎসটা ফিরে পেতে তৃণমূল নেতাদের দরজায় দরজায় ঘুরেছি । কিন্তু তাদের মন গলেনি ।’ তার অভিযোগ, বিজেপি করার অপরাধেই তার দোকানটি দখল করে নিয়েছিল তৃণমূল । 

এদিকে গত ৪ মে ২০২৬ তারিখে, গোটা রাজ্যের পাশাপাশি মঙ্গলকোট বিধানসভাতেও ধরাশায়ী হয় তৃণমূল । জেতে বিজেপি প্রার্থী । তারপর থেকেই অনুপ চৌধুরীর দোকান ফেরাতে উদ্যোগী হয়  মাজিগ্রামের সাধারণ মানুষ । বেগতিক বুঝে ভোটের ফল ঘোষণার পরেই কার্যালয়ে তালা লাগিয়ে বেপাত্তা হয়ে যায় তৃণমূলের লোকেরা । আজ সোমবার গ্রামবাসীরা জড়ো হয়ে তালা ভেঙে ভিতরে ঢুকে সাফাই করার পর নতুন তালা লাগিয়ে তার চাবি অনুপ চৌধুরীর হাতে তুলে দেওয়া হয় । 

বিজেপির মঙ্গলকোট ৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সৌমেন মুখার্জি বলেন,’তৃণমূলের পার্টি অফিস সাফাই করতে গিয়ে আমরা হতবাক হয়ে যাই । দেখি পাঁচটি বস্তায় ভরা রয়েছে বার্ধক্যভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী ভাতা সহ আরও কিছু প্রকল্পের জন্য পূরণ করা অসংখ্য ফর্ম । অধিকাংশই ২০২০-২১ সালে জমা নেওয়া৷। যেগুলি ভোটের জন্য ধাপ্পা দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে জমা নিয়েছিল তৃণমূলের নেতারা । কিন্তু সরকারি দফতরে জমা না করে পার্টি অফিসে ফেলে রেখেছিল। হয়তো এসব সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তৃণমূল নেতারা সাধারণ মানুষের কাছে টাকাও তুলেছে ।’ 

তিনি আরও জানান, ভোটে নিশ্চিত পরাজয়ের আঁচ পেয়ে আরও অসংখ্য ফর্ম পুড়িয়ে দিয়েছিল তৃণমূলের লোকেরা । সৌমেনবাবু বলেন,’নিরীহ সাধারণ মানুষের সাথে কতবড় প্রতারণা করে গেছে তৃণমূল, সেটা ভেবে অবাক হয়ে যাচ্ছি । দীর্ঘ ১৫ টা বছর ধরে ওরা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে গেছে ।’।

Tags: BurdwanMongolkoteWestbengal
Previous Post

পয়লা জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা করে ঢুকবে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 

Next Post

“তৃণমূলের নেতাকর্মীদের যোগ দেওয়ালেই শাস্তি” : সতর্ক করে দিলেন উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী 

Next Post
“তৃণমূলের নেতাকর্মীদের যোগ দেওয়ালেই শাস্তি” : সতর্ক করে দিলেন উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী 

"তৃণমূলের নেতাকর্মীদের যোগ দেওয়ালেই শাস্তি" : সতর্ক করে দিলেন উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী 

No Result
View All Result

Recent Posts

  • “তৃণমূলের নেতাকর্মীদের যোগ দেওয়ালেই শাস্তি” : সতর্ক করে দিলেন উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী 
  • দোকান দখল করে তৃণমূল কার্যালয়,পালাবদল হতেই অধিকার ফিরে পেলেন বিজেপি নেতা ; উদ্ধার হল সরকারি প্রকল্পের জন্য আবেদন করা গ্রামবাসীদের ৫ বস্তা ভর্তি ফর্ম  
  • পয়লা জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা করে ঢুকবে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 
  • রাজ্যে চালু হয়ে গেল ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প ; সরকারি চাকরিতে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা বাড়ল ৫ বছর 
  • ভোটের ফল প্রকাশের পর বন্ধ করে দেওয়া একাধিক পঞ্চায়েতের তালা খুলে দিলেন পূর্বস্থলী দক্ষিণের বিজেপি বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.